Advertisement

Ration Card Free Rice Wheat: AAY, SPHH, PHH, RKSY 1 ও RKSY 2 রেশন কার্ডে মাসে কত কেজি চাল, গম ফ্রি?

AAY, SPHH, PHH, RKSY 1 এবং RKSY 2 ক্যাটেগোরির কার্ড রয়েছে পশ্চিমবঙ্গে। আর এই সব কার্ডেই বিনামূল্যে চাল ও গম পাওয়া যায়। কিন্তু কোন কার্ডে রয়েছে কী বেনিফিটি? কোন কার্ডে কত চাল ও গম ফ্রি? জেনে নিন।

কোন রেশন কার্ডে কত ফ্রি চাল, গম?কোন রেশন কার্ডে কত ফ্রি চাল, গম?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2026,
  • अपडेटेड 2:30 PM IST
  • AAY, SPHH, PHH, RKSY 1 এবং RKSY 2 ক্যাটেগোরির কার্ড রয়েছে পশ্চিমবঙ্গে
  • এই সব কার্ডেই বিনামূল্যে চাল ও গম পাওয়া যায়
  • কোন কার্ডে রয়েছে কী বেনিফিটি?

রেশন কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট। এই কার্ড সঙ্গে থাকলে চাল, গমও ফ্রিতে পাওয়া যায়। তবে মাথায় রাখতে হবে, রেশন কার্ডের বিভিন্ন ক্যাটেগোরি রয়েছে। সেই অনুযায়ীই কিন্তু রেশন পাওয়া যায়। এক্ষেত্রে মূলত AAY, SPHH, PHH, RKSY 1 এবং RKSY 2 ক্যাটেগোরির কার্ড হয়। আর এই সব কার্ডের সুবিধা আলাদা। তাই সবার আগে জেনে নিতে হবে, কোন কার্ডে রয়েছে কী ধরনের সুবিধা রয়েছে, কোন কার্ডে কত কেজি চাল ও গম ফ্রি।  

১. AAY বা অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড 
সবথেকে গরিব মানুষের জন্য এই কার্ড বরাদ্দ থাকে। এতে রয়েছে সবথেকে বেশি বেনিফিট। এই রেশন কার্ডের মাধ্যমে একটি পরিবার মাসে ২১ কেজি চাল পেতে পারে। সেই সঙ্গে গম বা আটাও পাওয়া যায়। এক্ষেত্রে ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা ১৪ কেজি গম পাওয়া যায়। এছাড়া এই কার্ডের জন্য ১৩ টাকা কেজি দরে চিনি পাওয়া যায়।

২.SPHH বা স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড
অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির দ্বিতীয় ধাপের মানুষ এই কার্ড পেয়ে থাকেন। এই কার্ডেও দারুণ সব সুবিধা পাওয়া যায়। এই কার্ড সঙ্গে থাকলে মাসে ৩ কেজি চাল বিনামূল্যে পাওয়া যায়। এছাড়া ২ কেজি গমও তুলতে পারেন উপভোক্তা। রেশন দোকানে থাকা অন্যান্য জিনিসও কম টাকায় পাওয়া যেতে পারে।

৩.  PHH বা প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড 
এই কার্ডেও বিরাট সুবিধা রয়েছে। এই কার্ডটি তাঁদের দেওয়া হয়, যাঁদের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। এই কার্ড সঙ্গে থাকলে একজন ব্যক্তি মাসে ৩ কেজি চাল পেতে পারেন। সেই সঙ্গে ১ কেজি ৯০০ গ্রাম আটাও দেওয়া হয়। চাইলে আটার বদলে গমও নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ২ কেজি গম পাওয়া যায়।

৪. RKSY I বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ রেশন কার্ড
এই কার্ড অনেকের কাছেই রয়েছে। আর্থিকভাবে খুব একটা স্বচ্ছল না হলেই এই কার্ড পাওয়া যায়। এই কার্ড সঙ্গে থাকলে কোনও ব্যক্তি মাসে ২ কেজি করে বিনামূল্যে চাল পেতে পারেন। তবে চাইলে ৩ কেজি গমও পাওয়া সম্ভব। এছাড়া আটা নিতে হলে ২ কেজি ৮৫০ গ্রাম পাওয়া যাবে। 

Advertisement

৫. RKSY II রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ রেশন কার্ড
রাজ্যের একটা বড় অংশের মানুষের এই কার্ড রয়েছে। এই কার্ড তাঁরাই পান, যাঁদের আর্থিক অবস্থা খুব ভাল নয়, আবার খুব খারাপও নয়। এই কার্ড থাকলে বিনামূল্যে ১ কেজি করে চাল এবং ১ কেজি গম পাাওয়া যায়।

 

Read more!
Advertisement
Advertisement