Advertisement

Bounce-E Electric Scooter: এক চার্জেই ছুটবে ৬০ কিলোমিটার! দাম মাত্র ৪৬,০০০ টাকা

আরামদায়ক সিট, স্প্রিং লোডেড সাসপেনশন, হাল্কা বডির Bounce-E Electric Scooter-এর দাম মাত্র ৪৬,০০০ টাকা। তবে মাসিক সাবস্ক্রিপশন আর চুক্তিভিত্তিক ভাড়া নিয়েও চালাতে পারেন এই Electric Scooter।

Bounce-E Electric Scooter: এক চার্জেই ছুটবে ৬০ কিলোমিটার! Bounce-E Electric Scooter: এক চার্জেই ছুটবে ৬০ কিলোমিটার!
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 11 Mar 2021,
  • अपडेटेड 7:57 PM IST
  • পেট্রোল-ডিজেলের দাম এখন আকাশছোঁয়া!
  • ফলে ক্রমশ বাড়ছে বিদ্যুৎচালিত বিদ্যুৎচালিত গাড়ির বিক্রি।
  • তার মধ্যেও মধ্যবিত্তর নজর গাড়ির দাম আর মাইলেজের দিকে।

পেট্রোল-ডিজেলের দাম এখন আকাশছোঁয়া! এই পরিস্থিতিতে মানুষ এখন বিদ্যুৎচালিত পরিবেশবান্ধব গাড়ির দিকেই বেশি ঝুঁকছে। ফলে ক্রমশ বাড়ছে বিদ্যুৎচালিত বিদ্যুৎচালিত গাড়ির বিক্রি। তার মধ্যেও মধ্যবিত্তর নজর গাড়ির দাম আর মাইলেজের দিকে। সেই সমস্ত গুরুত্বপূর্ণ শর্তের বিচারে মধ্যবিত্তের নজর কাড়তে পারে Bounce-E Electric Scooter!

একাধিক নজরকাড়া বৈশিষ্ট, উন্নত প্রযুক্তিগত উপযোগিতা-সহ আকর্ষণীয় দামে Electric Scooter-এর বাজার ধরতে মরিয়া বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা Bounce। সংস্থার দাবি, তাদের তৈরি Bounce-E Electric Scooter এক চার্জে ছুটবে প্রায় ৬০ কিলোমিটার। শুধু তাই নয়, থাকছে ব্যাটারি সোয়াপ করার দুর্দান্ত অপশন।

কী এই ব্যাটারি সোয়াপ অপশন?
শহরের একাধিক অংশে থাকবে চার্জিং স্টেশনের মতোই ব্যাটারি সোয়াপিং স্টেশন। Bounce-E Electric Scooter-এর চার্জ ফুরিয়ে এলেই অ্যাপ থেকে দেখে নিন, কাছাকাছি কোথায় রয়েছে ব্যাটারি সোয়াপিং স্টেশন আর গাড়ির চার্জ ফুরনো ব্যাটারির পরিবর্তে ফুল চার্জ দেওয়া ব্যাটারি লাগিয়ে নিন আপনার Electric Scooter-এ। ফলে চার্জিং স্টেশনে দাঁড়িয়ে ব্যাটারিতে চার্ড দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।

আরামদায়ক সিট, স্প্রিং লোডেড সাসপেনশন, হাল্কা বডির Bounce-E Electric Scooter-এর দাম মাত্র ৪৬,০০০ টাকা। তবে সাবস্ক্রিপশন আর চুক্তিভিত্তিক ভাড়া নিয়েও চালাতে পারেন এই Electric Scooter। আপাতত শুধুমাত্র বেঙ্গালুরু আর হায়দরাবাদ— এই দুই শহরেই লঞ্চ হয়েছে Bounce-E Electric Scooter। তবে সংস্থা জানিয়েছে, খুব শীঘ্রই দেশের অন্যান্য বড় শহরেও Bounce-E Electric Scooter-এর ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
 

Read more!
Advertisement
Advertisement