
রাজ্যের বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম মানুষের মুখে হাসি ফুটিয়ে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের । বিধানসভা নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রেখেই ১ হাজার টাকার মাসিক ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। আগামী ১ অগাস্ট থেকেই রাজ্যের সকল যোগ্য উপভোক্তারা এই বর্ধিত টাকা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সেকথা জানিয়েছেন।
সরকারি বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?
বিজ্ঞপ্তি অনুসারে, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ ‘জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির’ (NSAP) অন্তর্ভুক্ত তিনটি প্রধান সামাজিক নিরাপত্তা স্কিমে এই বাড়তি টাকা বরাদ্দ করা হয়েছে। স্কিমগুলি হল:
ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প
ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প
ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প
এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এখন থেকে প্রতিটি স্কিমের গ্রহীতারা প্রতি মাসে আগের চেয়ে ৫০০ টাকা করে বেশি পাবেন। অর্থ পাওয়ার ক্ষেত্রে যাতে কোনও রকম অসুবিধা না হয়, তার জন্য আগে চালু থাকা ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার’ (DBT) ব্যবস্থার মাধ্যমেই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা করা হবে।
ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, আগের মতোই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে। ভাতা বাড়ায় উপকৃত হবেন লক্ষ লক্ষ উপভোক্তা। তবে বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে আবেদনকারীকে। সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে নূন্যতম বয়স হতে হবে ষাট বছর। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা বয়স পঞ্চান্ন বছর হলেই আবেদনযোগ্য। এছাড়া আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্তত টানা দশ বছর তাঁকে রাজ্যে বসবাস করতে হবে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্কের পাসবইয়ের কপি বা অ্যাটেস্টেড জেরক্স জমা দিতে হবে।
কোথায় আবেদন করবেন?
বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদন প্রথম 'জনকল্যাণ শিবির'-এ করতে পারেননি অনেকেই, ফলে নতুন যারা আবেদনের কথা ভাবছেন তাঁরা বেশ চিন্তায় রয়েছেন। কিন্তু না, চিন্তার কারণ নেই, আগামীতে যে শিবির হবে সেখানে আবেদনপত্র পাবেন উপভোক্তারা। অর্থাৎ নতুন করে যারা আবেদন করতে চান, তারা নতুন 'জনকল্যাণ শিবির' থেকে আবেদনের জন্য ফর্ম পাবেন, সেই ফর্ম ফিলআপ করে জমা দিতে পারবেন। জানা গিয়েছে, আবেদনপত্র পূরণ করতেও সাহায্য করবেন সরকারি কর্মীরাই। তবে এই মুহূর্তে নতুন করে আবেদন করার সুযোগ নেই সরকারি এই প্রকল্পে। বর্তমানে এই প্রকল্পে অফলাইন এবং অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া বন্ধ রয়েছে। খুব শীঘ্রই সরকারের তরফে আবেদন নিয়ে নতুন করে নির্দেশিকা জারি হতে পারে।
তবে পুরসভা, পঞ্চায়েত থেকে এই ফর্ম পেয়েছেন অনেকেই। এখন প্রশ্ন হল, আবেদনের পর নিজের অ্যাকাউন্টে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ঢুকল কিনা তা বুঝবেন কীভাবে? কীভাবে চেক করবেন বার্ধক্য-বিধবা ও মানবিক ভাতার স্টেটাস? একনজরে দেখে নিন পদ্ধতি: