
Honda Motorcycle & Scooter Sales: রেকর্ড বিক্রি। এক মাসে ৭ লক্ষ বাইক এবং স্কুটারের সেলস হল হোন্ডার। মাসে মোট ৭,০৬,২৬৬টি টু-হুইলার বিক্রি করেছে হোন্ডা। এই হিসেবের মধ্যে দেশের বাজারে বিক্রি এবং বিদেশে রফতানি; দুই-ই রয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় সংস্থার বিক্রিও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
হোন্ডার পরিসংখ্যান, সেপ্টেম্বর ২০২৬-এ দেশের বাজারে মোট ৬,৩৬,৭৬৮টি বাইক ও স্কুটার বিক্রি হয়েছে। এর পাশাপাশি বিদেশের বাজারে ৬৯,৪৯৮টি টু-হুইলার পাঠানো হয়েছে।
দু'টির হিসেব যোগ করলে মোট বিক্রি ৭,০৬,২৬৬ ইউনিট। গত বছর সেপ্টেম্বরে হোন্ডা মোট ৫,৬৮,১৬৪টি বাইক ও স্কুটার বিক্রি করেছিল। সেই তুলনায় এ বছর বিক্রি প্রায় ২৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে সংস্থার বিক্রির পরিমাণ অনেকটাই বেড়েছে।
ছয় মাসে ৩৪ লক্ষের বেশি বাইক-স্কুটার বিক্রি
চলতি অর্থবর্ষের প্রথম ছয় মাসেও হোন্ডার বিক্রি বেশ ভাল। ২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংস্থা মোট ৩৪,৪০,০৭২টি টু-হুইলার বিক্রি হয়েছে।
এর মধ্যে ভারতের বাজারে বিক্রি হয়েছে ৩০,৪৪,০৭২টি বাইক ও স্কুটার। অন্য দিকে, বিদেশের বাজারে রফতানি হয়েছে ৩,৯৬,০০০টি টু-হুইলার।
আগের অর্থবর্ষের প্রথম ছয় মাসের তুলনায় এবার হোন্ডার মোট বিক্রি প্রায় ১৫ শতাংশ বেড়েছে। রফতানিও প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নতুন বাইক-স্কুটার আনছে হোন্ডা
বাজারে নতুন নতুন মডেল আনার দিকেও জোর দিচ্ছে হোন্ডা। সম্প্রতি ভারতের বাজারে Honda Rebel 300 এবং Honda ADV 160-এর মতো নতুন মডেল এনেছে সংস্থা।
তবে Honda ADV 160 কিনতে হলে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। এর আগে শোনা যাচ্ছিল যে, পুজোর আগেই, ২০২৬-এর অক্টোবর থেকেই স্কুটারের ডেলিভারি শুরু হবে। কিন্তু সেটি পিছিয়ে গিয়েছে। ২০২৭ সালে Honda ADV 160-র ডেলিভারি শুরু হওয়ার কথা।
Honda ADV 160-র দাম কত?
Honda ADV 160-র দাম ১.৭০ লক্ষ টাকা থেকে শুরু। লঞ্চের সময় ৫,০০০ টাকা দিয়ে স্কুটারটি বুক করা হয়েছিল। হোন্ডার অফিসিয়াল ওয়েবসাইট এবং সংস্থার ডিলারশিপের মাধ্যমে বুকিং করা যাবে।