Advertisement

Hero Destini 110 Classic: অবিশ্বাস্য! 80 হাজার টাকারও কমে নতুন স্কুটার আনল Hero

স্কুটারের বাজারে নতুন চমক। ১১০ সিসি সেগমেন্টে নতুন Hero Destini 110 Classic Edition লঞ্চ করল Hero MotoCorp। নিও-রেট্রো (Neo-Retro) ডিজ়াইন।

 Hero Destini 110 Classic Edition লঞ্চ করল Hero MotoCorp। Hero Destini 110 Classic Edition লঞ্চ করল Hero MotoCorp।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2026,
  • अपडेटेड 3:23 PM IST
  •  ১১০ সিসি সেগমেন্টে নতুন Hero Destini 110 Classic Edition লঞ্চ করল Hero MotoCorp।
  • ইঞ্জিন বা পার্টসের দিক থেকে কোনও বদল করা হয়নি।
  • বেশ কিছু স্টাইলিং সংক্রান্ত চেঞ্জ আছে।

স্কুটারের বাজারে নতুন চমক। ১১০ সিসি সেগমেন্টে নতুন Hero Destini 110 Classic Edition লঞ্চ করল Hero MotoCorp। নিও-রেট্রো (Neo-Retro) ডিজ়াইন। স্পেশাল এডিশন। নতুন রং। সঙ্গে বেশ কিছু স্টাইলিং সংক্রান্ত চেঞ্জ আছে। তবে ইঞ্জিন বা পার্টসের দিক থেকে কোনও বদল করা হয়নি। হিরো ডেস্টিনি ১১০ ক্লাসিক এডিশনের এক্স-শোরুম দাম ৭৬,৪০০ টাকা। দিল্লি অনুযায়ী এই দাম। কলকাতায় অনরোড প্রায় ৯৫ হাজার টাকার আশেপাশে পড়বে। এই দামে ভাল অপশনই বলা যায়। দেখতেও বেশ অন্যরকম।

আরও পড়ুন: কালীপুজোর পরই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রবল সম্ভাবনা, উৎসবের পরেই ধাক্কা

কোন কোন রঙে পাবেন?(Destini 110 Classic Edition Colors)
নতুন Destini 110 Classic Edition-এ দু’টি ডুয়াল-টোন রঙের অপশন রেখেছে Hero। প্রথমটি ম্যাট গোল্ডফিশ সিলভার এবং লাইট ইন্ডাস্ট্রিয়াল গ্রে। এর সঙ্গে রয়েছে বাদামি রঙের ইনার প্যানেল। দ্বিতীয় বিকল্পটি ম্যাট অ্যারিজ় ব্রাউন। এতে কালো রঙের ইনার প্যানেল ব্যবহার করা হয়েছে।

কী কী নতুন ফিচার রয়েছে?(Destini 110 Classic Edition Features)
স্কুটারের সামনে হ্যান্ডেল কভার এবং পাশের প্যানেলে নতুন স্ট্রাইপ রয়েছে। রয়েছে বডি-কালারের আয়না এবং সিট। সঙ্গে মিলবে 3D Classic Edition ব্যাজিং এবং বিশেষ রিম টেপ। সব মিলিয়ে আগের মডেলের তুলনায় চেহারায় আলাদা আকর্ষণ যোগ হয়েছে।

আরামদায়ক যাতায়াতের জন্য রয়েছে ৭৮৫ মিলিমিটার লম্বা সিট। সংস্থার দাবি, এই বিভাগে এটিই দীর্ঘতম সিট। চালক এবং পিছনে বসা যাত্রীর জন্য বেশি লেগরুমও মিলবে। স্কুটারটিতে রয়েছে ১২ ইঞ্চির অ্যালয় হুইল।

আরও পড়ুন: Bullet, Classic ভুলে যাবেন; বিশাল ইঞ্জিনের বাইক আনছে Royal Enfield, প্ল্যান কী?

ইঞ্জিন এবং মাইলেজ(Destini 110 Classic Edition Milage)
নতুন ভার্সানে আগের মতোই ১১০ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে Hero-র i3S বা আইডল স্টপ-স্টার্ট প্রযুক্তি। যানজটে দাঁড়িয়ে থাকলে এই প্রযুক্তি ইঞ্জিন বন্ধ রাখতে সাহায্য করে। ফলে জ্বালানি সাশ্রয় হতে পারে।

Advertisement

এ ছাড়াও রয়েছে ১৯ লিটারের আন্ডার-সিট স্টোরেজ। সামনে ছোট স্টোরেজ কম্পার্টমেন্টে মোবাইল চার্জ করার ব্যবস্থা রয়েছে। সঙ্গে মিলবে বুট ল্যাম্প। ডিজিটাল-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ক্রোম ডিটেলিংও থাকছে।

Read more!
Advertisement
Advertisement