Advertisement

একদিনে পেট্রোল পাম্প থেকে সর্বোচ্চ কত লিটার তেল কেনা যাবে? জানুন নতুন নিয়ম

একদিনে পেট্রোল পাম্প থেকে সর্বোচ্চ কত লিটার তেল কেনা যাবে? ৯০ দিনের জন্য নতুন নিয়ম সরকারের। তবে প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো হতে পারে।

একদিনে পেট্রোল পাম্প থেকে সর্বোচ্চ কত লিটার তেল কেনা যাবে? একদিনে পেট্রোল পাম্প থেকে সর্বোচ্চ কত লিটার তেল কেনা যাবে?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 Jun 2026,
  • अपडेटेड 1:29 PM IST
  • পেট্রোল ও ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।
  • এই সিদ্ধান্তটি বর্তমানে ৯০ দিনের জন্য কার্যকর থাকবে।
  • সর্বোচ্চ কত লিটার তেল একদিনে কেনা যাবে?

পেট্রোল ও ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। মধ্যপ্রাচ্যে চলা উত্তেজনার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট অব্যাহত রয়েছে, তার মধ্যেই পেট্রোল ও ডিজেল বিক্রির বিষয়ে একটি নয়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সাময়িকভাবে নির্দিষ্ট গ্রাহকদের পেট্রোল পাম্প থেকে জ্বালানি কেনা নিষিদ্ধ করেছে সরকার। এই সিদ্ধান্তটি বর্তমানে ৯০ দিনের জন্য কার্যকর থাকবে, তবে প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো হতে পারে।

আজ তক-এর রিপোর্ট অনুসারে, ইন্ড্রাস্ট্রিয়াল, কমার্শিয়াল এবং ইনস্টিটিউশনাল ব্যবহারকারীরা এখন আর সরাসরি পেট্রোল পাম্প থেকে তেল কিনতে পারবেন না।   এর মধ্যে টেলিকম টাওয়ার অপারেটর, বিদ্যুৎ উৎপাদন ইউনিট এবং বৃহৎ শিল্প গ্রাহকরাও রয়েছেন। এখন থেকে তাদের পাইকারি বিক্রয় কেন্দ্র অর্থাৎ বাল্ক সেলস পয়েন্ট থেকেই নিজেদের জ্বালানির চাহিদা মেটাতে হবে।

সর্বোচ্চ কত লিটার তেল একদিনে কেনা যাবে?

নতুন নিয়ম অনুযায়ী, পেট্রোল পাম্পে শুধুমাত্র পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশনের তরফে যানবাহনের জ্বালানি ট্যাঙ্কের জন্য অনুমোদিত পাত্রেই ডিজেল বিক্রি করা যাবে। এছাড়াও, প্রতি গ্রাহকের ক্ষেত্রে বা প্রতি গাড়ির জন্য দৈনিক সর্বোচ্চ ২০০ লিটার জ্বালানি কেনার সীমা নির্ধারণ করা হয়েছে।

পেট্রোলিয়াম মন্ত্রক ১১ জুন খুচরো আউটলেট থেকে মোটর স্পিরিট ও হাই-স্পিড ডিজেল কেনা নিষিদ্ধ করেছে। একইসঙ্গে তেল বিপণনকারী সংস্থা ও পেট্রোল পাম্প অপারেটরদের আগামী ৯০ দিনের জন্য খুচরো আউটলেট থেকে পাইকারি বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছে।

সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, তেল সরবরাহ ব্যবস্থা, জাহাজ চলাচল এবং পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতার ওপর প্রভাব ফেলছে। এই সময়ে জ্বালানির ভারসাম্যপূর্ণ সরবরাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেন্দ্র কেন এই সিদ্ধান্ত নিল?

বেশ কিছুদিন ধরে দেশের অনেক এলাকায় ডিজেলের চাহিদা বাড়ছে। এর কারণ হল, পাইকারি সরবরাহের তুলনায় খুচরো পেট্রোল পাম্পে ডিজেলের দাম কম। ফলে, অনেক বড় গ্রাহক পাইকারি কেন্দ্রের পরিবর্তে সরাসরি পেট্রোল পাম্প থেকে ডিজেল কেনা শুরু করে দিয়েছিল। বিষয়টি কেন্দ্রের নজরে আসতেই আশঙ্কা দেখা যায়। বড় গ্রাহকরা যদি পেট্রোল পাম্প থেকে বিপুল পরিমাণে জ্বালানি কেনা অব্যাহত রাখেন, তাহলে সাধারণ জনগণের জন্য উপলব্ধ সরবরাহ প্রভাবিত হতে পারে এবং এর ফলে স্থানীয়ভাবে ঘাটতিও দেখা দিতে পারে। সেই পরিস্থিতি রুখতেই আগেভাগে সিদ্ধান্ত নিল কেন্দ্র।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement