
দেশে প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে একের পর এক নতুন মডেল আনছে হন্ডা। এবার অ্যাডভেঞ্চার ও ডুয়াল-স্পোর্ট বাইকের বাজার ধরতে চলেছে সংস্থা। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের নভেম্বরেই ভারতে আত্মপ্রকাশ করতে পারে Honda XR300 L এবং Honda XR300 Rally। এখনও সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, অটো মহলে জোর জল্পনা এই দুই নতুন বাইক দিয়েই এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার সেগমেন্টে নিজেদের জায়গা শক্ত করতে চাইছে হন্ডা। বর্তমানে ভারতের বাজারে অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের চাহিদা বাড়ছে। শহরের রাস্তা থেকে পাহাড়ি ট্রিপ; সব জায়গাতেই এমন বাইকের জনপ্রিয়তা বাড়ছে। সেই বাজারকেই লক্ষ্য করে XR300 L এবং XR300 Rally নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে Honda।
সম্ভাব্য দাম
প্রাথমিক তথ্য অনুযায়ী, Honda XR300 L-এর এক্স-শোরুম দাম থাকতে পারে ২ লক্ষ থেকে ২.১০ লক্ষ টাকা। অন্য দিকে, অ্যাডভেঞ্চার ট্যুরিংয়ের জন্য তৈরি Honda XR300 Rally-এর সম্ভাব্য দাম হতে পারে ২.২০ লক্ষ থেকে ২.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
এই দামের মধ্যে বাইক দুটি বাজারে এলে KTM, Hero, Suzuki এবং Royal Enfield-এর কয়েকটি জনপ্রিয় মডেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে।
একই ইঞ্জিন, ক্যারেক্টার আলাদা
দু'টি মোটরসাইকেলেই ব্যবহার করা হতে পারে একই ২৯৩.৫ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। অটো বিশেষজ্ঞদের মতে, এই ইঞ্জিনটি CB300F প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হতে পারে।
পারফরম্যান্স:
২৪.৫ হর্সপাওয়ার শক্তি
প্রায় ২৫.৯ Nm টর্ক
যদিও Honda এখনও ইঞ্জিনের চূড়ান্ত স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে পারফরম্যান্সের দিক থেকে এই বাইকগুলি দৈনন্দিন ব্যবহার এবং দীর্ঘ সফর; দুই ক্ষেত্রেই ভাল অভিজ্ঞতা দিতে পারে বলে মনে করা হচ্ছে।
XR300 L ও XR300 Rally র মধ্যে পার্থক্য কী?
দুটি বাইকের ইঞ্জিন একই হলেও ডিজাইন ও ব্যবহার আলাদা।
Honda XR300 L মূলত ডুয়াল-স্পোর্ট বাইক। শহরের রাস্তার পাশাপাশি কাঁচা রাস্তা বা অফ-রোড ট্র্যাকেও চালানোর জন্য তৈরি।
অন্য দিকে Honda XR300 Rally তে থাকবে র্যালি-স্টাইল ডিজাইন, বড় উইন্ডস্ক্রিন এবং লং-ডিস্ট্যান্স ট্যুরিংয়ের উপযোগী কিছু অতিরিক্ত সুবিধা। এই মডেলে Honda RoadSync স্মার্টফোন কানেক্টিভিটি থাকার সম্ভাবনাও রয়েছে।
সম্ভাব্য ফিচার
দুটি বাইকেই একাধিক আধুনিক প্রযুক্তি থাকতে পারে। সম্ভাব্য ফিচারের তালিকায় রয়েছে;
লং-ট্রাভেল ফ্রন্ট ও রিয়ার সাসপেনশন
গ্যাস-চার্জড Pro-Link রিয়ার মনোশক
সুইচেবল ডুয়াল-চ্যানেল ABS
Honda Selectable Torque Control (HSTC)
অ্যাডভেঞ্চার রাইডিংয়ের উপযোগী চ্যাসিস
Rally সংস্করণে বড় উইন্ডস্ক্রিন ও স্মার্টফোন কানেক্টিভিটি
কারা কিনতে পারেন?
যাঁরা প্রথম অ্যাডভেঞ্চার বাইক কিনতে চান বা সপ্তাহান্তে লং রাইড ও হালকা অফ-রোডিংয়ের জন্য একটি নির্ভরযোগ্য মোটরসাইকেল খুঁজছেন, তাঁদের লক্ষ্য করেই এই দুই মডেল আনতে পারে Honda। তুলনামূলকভাবে সাশ্রয়ী দাম এবং আধুনিক ফিচারের কারণে বাজারে এলে XR300 L ও XR300 Rally ভালো সাড়া ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।