Advertisement

AC Local Train Fine: সাধারণ ট্রেনের টিকিট নিয়ে এসি লোকালে উঠলে কত টাকা ফাইন? জানুন রেলের নিয়ম

অনেকেই সাধারণ রেলের টিকিট নিয়ে এসি লোকালে উঠছেন। আর সেটাই বিরাট ভুল। এর ফলে দিতে হবে ফাইন। কত টাকা জরিমানা হবে? হিসেব জানুন।

এসি লোকালের ফাইনএসি লোকালের ফাইন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jun 2026,
  • अपडेटेड 11:59 AM IST
  • অনেকেই সাধারণ রেলের টিকিট নিয়ে এসি লোকালে উঠছেন
  • আর সেটাই বিরাট ভুল
  • এর ফলে দিতে হবে ফাইন

নামেই বর্ষা। তবে গরম যাচ্ছে কই! তাই অনেকেই এখন এসি ছাড়া থাকতে পারছেন না। আর এই বিষয়টা ভালই বুঝেছে ভারতীয় রেল। তাই তাদের পক্ষ থেকে একাধিক এসি ট্রেন চালু করা হয়েছে। সেই ট্রেনে করেই যাতায়াত করছেন অনেক যাত্রী। রোজই এসি ট্রেনে ভাল ভিড় হচ্ছে।

যদিও মাথায় রাখতে হবে, এসিতে যাতায়াত করার জন্য আলাদা টিকিট কাটতে হবে। এই ট্রেনে সাধারণ লোকাল ট্রেনের টিকিট কেটে ওঠা চলবে না। নইলে অনেক টাকা জরিমানা দিতে হবে। কিন্তু এই নিয়মটা সম্পর্কে অনেকেই জানেন না। তারা সাধারণ টিকিট নিয়েই উঠে পড়েন এসি লোকাল ট্রেনে। তখন বড় টাকা ফাইন দিতে হয়। 

এখন প্রশ্ন হল, এসি ট্রেনে লোকাল টিকিট কেটে উঠলে কত টাকা ফাইন দিতে হয়? রেলের নিয়ম বলছে, সাধারণ ট্রেনের টিকিট কেটে কোনওভাবেই এসি ট্রেনে ওঠা যাবে না। এমন পরিস্থিতিতে যাত্রীকে অবশ্যই ফাইন করা হবে। এক্ষেত্রে যেই স্টেশন থেকে ওই যাত্রী উঠেছেন, সেখান থেকে যেই স্টেশনে তিনি যাবেন, সেই দূরত্বের এসি ট্রেনের ভাড়া দিতে হবে। পাশাপাশি যুক্ত হবে রেলের ফাইন। এক্ষেত্রে জরিমানা দিতে হবে ২৫০ টাকা। এর সঙ্গে জিএসটি যুক্ত হবে। তাহলে বুঝতেই পারছেন ফাইনের অঙ্কটা ঠিক অনেকটাই। 

যদিও এখানে যেই সাধারণ টিকিট কেটেছিলেন, তার ভাড়াটা বাদ যাবে। এইটুকুই যা সাশ্রয়। বাদবাকি সব টাকাই দিতে হবে। 

আসুন বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক
ধরা যাক আপনি শিয়ালদা থেকে ব্যারাকপুর যাবেন। সেই হিসেবে লোকাল ট্রেনের ১০ টাকার টিকিট কেটেছেন। এবার আপনি উঠে পড়লেন এসি লোকাল ট্রেনে। সেক্ষেত্রে ভাড়া ৬০ টাকা। এবার ভাড়া হিসেবে ৬০ টাকা, ফাইন হিসেবে ২৫০ টাকা ও জিএসটি দিতে হবে। এর থেকে বাদ যাবে শুধু আপনার কাছে টাকা ১০ টাকার টিকিটের ভাড়া। বাদবাকি সব টাকাই দিতে হবে। 

Advertisement

এসি লোকালের টিকিট অ্যাপ থেকেও কাটা যায়
এসি লোকালের টিকিট কাউন্টারে গিয়েও কেটে নিতে পারেন। আবার অনলাইনে রেলওয়ানের অ্যাপেও কাটা যায় এই টিকিট। তাই কেউ চাইলে অনলাইনেই এই টিকিট কেটে নিতে পারেন। তাতে সমস্যার সত্যিই কিছু নেই। তবে ভুলেও টিকিট ছাড়া ট্রেনে উঠবেন না। এই ভুলটা করলে আদতে অনেক টাকা ফাইন দিতে হবে। সেটা কোনও কাজের কথা নয়। 

 

Read more!
Advertisement
Advertisement