Advertisement

Splendor না Activa, মধ্যবিত্তের জন্য কোনটি Better?

Activa vs Splendor: নতুন বাইক বা স্কুটি কেনার আগে অনেকেই চিন্তায় পড়েন। Honda Activa নেবেন, না Hero Splendor? দু’টিই ভারতে সবচেয়ে জনপ্রিয় দুই চাকা।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2026,
  • अपडेटेड 3:25 PM IST
  • নতুন বাইক বা স্কুটি কেনার পরিকল্পনা করছেন?
  • Honda Activa নেবেন, না Hero Splendor?
  • ব্যবহার, খরচ আর সুবিধার দিক থেকে দু’টির মধ্যে পার্থক্য রয়েছে।

Honda Activa vs Hero Splendor: নতুন বাইক বা স্কুটি কেনার পরিকল্পনা করছেন? কিন্তু Honda Activa এবং Hero Splendor-এর মধ্যে কোনটি বেছে নেবেন, তা নিয়ে কনফিউজড? আসলে ব্যবহার, মাইলেজ, রক্ষণাবেক্ষণ এবং আরামের দিক থেকে দু’টির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সেই বিষয়গুলি ভালভাবে বুঝতে হবেষ

শহরের রাস্তায় Activa, দূরপথে Splendor?
Honda Activa মূলত একটি স্কুটি। এতে গিয়ার বদলানোর ঝামেলা নেই। ফলে শহরের ভিড় রাস্তায় বা প্রতিদিনের যাতায়াতে এটি চালানো অনেক সহজ। নতুন চালকদের কাছেও Activa বেশ জনপ্রিয়। বিশেষ করে মহিলাদের মধ্যে এই স্কুটির চাহিদা বেশি।

অন্য দিকে Hero Splendor একটি গিয়ার বাইক। প্রথম দিকে গিয়ার ব্যবহারে কিছুটা সময় লাগলেও অভ্যাস হয়ে গেলে দীর্ঘ পথের যাত্রায় এটি বেশি স্বস্তিদায়ক। যাঁরা নিয়মিত অফিস বা কাজের সূত্রে দীর্ঘ দূরত্ব যাতায়াত করেন, তাঁদের কাছে Splendor-এর বিকল্প নেই। 

মাইলেজের লড়াইয়ে কে এগিয়ে?
ভারতের বাজারে Splendor-এর জনপ্রিয়তার অন্যতম বড় কারণ তার মাইলেজ। সাধারণ অবস্থায় এই বাইক প্রতি লিটার পেট্রোলে প্রায় ৬৫ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

অন্য দিকে Honda Activa-র গড় মাইলেজ প্রায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার প্রতি লিটার। ফলে যাঁদের প্রতিদিন বেশি দূরত্ব যাতায়াত করতে হয় এবং জ্বালানি খরচ কম রাখতে চান, তাঁদের কাছে Splendor তুলনামূলক ভাবে বেশি সাশ্রয়ী।

আরামের দিক থেকে কোনটি ভাল?
Activa-র অন্যতম সুবিধা হল এর ফ্ল্যাট ফুটবোর্ড। বাজারের ব্যাগ, অফিসের ব্যাগ বা ছোটখাটো জিনিস সহজেই বহন করা যায়। দৈনন্দিন ব্যবহারে এই সুবিধা অনেকের কাছে গুরুত্বপূর্ণ।

Splendor-এ বসার জায়গা আরামদায়ক হলেও মালপত্র বহনের জন্য আলাদা ব্যবস্থা করতে হয়। ফলে পরিবারের একাধিক সদস্য ব্যবহার করলে Activa কিছুটা বাড়তি সুবিধা দিতে পারে।

মেনটেন করার খরচ কত?
Hero Splendor-এর যন্ত্রাংশ সহজলভ্য এবং রক্ষণাবেক্ষণের খরচও তুলনামূলক কম। দেশের প্রায় সব জায়গাতেই এর সার্ভিস এবং স্পেয়ার পার্টস পাওয়া যায়।

Advertisement

Honda Activa-র মেইনটেন্যান্সও খুব বেশি ব্যয়বহুল নয়। তবে তুলনামূলক ভাবে Splendor-এর খরচ কিছুটা কম বলে মনে করেন অনেক ব্যবহারকারী।

কোনটি কিনবেন?
যদি আপনার দৈনন্দিন যাতায়াত মূলত শহরকেন্দ্রিক হয়, সহজে চালাতে চান এবং কম ঝামেলার বাহন খুঁজছেন, তা হলে Honda Activa ভাল বিকল্প হতে পারে।

অন্য দিকে বেশি মাইলেজ, দীর্ঘ দূরত্বে নিয়মিত যাতায়াত এবং তুলনামূলক শক্তপোক্ত দুই চাকা চাইলে Hero Splendor অনেক বেটার।

Read more!
Advertisement
Advertisement