Advertisement

Hero Passion+: দামি বাইকের ফিচার সস্তায়, প্যাশনের নয়া মডেল আনল হিরো

Hero Passion+ এবার অনেক বেশি সেফ। ডিস্ক ব্রেক-সহ নতুন মডেল লঞ্চ। দাম কত? জানুন মাইলেজ ও ফিচার্স।

Hero Passion+ এবার অনেক বেশি সেফ।Hero Passion+ এবার অনেক বেশি সেফ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Jun 2026,
  • अपडेटेड 4:28 PM IST
  • Hero Passion+ এবার অনেক বেশি সেফ।
  • ডিস্ক ব্রেক-সহ নতুন মডেল লঞ্চ।
  • দাম কত? জানুন মাইলেজ ও ফিচার্স।

Hero Passion+ Disc Launch: প্রতিদিন অফিস, বাজার বা টুকটাক যাতায়াত। মধ্যবিত্তের বাইক রাইড বলতে এটুকুই। এর জন্য প্রথম প্রায়োরিটি কম খরচে বেশি মাইলেজ। কিন্তু এই সস্তার কমিউটার বাইকে দাম কম রাখতে অনেক সময় ফিচার্সে কার্পণ্য করা হয়। তবে সেই সেগমেন্টেই বড় চমক দিল হিরো মোটোকর্প। ভারতে নতুন Passion+ Disc লঞ্চ করল হিরো। সামনের চাকায় ডিস্ক ব্রেক পাবেন। পাশাপাশি একাধিক আধুনিক ফিচার্সও থাকছে। বাইকের এক্স-শোরুম প্রাইস ৮৪,১২৮ টাকা (দিল্লি)।

ভারতের কমিউটার বাইকের বাজারে Hero Passion বহু বছর ধরেই জনপ্রিয়। সেই জনপ্রিয়তা বাড়াতে নতুন ডিস্ক ব্রেক সংস্করণ নিয়ে এল সংস্থা। নতুন এই মডেলে শুধু সেফটিই নয়, ডিজাইন এবং প্রযুক্তিতেও একাধিক পরিবর্তন করা হয়েছে।

নতুন লুকে Hero Passion+ Disc
নতুন Passion+ Disc-এ দেওয়া হয়েছে আপডেটেড গ্রাফিক্স এবং চারটি নতুন ডুয়াল-টোন রঙের অপশন পাবেন। ৪টি রঙের অপশন পাবেন।

Heavy Grey

Nexus Blue

Dark Industrial Grey

Pearl Red

একাধিক নতুন ফিচার
বাইকের অন্যতম বড় আকর্ষণ নিঃসন্দেহে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তাতে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা রয়েছে। ফলে বাইকের ডিসপ্লেতেই কল এবং এসএমএস অ্যালার্ট পাওয়া যাবে।

এ ছাড়াও ডিসপ্লেতে যা-যা পাবেন,

রিয়েল-টাইম মাইলেজ

ট্রিপ ইনফরমেশন

সার্ভিস রিমাইন্ডার

লো-ফুয়েল ইন্ডিকেটর

শুধু তাই নয়, নতুন Hero Passion+ Disc-এ যা পাবেন,

LED প্রজেক্টর হেডল্যাম্প

সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফিচার

USB চার্জিং পোর্ট

ছোটখাটো জিনিস রাখার জন্য ইউটিলিটি স্টোরেজ বক্স

ইঞ্জিনে কোনও পরিবর্তন নেই
নতুন মডেলে ইঞ্জিন আগের মতোই থাকছে। ৯৭.২ সিসির সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ ৮.০২ বিএইচপি পাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক জেনারেট করে।

ইঞ্জিনে পরিবর্তন না আনলেও সংস্থার দাবি, বাইকটি প্রতি লিটারে ৭১ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। ফলে যাঁরা প্রতিদিন দীর্ঘ পথ যাতায়াত করেন, তাঁদের জ্বালানির খরচ অনেকটাই কমতে পারে।

এই বাইক কাদের জন্য?
যাঁরা কম দামে রিলায়াবেল, কম মেনটেনেন্স কস্ট এবং বেশি মাইলেজের মোটরসাইকেল খুঁজছেন, তাঁদের জন্য Hero Passion+ Disc ভালো অপশন হতে পারে। বিশেষ করে ছাত্রছাত্রী, চাকরিজীবী এবং মধ্যবিত্ত পরিবারের রোজকার ব্যবহারের কথা মাথায় রেখেই এই মডেল বাজারে এনেছে হিরো।

Advertisement

সংস্থার দাবি, দেশের বিভিন্ন Hero MotoCorp ডিলারশিপে নতুন Hero Passion+ Disc ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে। খুব শীঘ্রই গ্রাহকদের হাতে বাইকের ডেলিভারিও শুরু হবে।

কমিউটার সেগমেন্টে সেফটি, মডার্ন ফিচার্স এবং বেশি মাইলেজ; এই তিনের কম্বিনেশন দিয়েই বাজিমাত করতে চাইছে Hero। নতুন Passion+ Disc এইউ বাজারে কতটা সাড়া ফেলতে পারে, এখন সেটাই দেখার। 

Read more!
Advertisement
Advertisement