Advertisement

Cheap Harley Davidson: কম দামে হার্লে-ডেভিডসনের নতুন ক্রুজার! Sprint 440-এ কী থাকছে, মাইলেজ কত?

হার্লে-ডেভিডসন মানেই একটা আমেরিকান ব্যাপার। দামি মোটরবাইক। পাওয়ারফুল ইঞ্জিন। একটা রাজকীয় ক্রুজার লুক। তবে এবার তুলনামূলকভাবে কম দামের মোটরবাইকের বাজারেও নজর দিচ্ছে সংস্থা।

এবার তুলনামূলকভাবে কম দামের মোটরবাইকের বাজারেও নজর দিচ্ছে সংস্থা। এবার তুলনামূলকভাবে কম দামের মোটরবাইকের বাজারেও নজর দিচ্ছে সংস্থা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2026,
  • अपडेटेड 11:45 AM IST
  • হার্লে-ডেভিডসন মানেই একটা আমেরিকান ব্যাপার। 
  • এবার তুলনামূলকভাবে কম দামের মোটরবাইকের বাজারেও নজর দিচ্ছে সংস্থা।
  • EICMA মোটর শো-তে মিলানে বাইকটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার কথা।

হার্লে-ডেভিডসন মানেই একটা আমেরিকান ব্যাপার। দামি মোটরবাইক। পাওয়ারফুল ইঞ্জিন। একটা রাজকীয় ক্রুজার লুক। তবে এবার তুলনামূলকভাবে কম দামের মোটরবাইকের বাজারেও নজর দিচ্ছে সংস্থা। Hero MotoCorp-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন Sprint 440 আনছে মার্কিন সংস্থা। ৪৪০ সিসির এই বাইকটি দেখতে অনেকটাই চিরাচরিত ক্রুজার মোটরবাইকের মতো। ২০২৭ সাল থেকে আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু হবে। ২০২৬ সালের EICMA মোটর শো-তে মিলানে বাইকটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার কথা।

হার্লে-ডেভিডসন Sprint 440: ইঞ্জিন ও পারফরম্যান্স
নতুন Sprint 440-এ রয়েছে ৪৪০ সিসির এয়ার ও অয়েল কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২৬.৭ বিএইচপি শক্তি এবং ৩৮ এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে ছ'গতির গিয়ারবক্স এবং অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। অর্থাৎ, X440-এর মতোই ইঞ্জিন ক্ষমতা থাকলেও নতুন বাইকটির চরিত্র আলাদা। বেশি গতির পরিবর্তে কম গতিতে মসৃণ চালানো এবং আরামদায়ক যাত্রার উপর জোর দেওয়া হয়েছে।

সংস্থার দাবি, বাইকটির মাইলেজ প্রায় ৩৪ কিলোমিটার প্রতি লিটার। তবে জ্বালানি ধারণের ক্ষমতা ৯ লিটার। তুলনায় ভারতের বাজারে বিক্রি হওয়া X440-এর ট্যাঙ্কের ধারণক্ষমতা ১৩.৫ লিটার। ফলে একবার জ্বালানি ভরলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে।

ডিজ়াইন ও ফিচার্সে কী চমক?
Sprint 440-তে রয়েছে লম্বাটে ও নিচু ক্রুজার ডিজ়াইন। টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, পিছনের দিকে বাঁকানো হ্যান্ডলবার এবং নিচু আসন বাইকটিকে আলাদা চেহারা দিয়েছে। এর সিটের উচ্চতা মাত্র ৬৭১ মিলিমিটার। ফলে তুলনায় কম উচ্চতার চালকদেরও বাইক সামলাতে সুবিধা হতে পারে।

ফিচার্সের তালিকায় রয়েছে ৩.৫ ইঞ্চির রঙিন TFT ডিসপ্লে, LED আলো এবং USB Type-C চার্জিং পোর্ট। অতিরিক্ত হিসাবে উইন্ডস্ক্রিন, স্যাডলব্যাগ ও ব্যাকরেস্টও কেনা যাবে।

দাম কত?
ব্রিটেনে বাইকটির দাম শুরু ৪,৯৯৫ পাউন্ড থেকে। আমেরিকায় ২০২৭ সালের বসন্তে ডেলিভারি শুরু হওয়ার কথা। সেখানে পেনসিলভ্যানিয়ার ইয়র্ক কারখানায় বাইকটির চূড়ান্ত অ্যাসেম্বলি হবে। তবে ভারতে Sprint 440 লঞ্চ হবে কি না, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করেনি সংস্থা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement