
Hero Splendor Alternatives August 2026: কম দাম। মেনটেনেন্স নেই বললেই চলে। এদিকে মাইলেজও মারাত্মক। ঠিক এই ৩ কারণেই দীর্ঘদিন ধরেই ভারতের বাজারে Hero Splendor এত জনপ্রিয়। অফিস যাতায়াত হোক কিংবা ডেলিভারি, বাইক ট্যাক্সি; Splendor-এর উপর অগাধ ভরসা বহু বাইকপ্রেমীর। কিন্তু এই একই বাজেটের মধ্যে যদি কেউ অন্য কোনও মডেল কিনতে চান? তাহলেও কিন্তু বেশ কয়েকটি অপশন রয়েছে।
কমিউটার মোটরসাইকেলের বাজারে এমন বেশ কয়েকটি মডেল রয়েছে, যেগুলি মাইলেজ, প্র্যাকটিকালিটি এবং দামের দিক থেকে Hero Splendor-এর সঙ্গে পাল্লা দিতে পারে। ফলে নতুন বাইক কেনার আগে শুধু Splendor নয়, অন্য মডেলগুলিও এক বার দেখে নেওয়া যেতে পারে।
Hero Splendor-এর বিকল্প হিসেবে TVS Sport
কম বাজেটে মাইলেজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলে TVS Sport উইশলিস্টে রাখা যেতে পারে। হালকা ওজন। শহরের রাস্তায় চালানোর জন্য বেশ ভাল।
সেভাবে তেলও খায় না। রোজকার অফিস বা ব্যবসার কাজে বাইক ব্যবহার করলে পেট্রোলের খরচ কমানোর ক্ষেত্রে এই ধরনের কমিউটার বাইক বেশ ভাল অপশন।
Bajaj Platina, মাইলেজের রাজা
Splendor-এর অন্যতম অবভিয়াস অল্টারনেটিভ হল Bajaj Platina। বিশেষ করে যাঁদের কাছে মাইলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাঁদের মধ্যে Platina-র পপুলারিটি রয়েছে।
দীর্ঘক্ষণ বাইক চালানোর ক্ষেত্রে আরামকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এর ডিজাইন। ফলে প্রতিদিনের যাতায়াতের পাশাপাশি তুলনামূলক লং রাইডের জন্যও ভাল।
Honda Shine 100
একই ধরনের কমিউটার বাইকের তালিকায় রয়েছে Honda Shine 100। Honda-র নির্ভরযোগ্যতার পাশাপাশি কমিউটার সেগমেন্টের প্রয়োজন মাথায় রেখে তৈরি এই বাইক।
যাঁরা সহজে চালানো যায়, কম খরচে রক্ষণাবেক্ষণ করা যায় এবং ভাল মাইলেজ দেয়; এমন বাইক খুঁজছেন, তাঁদের জন্য Shine 100 একটি অপশন হতে পারে।
Hero-রও অন্য অপশন আছে
Splendor কিনতে না চাইলে Hero-র অন্য মডেলও দেখা যেতে পারে। Hero HF Deluxe দীর্ঘদিন ধরে দেশের কমিউটার বাইকের বাজারে পরিচিত নাম। সহজ-সরল ডিজাইন, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং ব্যবহারিক বৈশিষ্ট্যের কারণে এটি সাধারণ ক্রেতাদের কাছে আকর্ষণীয়।
অর্থাৎ একই সংস্থার বাইক চাইলেও Splendor-এর বদলে HF Deluxe নিতে পারেন।
শুধু মাইলেজ নয়
বাইক কেনার সময় শুধু সংস্থার দাবি করা মাইলেজ দেখলেই হবে না। বাইকের অন-রোড দাম, মেনটেনেন্সের খরচ, সার্ভিস সেন্টারের উপস্থিতি, রাইডিং কমফোর্ট, ইঞ্জিনের ক্ষমতা এবং নিরাপত্তা বৈশিষ্ট্য; সব কিছুই বিবেচনা করা জরুরি।
কারও যদি প্রতিদিন ৩০-৪০ কিলোমিটার বাইক চালাতে হয়, তাঁর ক্ষেত্রে মাইলেজের সামান্য পার্থক্যও মাসিক খরচে প্রভাব ফেলতে পারে। আবার যাঁদের বাইক নিয়ে হাইওয়েতে বেশি চলাফেরা করতে হয়, তাঁদের ক্ষেত্রে শুধু মাইলেজ নয়, ইঞ্জিনের পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ।
Splendor না অন্য বাইক নেবেন?
সব দিক বিচার করলে Hero Splendor এখনও কমিউটার সেগমেন্টের অন্যতম পরিচিত বিকল্প। তবে একই বাজেটের মধ্যে TVS Sport, Bajaj Platina, Honda Shine 100 এবং Hero HF Deluxe-এর মতো মডেলও বিবেচনা করা যায়।
তাই অগস্ট ২০২৬-এ নতুন বাইক কেনার পরিকল্পনা থাকলে, শুধুমাত্র পপুলারিটির ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী মডেল বেছে নেওয়াই ভাল। মাইলেজ, দাম এবং প্র্যাকটিকালিটি; এই তিনটি বিষয় মিলিয়েই ফাইনাল ডিসিশন নিন।