
Honda Activa 110 DLX। মধ্যবিত্তের ভরসার স্কুটার বলতেই অনেকের মাথায় প্রথমেই এই নামটাই আসে। কলকাতায় এই স্কুটারের দাম প্রায় ৯৪,০৯২। অন-রোড জেলা-রাজ্য হিসাবে আলাদা হবে। চালানো সহজ, কম খরচ আর নির্ভরযোগ্য পারফরম্যান্স; এই তিন কারণে এখনও বাজারে দারুণ জনপ্রিয় Activa। বর্তমানে শহরের রাস্তায় প্রতিদিনের যাতায়াতের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত স্কুটারগুলির মধ্যে অন্যতম Activa। অফিস যাওয়া, বাজার করা বা ছোটখাটো কাজ; সব ক্ষেত্রেই এটি একটি সহজ ও সাশ্রয়ী অপশন। বিশেষ করে কলকাতার মতো ভিড় শহরে এর হালকা ওজন এবং সহজ হ্যান্ডলিং বড় সুবিধা দেয়।
দাম কত? (On-Road Price Kolkata)
কলকাতায় Honda Activa 110 DLX-এর অন-রোড দাম প্রায় এক লক্ষ টাকা।
ইঞ্জিন ও পারফরম্যান্স
এই স্কুটারে রয়েছে ১০৯.৫ সিসি ইঞ্জিন। শহরের জন্য যথেষ্ট পাওয়ার দেয়। বেশি স্পিড নয়, বরং স্মুদ রাইডই এর প্রধান শক্তি। যারা প্রতিদিন অফিস বা কলেজে যাতায়াত করেন, তাঁদের জন্য এই স্কুটার খুবই সুবিধাজনক।
মাইলেজ ও খরচ
Activa 110 DLX-এর সবচেয়ে বড় বেনেফিট হল এর মাইলেজ। সাধারণভাবে ৪৫–৫০ কিমি প্রতি লিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। ফলে পেট্রোলের খরচ অনেকটাই কমে যায়। কম আয় বা নির্দিষ্ট বাজেটের মানুষের জন্য এটি বড় সুবিধা।
ফিচার কী কী আছে?
এই DLX ভ্যারিয়েন্টে কিছু আধুনিক ফিচারও দেওয়া হয়েছে;
ডিজিটাল-অ্যানালগ মিটার
ইঞ্জিন স্টার্ট-স্টপ সিস্টেম
এলইডি হেডল্যাম্প
সাইলেন্ট স্টার্ট
এই ফিচারগুলি স্কুটারটিকে আরও আধুনিক করে তুলেছে।
কারা কিনবেন?
যাঁরা সহজ, কম খরচে, ঝামেলাহীন স্কুটার চান; তাঁদের জন্য Activa 110 DLX একদম ঠিক অপশন। বিশেষ করে নতুন চালক, ছাত্রছাত্রী বা পরিবারে দৈনন্দিন ব্যবহারের জন্য এটি খুবই উপযোগী।
কারা না কিনলেই ভাল?
যদি আপনি বেশি স্পিড বা স্পোর্টি ফিল চান, তাহলে এই স্কুটার আপনার জন্য নয়। এটি মূলত কমিউটার ইউজের জন্য তৈরি। ১ লক্ষ টাকা বাজেটে নির্ভরযোগ্য স্কুটার খুঁজলে Honda Activa 110 DLX এখনও সেরা অপশনগুলির মধ্যে অন্যতম। কম খরচ, ভাল মাইলেজ আর সহজ রক্ষণাবেক্ষণ; এই তিন কারণে কলকাতার বাজারে এর চাহিদা এখনও তুঙ্গে।