Advertisement

Best EV: এক চার্জে ১৮৭ কিলোমিটার! পুজোয় বাম্পার বিক্রি হল Hero-র এই e-Scooter

ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বাড়ছে। আর সেই মার্কেট কাঁপাচ্ছে হিরো ভিডা (VIDA)। ধনতেরসের দিনে শুধু জয়পুরেই ৬০০-র বেশি এই মডেলের ই-স্কুটার ডেলিভারি করল সংস্থা।

শুধু জয়পুরেই ৬০০-র বেশি এই মডেলের ই-স্কুটার ডেলিভারি করল সংস্থা।শুধু জয়পুরেই ৬০০-র বেশি এই মডেলের ই-স্কুটার ডেলিভারি করল সংস্থা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2026,
  • अपडेटेड 2:32 PM IST
  • ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বাড়ছে।
  • মার্কেট কাঁপাচ্ছে হিরো ভিডা (VIDA)।
  • শুধু জয়পুরেই ৬০০-র বেশি এই মডেলের ই-স্কুটার ডেলিভারি করল সংস্থা।

ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বাড়ছে। আর সেই মার্কেটই কাঁপাচ্ছে হিরো ভিডা (VIDA)। ধনতেরসের দিনে শুধু জয়পুরেই ৬০০-র বেশি এই মডেলের ই-স্কুটার ডেলিভারি করল সংস্থা। সব ক’টি স্কুটারই ভিডা ভিএক্স ২ (VX2) মডেলের। এক দিনে এত ই-স্কুটার বিক্রি কার্যত নজিরবিহীন। সংস্থার দাবি, এই সাফল্যের স্বীকৃতি মিলেছে এশিয়া বুক অফ রেকর্ডসেও।

এক দিনে একই শহরে সবচেয়ে বেশি ইলেকট্রিক স্কুটার ডেলিভারির রেকর্ড গড়েছে ভিডা। জয়পুরের ভিডা এক্সপিরিয়েন্স সেন্টার থেকেই সমস্ত স্কুটার গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়। দেশের ইলেকট্রিক গাড়ির বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করার চেষ্টা চালাচ্ছে হিরো ভিডা।

বিক্রির পরিসংখ্যানেও তার ইঙ্গিত মিলেছে। গত অক্টোবরের হিসাব অনুযায়ী, দেশের চতুর্থ বৃহত্তম ইলেকট্রিক দু’চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা ভিডা। অটো পণ্ডিতজের রিপোর্ট অনুযায়ী, ওই মাসে সংস্থাটি ২৯,৯৫৮টি ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে। গত বছরের অক্টোবরের তুলনায় বিক্রি বেড়েছে ৮১.৬ শতাংশ।

ভিডা ভিএক্স ২ প্লাস স্কুটারের ফিচার্স?
ভিডা ভিএক্স ২ সিরিজে একাধিক মডেল রয়েছে। ব্যাটারির ক্ষমতা অনুযায়ী গ্রাহকেরা বিভিন্ন বিকল্প বেছে নিতে পারেন। এই সিরিজের ভিএক্স ২ প্লাস মডেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। এতে রয়েছে খুলে নেওয়া যায় এমন ব্যাটারি। পাশাপাশি একাধিক রাইডিং মোডও পাওয়া যায়।

স্কুটারটিতে রয়েছে ৪.৩ ইঞ্চির টিএফটি ডিসপ্লে। স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ওটিএ আপডেটের মতো ফিচারও রয়েছে। সিটের নীচে ৩৩.২ লিটারের স্টোরেজ স্পেস পাওয়া যাবে। ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেকের ব্যবস্থা রয়েছে।

এক চার্জে কতটা চলবে?
ভিএক্স ২ প্লাসে দু’টি ব্যাটারি বিকল্প রয়েছে। ৩.৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারিতে এক বার চার্জে ১৪৬ কিলোমিটার পর্যন্ত চলার দাবি করেছে সংস্থা। অন্য দিকে, ৪.৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি বিকল্পে দাবি করা রেঞ্জ ১৮৭ কিলোমিটার। এ ছাড়াও রয়েছে ভিএক্স ২ গো সিরিজ। তাতে আরও কয়েকটি ব্যাটারি বিকল্প পাওয়া যায়।

অক্টোবরে বিক্রি বেড়েছে
২০২৬ সালের অক্টোবরে ভিডার ইলেকট্রিক দু’চাকার গাড়ির খুচরো বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেড়েছে। সংস্থার দাবি, ইলেকট্রিক দু’চাকার গাড়ির বাজারে তাদের অংশীদারিও বেড়েছে। গত বছরের অক্টোবরে যা ছিল ১১.১ শতাংশ, ২০২৬ সালের অক্টোবরে তা বেড়ে হয়েছে ১৩.৬ শতাংশ।

Advertisement

সংস্থার সরকারি ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, সারা বছর স্কুটারটি চালাতে আনুমানিক ১,৫৬৪ টাকা বিদ্যুতের খরচ হতে পারে। এই হিসাবের জন্য প্রতিদিন ১৫ কিলোমিটার যাতায়াতের দূরত্ব ধরা হয়েছে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা এবং এক ইউনিটে ৩৫ কিলোমিটার চলবে। সেটা ধরেই এই হিসেব। তবে বাস্তবে বিদ্যুতের দাম, চার্জিংয়ের ধরন এবং চালানোর পরিস্থিতির উপর ডিপেন্ড করে সেটা বদলাতে পারে। 

Read more!
Advertisement
Advertisement