Advertisement

Home Lone Tips: অবসরের আগে ঋণের বোঝা থেকে কীভাবে মুক্তি পাবেন ? রইল মোক্ষম ৪ টিপস

Home Lone Tips: প্রত্যেকেরই নিজের বাড়ি করার স্বপ্ন থাকে। এই স্বপ্ন পূরণ করতে এখন অধিকাংশ মানুষই হোম লোন নিচ্ছে। সহজে হোম লোন মিললেও, নাকানি চোবানি খেতে হয় লোন শোধ করতে গিয়ে। তার মধ্যে গত কয়েক মাসে মুদ্রাস্ফীতি ঠেকাতে রিজার্ভ ব্যাঙ্ক লাগাতার সুদের হার বাড়িয়েছে। RBI-এর আর্থিক কড়াকড়ির কারণে গ্রাহকদের ওপর EMI-এর বোঝা বেড়েছে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2023,
  • अपडेटेड 8:58 PM IST
  • অনেক সময় EMI বাড়ার ভয়ে গ্রাহকরা তাদের ঋণের মেয়াদ বাড়িয়ে দেন
  • এটি একেবারেই করা উচিত নয়
  • এর জন্য ব্যাঙ্কের সঙ্গে কথা বলতে পারেন

Home Lone Tips: প্রত্যেকেরই নিজের বাড়ি করার স্বপ্ন থাকে। এই স্বপ্ন পূরণ করতে এখন অধিকাংশ মানুষই হোম লোন নিচ্ছে। সহজে হোম লোন মিললেও, নাকানি চোবানি খেতে হয় লোন শোধ করতে গিয়ে। তার মধ্যে গত কয়েক মাসে মুদ্রাস্ফীতি ঠেকাতে রিজার্ভ ব্যাঙ্ক লাগাতার সুদের হার বাড়িয়েছে। RBI-এর আর্থিক কড়াকড়ির কারণে গ্রাহকদের ওপর EMI-এর বোঝা বেড়েছে।

হোম লোন (Home Lone) নিলে সেই ঋণ শোধ করতে করতে অবসরের সময় চলে আসে। তবে অবসর গ্রহণের আগে গৃহ ঋণের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। কিছু সহজ টিপস অনুসরণ করে অবসরের আগে গৃহ ঋণ পরিশোধ করতে পারেন।

রইল ৪ মোক্ষম টিপস?

- অনেক সময় EMI বাড়ার ভয়ে গ্রাহকরা তাদের ঋণের মেয়াদ বাড়িয়ে দেন। এটি একেবারেই করা উচিত নয়। কারণ এটি ঋণের ফাঁদে ফেলতে পারে। যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধ করতে আপনি প্রতি মাসের EMI বাড়াতে পারেন।

- এর জন্য ব্যাঙ্কের সঙ্গে কথা বলতে পারেন। আপনি চাইলেই ব্যাঙ্ক আপনার EMI বাড়াবে। আপনার ঋণের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে কমবে।

- ঋণ পরিশোধের জন্য আপনার লোনের টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। এতেও আপনি অবসর গ্রহণের আগে ঋণ পরিশোধ করতে পারেন।

- অবসর গ্রহণের আগে ঋণ পরিশোধের জন্য একটি আংশিক পেমেন্টও করতে পারেন। এতে অর্ধেক টাকা পরিশোধ হয়ে যাবে। বাকি অর্থ EMI দিয়ে পরিশোধ করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, EMI শোধের সর্বোত্তম বিকল্প হল প্রি-পেমেন্টকে অগ্রাধিকার দেওয়া। অর্থাৎ, যখনই সম্ভব, EMI  ছাড়াও আপনার লোন অ্যাকাউন্টে সময়ে সময়ে কিছু টাকা জমা রাখতে থাকুন। এটি আপনার EMI-এর মূল অর্থ হ্রাস করবে। মূলধন হ্রাস হলে আপনার EMI এবং ঋণ পরিশোধের সময়কে বেশি প্রভাবিত করবে না।

Advertisement
Read more!
Advertisement
Advertisement