Advertisement

PM Matru Vandana Yojana: সন্তান জন্মালেই পাবেন মোটা টাকা, গর্ভবতীদের জন্য সরকারি স্কিম, কীভাবে আবেদন?

যেহেতু গর্ভাবস্থায় অনেকেই কাজ করতে পারেন না, আয় কমে যায় বা আয় হারান, তার জন্যই কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্যের উদ্যোগ নিয়েছে। এছাড়াও, স্বাস্থ্যসেবা সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং কন্যাসন্তানের জন্মকে উৎসাহিত করাও এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।

প্রেগন্যান্ট মহিলাদের সরকারি যোজনাপ্রেগন্যান্ট মহিলাদের সরকারি যোজনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jun 2026,
  • अपडेटेड 1:23 PM IST
  • এই যোজনার লক্ষ্য হল গর্ভকালীন সময়ে নারীদের উন্নত পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহায়তা প্রদান করা।

মহিলাদের জন্য কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের মধ্যে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা(Pradhan Mantri Matru Vandana Yojana) অন্যতম। এই যোজনার লক্ষ্য হল গর্ভকালীন সময়ে নারীদের উন্নত পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহায়তা প্রদান করা। যা দেশের বহু মহিলাদের জন্য সুবিধাজনক বলে প্রমাণিত হয়েছে। মূলত, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টির অভাব দূর করাই এর মূল লক্ষ্য। যেহেতু গর্ভাবস্থায় অনেকেই কাজ করতে পারেন না, আয় কমে যায় বা আয় হারান, তার জন্যই কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্যের উদ্যোগ নিয়েছে। এছাড়াও, স্বাস্থ্যসেবা সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং কন্যাসন্তানের জন্মকে উৎসাহিত করাও এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।

কত টাকা দেওয়া হয়
মিশন শক্তির অধীনে পরিচালিত এই প্রকল্পটি সামাজিকভাবে ও অর্থনৈতিকভাবে অনগ্রসর গোষ্ঠীর ১৮ বছর ৭ মাস থেকে ৫৫ বছর বয়সী গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়েদের উপকৃত করে। 

প্রথম সন্তান
কোনও দম্পতির যদি প্রথম সন্তান হয়, তাহলে সরকারের তরফে ৫ হাজার টাকা দেওয়া হয়। দুই কিস্তিতে এই টাকা দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রে প্রেগন্যান্সির রেজিস্ট্রেশনের সময় ৩ হাজার টাকা দেওয়া হয়।  সন্তান জন্মের পর এবং নবজাতকের টিকাকরণের প্রথম সাইকেল পূর্ণ হওয়ার পর বাকি ২ হাজার টাকা দেওয়া হয়।

দ্বিতীয় সন্তান
কারোর দ্বিতীয় সন্তান হলে কেন্দ্রের তরফে এই যোজনায় ৬ হাজার টাকা দেওয়া হয়। এক কিস্তিতেই এই টাকা দেওয়া হয়। দ্বিতীয় সন্তান যদি কন্যা হয়, তাহলে প্রসবের পর ৬ হাজার টাকা দেওয়া হয়। অর্থাৎ, কোনও মহিলার ক্ষেত্রে মোট সহায়তার পরিমাণ ৬,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

আবেদনের যোগ্যতা
আবেদনকারী মহিলার বয়স অন্তত ১৯ বছর হতে হবে।

পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।

শিশুর জন্মের ২৭০ দিনের মধ্যে আবেদন জমা করতে হবে।

প্রয়োজনীয় নথি
আবেদন করার সময় নীচের নথিগুলি সঙ্গে রাখুন:

Advertisement

আধার কার্ড (ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক)।

ব্যাঙ্ক পাসবুক।

রেশন কার্ড অথবা আয়ের শংসাপত্র (Income Certificate)।

মা ও শিশুর সুরক্ষা কার্ড (MCP Card)।

আবেদনের পদ্ধতি
অনলাইনে সরাসরি অফিসিয়াল পোর্টাল https://pmmvy.wcd.gov.in-এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারেন।

অফলাইনে করতে চাইলে আপনার নিকটস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্র অথবা সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে ফর্ম জমা দিতে পারেন।
 

Read more!
Advertisement
Advertisement