Advertisement

Honda : নিউ ইয়ার ধামাকা, মাত্র ৩,৯৯৯ টাকায় ঘরে আনুন HONDA-র বাইক-স্কুটি

নতুন বছরের শুরুতে দেশের শীর্ষস্থানীয় টু-হুইলার নির্মাতা হোন্ডা টু-হুইলার তাদের টু-হুইলার রেঞ্জে আকর্ষণীয় অফার দিচ্ছে। জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভা থেকে মোটরবাইক শাইন-এর জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে সংস্থাটি। খুব কম ডাউন পেমেন্টে টু-হুইলার ফিনান্স পাওয়ার পাশাপাশি, গ্রাহকরা ক্যাশব্যাকের সুবিধাও পাবেন।

হোন্ডাহোন্ডা
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 01 Jan 2023,
  • अपडेटेड 2:16 PM IST
  • নতুন বছরের শুরুতে দেশের শীর্ষস্থানীয় টু-হুইলার নির্মাতা হোন্ডা তাদের টু-হুইলার রেঞ্জে আকর্ষণীয় অফার দিচ্ছে।
  • জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভা থেকে মোটরবাইক শাইন-এর জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে সংস্থাটি।

নতুন বছরের শুরুতে দেশের শীর্ষস্থানীয় টু-হুইলার নির্মাতা হোন্ডা তাদের টু-হুইলার রেঞ্জে আকর্ষণীয় অফার দিচ্ছে। জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভা থেকে মোটরবাইক শাইন-এর জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে সংস্থাটি। খুব কম ডাউন পেমেন্টে টু-হুইলার ফিনান্স পাওয়ার পাশাপাশি, গ্রাহকরা ক্যাশব্যাকের সুবিধাও পাবেন।

অফারে কি আছে:

Honda-র অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রাহকরা মাত্র ৩,৯৯৯ টাকা ডাউন পেমেন্ট দিয়ে টু-হুইলার ফিনান্স পেতে পারেন। এছাড়াও ৫,০০০ টাকা ক্যাশব্যাক এবং ৭.৯৯% সুদের হারও পেতে পারেন। এই অফারটি কোম্পানির নির্বাচিত মডেল এবং গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে, যা ৪ জানুয়ারী পর্যন্ত থাকবে। একটি বাইকের ক্ষেত্রেই দেওয়া হয়ে এই ছাড়। 

ক্যাশব্যাক ছাড়া সংস্থা 125cc স্কুটার ৩,৯৯৯ টাকার ডাউন পেমেন্ট ও ৫ লক্ষ টাকার বিমাতেও দিচ্ছে ৷ এই যোজনা সীমিত সময়ের জন্য রয়েছে ৷ এই স্কুটারের বিশেষ ফিচার্সের জন্যেই এই মডেলটি বাজারে অত্যন্ত জনপ্রিয় ৷ স্কুটারে হন্ডা ইকো টেকনোলজি (HET), ACG সাইলেন্ট স্টার্ট সিস্টেম ও হোন্ডা এনহ্যান্সড স্মার্ট পাওয়ারের (eSP) মতো ফিচার্স রয়েছে ৷ এই মডেলে সাইলেন্ট স্মার্ট ফিচারও রয়েছে যার জেরে কোনও আওয়াজ ছাড়া স্কুটার স্টার্ট করা যাবে ৷

এই মডেলের ইঞ্জিন কেমন ?
এটা অ্যাক্টিভার সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল ৷ এখানে রয়েছে ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন ৷ 124 cc-র ক্ষমতার সিঙ্গল সিলিন্ডার যুক্ত এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ৷ ড্রাইভিং আরও আরামদায়ক করে তোলার জন্য ইঞ্জিনে CVT ব্যবহার করা হয়েছে ৷ এতে স্কুটারের ইঞ্জিন 8 bhp পাওয়ার ও 10.3 Nm টার্ক জেনারেট করে থাকে ৷
দেখে নিন দাম কত ...
হোন্ডা অ্যাক্টিভা 125 তিনটি ভেরিয়েন্টে-স্ট্যান্ডার্ড, অ্যালয় ও ডিলাক্সের সঙ্গে আসে ৷ এই স্কুটারের এন্ট্রি লেভেল ভেরিয়েন্টের দাম ৭০,৬২৯ টাকা (এক্স শো-রুম দিল্লি) ও ডিলাক্স ভেরিয়েন্টের দাম ৮৭,১৮৭ টাকা (এক্স শো-রুম দিল্লি)৷

হোন্ডা শাইন কেমন
আপনি যদি আরও ভালো পারফরম্যান্সের বাইক পাওয়ার কথা ভাবছেন, তাহলে Honda Shine হতে পারে আপনার জন্য একটি ভালো বিকল্প। এতে রয়েছে একটি সিঙ্গেল সিলিন্ডার ১২৪cc এয়ার-কুলড ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা 10.7PS শক্তি এবং 11Nm টর্ক জেনারেট করে। বাইকে রয়েছে বেসিক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যা বাইকের গতি, ওডোমিটার, ফুয়েল গেজ ইত্যাদি তথ্য দেয়। কোম্পানিটি এই বাইকটিকে তার ঐতিহ্যবাহী সাইলেন্ট স্টার্ট, অল্টারনেট কারেন্ট জেনারেটর (ACG) প্রযুক্তি দিয়ে সাজিয়েছে। এছাড়াও সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পিছনে প্রি-লোড অ্যাডজাস্টেবল শকার রয়েছে। এর দাম 77,592 টাকা থেকে 83,092 টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement