Advertisement

Yuva Sathi Scheme: যুবসাথীর টাকা ৫ বছর পর কি বন্ধ হয়ে যাবে? মমতা বিস্তারিত জানালেন

মঙ্গলবার যুবসাথী নিয়ে বিরাট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে, ১৫ অগাস্ট নয়, বরং ১ এপ্রিল থেকেই মিলবে যুবসাথী স্কিমের ১৫০০ টাকা। পাশাপাশি তিনি এই স্কিমের বিষয়ে একাধিক ঘোষণাও করেছেন। এখন প্রশ্ন হল, কতদিন পর্যন্ত এই টাকাটা মিলবে?

যুব সাথী স্কিমযুব সাথী স্কিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 10:16 AM IST
  • মঙ্গলবার যুবসাথী নিয়ে বিরাট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • ১৫ অগাস্ট নয়, বরং ১ এপ্রিল থেকেই মিলবে যুবসাথী স্কিমের ১৫০০ টাকা
  • এখন প্রশ্ন হল, কতদিন পর্যন্ত এই টাকাটা মিলবে?

মঙ্গলবার যুবসাথী নিয়ে বিরাট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে, ১৫ অগাস্ট নয়, বরং ১ এপ্রিল থেকেই মিলবে যুবসাথী স্কিমের ১৫০০ টাকা। পাশাপাশি তিনি এই স্কিমের বিষয়ে একাধিক ঘোষণাও করেছেন। 

কারা পাবেন টাকা? 
এই বিষয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক এবং যুবতীরা এই প্রকল্পের টাকা পাবেন। শুধু মাধ্যমিক পাশ হলেই মিলবে টাকা। তবে এই স্কিমে টাকা পেতে গেলে বেকার হতে হবে। চাকরি পেলেই বন্ধ হয়ে যাবে টাকা। 

কত দিন মিলবে টাকা? 
এই প্রশ্নের উত্তরটা নিয়ে এতদিন বিভ্রান্তি ছিল সাধারণ মানুষের মনে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা সম্পর্কেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, 'এখন থেকে ৫ বছর পাওয়া যাবে টাকা। তারপর চাকরি না পেলে আবার রিনিউ হবে।'

অর্থাৎ আগে যেমন ভাবা হচ্ছিল যে শুধু ৫ বছরই এই টাকাটা পাওয়া যাবে, আদতে তেমনটা নয়। যতদিন চাকরি মিলবে না, ততদিন পাওয়া যাবে টাকা। তবে সর্বোচ্চ বয়স ৪০ পর্যন্ত টাকাটা মিলবে। এর বেশি নয়। এটাই হল সহজ হিসেব। 

কীভাবে আবেদন করতে হবে?
পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশনে ঘোষণার পর থেকে অনেকেই মনে করছিলেন যে যুবসাথীর জন্য হয়তো আলাদা করে কোনও পোর্টাল খোলা হবে। সেখানে গিয়ে করতে হবে আবেদন। যদিও মঙ্গলবারের পর সেই ভুল ধারণাটাও কেটে গেল। মুখ্যমন্ত্রী জানান, অনলাইনে অনেকের অসুবিধা হয়। তাই অফলাইনেই যুবসাথীর আবেদন করতে হবে। এক্ষেত্রে ক্যাম্প করা হবে। সেই ক্যাম্পে গিয়েই আলাইনে দাঁড়িয়ে অবেদন পত্র তুলতে হবে।

কতগুলি ক্যাম্প করা হবে? 
মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে ভোটার মুখে প্রতিটি বিধানসভায় একটি করে ক্যাম্প খোলা হবে। অর্থাৎ ২৯৪টি আসনে ২৯৪টি ক্যাম্প করা হবে। সেখানে গিয়ে লাইন দিয়ে করতে হবে আবেদন। তারপরই টাকা মিলবে। 

কবে থেকে শুরু ক্যাম্প? 
ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। এক্ষেত্রে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ক্যাম্প। 

Advertisement

স্কলারশিপ পেলেও মিলবে টাকা
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে স্কলারশিপের সঙ্গে যুবসাথীর কোনও বিরোধ নেই। স্কলারশিপ পেলেও অনায়াসে মিলবে টাকা। তবে অন্য কোনও সরকারি স্টিমে টাকা পেলে এই স্কিমে নাম নথিভুক্ত করা সম্ভব নয়।

 

Read more!
Advertisement
Advertisement