Advertisement

E100: আর নয় পেট্রোল, ১০০ শতাংশ ইথানলেই চলবে গাড়ি, অনুমোদন দিয়ে দিল কেন্দ্র

দেশে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমতি দিল কেন্দ্র সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এই তথ্য জানিয়েছেন।

E100 জ্বালানিতে অনুমোদন দিল কেন্দ্রE100 জ্বালানিতে অনুমোদন দিল কেন্দ্র
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Jun 2026,
  • अपडेटेड 11:41 AM IST
  • মধ্য এশিয়ায় যুদ্ধ আবহের জেরে জ্বালানি সঙ্কটে ভুগেছে গোটা বিশ্ব।
  • দেশে ইতিমধ্যেই রমরিয়ে চলছে E20 পেট্রোল।
  • এবার ১০০ শতাংশ ইথানলেই গাড়ি চালানোর দিকে এগোচ্ছে দেশ।

মধ্য এশিয়ায় যুদ্ধ আবহের জেরে জ্বালানি সঙ্কটে ভুগেছে গোটা বিশ্ব।  বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে বড় সুযোগ এসেছে ভারত সরকারের সামনে। জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ইথানল ব্যবহারে বড় পদক্ষেপ নিল  কেন্দ্র। দেশে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। ফলে ভারতে অনুমতি পেয়ে গেল E100 জ্বালানি।

দেশে ইতিমধ্যেই রমরিয়ে চলছে E20 পেট্রোল। নির্ধারিত সময়ের আগেই পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে।  সরকারের দাবি, এর ফলে তেল আমদানিতে ১ লক্ষ কোটি টাকারও বেশি সাশ্রয় হয়েছে। আর এবার ১০০ শতাংশ ইথানলেই গাড়ি চালানোর দিকে এগোচ্ছে দেশ।

১০০ শতাংশ ইথানল অর্থাৎ E100 জ্বালানির জন্য গাড়ি আসছে

ইতিমধ্যেই ১০০ শতাংশ ইথানল অর্থাৎ E100 জ্বালানির জন্য গাড়ি আনতে কাজ করছে কোম্পানিগুলি। হিরো মোটোকর্প, টয়েটো, মারুতি সুজুকির মতো সংস্থাগুলি ১০০ শতাংশ ইথানলে চলার মতো গাড়ি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। 

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ও হরদীপ সিং পুরীর উপস্থিতিতে মারুতি সুজুকি নিজেদের জনপ্রিয় মডেল WagonR -কে ফ্লেক্স ফুয়েল ভার্সনে নিয়ে এসে মার্কেটে লঞ্চ করেছে।  অন্যদিকে, হিরো মোটোকর্পও ইথানলচালিত ফ্লেক্স-ফুয়েল বাইক বাজারে এনেছে। 

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী গড়করি এদিন বলেন, "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল রাত ৮টায় আমি জ্বালানির ক্ষেত্রে ১০০ শতাংশ ইথানল ব্যবহারে অনুমোদন দিয়েছি।" তিনি জানান, আগামী দু'মাসের মধ্যে বেশ কয়েকটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা E100 জ্বালানিতে চলতে সক্ষম গাড়ি বাজারে আনছে। আর তারপরেই মারুতি সুজুকি, হিরো মোটোকর্প, এমজি মোটর, হুন্ডাই মোটর কোম্পানির মতো সংস্থা আগামী দেড় থেকে দু'মাসের মধ্যে ১০০ শতাংশ ইথানলে চলা গাড়ি বাজারে আনবে।

E100 ফ্লেক্স ফুয়েল নিয়ে বলতে গিয়ে গড়করি বলেন, "আমি যখন আমার এই স্বপ্নের কথা বলতাম। তখন অনেকেই হাসাহাসি করতেন। এমনকি ইথানল প্রজেক্টকে নষ্ট করতে অনেকে নেগেটিভ প্রচারও ছড়িয়েচিলেন। কিন্তু বিকল্প জ্বালানি হিসেবে ইথানলের ব্যবহারের ফলে ২২ লক্ষ কোটি টাকার আমদানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।"

Advertisement

গডকরি বলেন, “আমি যখন এই স্বপ্নের কথা বলতাম, তখন অনেকেই হাসতেন। এমনকি প্রকল্পটিকে ব্যর্থ করার জন্য নেতিবাচক প্রচারও চালানো হয়েছিল। কিন্তু ইথানল জ্বালানি চালু হলে তেল আমদানির বিপুল ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।”

সরকারের আশা, ইথানলকে কার্যকর বিকল্প জ্বালানি হিসেবে গড়ে তোলা গেলে পেট্রোলের উপর নির্ভরতা কমবে, তেল আমদানির খরচ হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। কারণ জ্বালানির বিষয়ে ভারত পুরোপুরিই আমদানি নির্ভর। পাশাপাশি আখ, ভুট্টা-সহ কৃষিজ পণ্যের চাহিদা বাড়ায় কৃষকরাও এর সুফল পাবেন বলে মনে করছে কেন্দ্র।


 

Read more!
Advertisement
Advertisement