Advertisement

Best Investment Plan: রোজ ১০০ টাকা করে ৫ বছরে পাবেন প্রায় ২ লক্ষ, কোথায় Invest করবেন?

প্রতিদিন মাত্র ১০০ টাকা করে সঞ্চয় করলে তা মাসে ৩ হাজার টাকা এবং ৫ বছরে ১.৮০ লক্ষ টাকায় পরিণত হতে পারে। তবে এখন প্রশ্ন হল, সেরা রিটার্ন পেতে এই টাকা কথায় বিনিয়োগ করা উচিত। সেক্ষেত্রে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) এবং মিউচুয়াল ফান্ড এসআইপি হল দুটি ভাল বিকল্প।

বিনিয়োগের সেরা উপায়বিনিয়োগের সেরা উপায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jun 2026,
  • अपडेटेड 2:27 PM IST
  • অল্প অল্প সঞ্চয়ও সময়ের সঙ্গে সঙ্গে একটি বড় অঙ্কের অর্থে পরিণত হতে পারে।

অনেকেই এটা ভেবে বিনিয়োগ করতে দ্বিধাবোধ করেন যে তাদের কাছে সঞ্চয় করার মতো বড় অঙ্কের টাকা নেই। কিন্তু সত্যিটা হল, অল্প অল্প সঞ্চয়ও সময়ের সঙ্গে সঙ্গে একটি বড় অঙ্কের অর্থে পরিণত হতে পারে। প্রতিদিন মাত্র ১০০ টাকা করে সঞ্চয় করলে তা মাসে ৩ হাজার টাকা এবং ৫ বছরে ১.৮০ লক্ষ টাকায় পরিণত হতে পারে। তবে এখন প্রশ্ন হল, সেরা রিটার্ন পেতে এই টাকা কথায় বিনিয়োগ করা উচিত। সেক্ষেত্রে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) এবং মিউচুয়াল ফান্ড এসআইপি হল দুটি ভাল বিকল্প। 

নির্ভরযোগ্য বিকল্প
যারা ঝুঁকিমুক্ত বিনিয়োগ খুঁজছেন, তাদের জন্য পোস্ট অফিস আরডি স্কিম একটি ভালো বিকল্প হতে পারে। আপনি মাত্র ১০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। বর্তমানে, এই স্কিমে প্রায় ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হয়। যদিও সময়ে সময়ে সরকারি সমন্বয়ের ফলে সুদের হার পরিবর্তিত হতে পারে। যদি কোনও বিনিয়োগকারা পাঁচ বছর ধপে প্রতিমাসে ৩০০০ টাকা করে জমা করেন, তাহলে তার মোট জমার পরিমাণ হবে ১.৮০ লক্ষ টাকা, যার উপরে প্রায় ৬.৫ শতাংশ হারে ৩২,৯৭২ টাকা সুদ পাওয়া যাবে। এর অর্থ হলো, মেয়াদপূর্তিতে মোট টাকার পরিমাণ প্রায় ২.১৩ লক্ষ টাকায় পৌঁছাতে পারে। 

এআইপিতে বেশি রিটার্ন
যদি প্রতি মাসে এই একই কিন হাজার টাকা একটি মিউচুয়াল ফান্ড এসআইপিতে বিনিয়োগ করা হয়, তবে দীর্ঘমেয়াদে এটি আরও ভাল রিটার্ন দেওয়ার সম্ভাবনা থাকে। ইক্যুইটি-ভিত্তিক এসআইপি থেকে সাধারণত বছরে প্রায় ১২ শতাংশ রিটার্ন পাওয়া যায়, যদিও বাজারের অবস্থার উপর নির্ভর করে এর তারতম্য হতে পারে।  এমন পরিস্থিতিতে, ১.৮০ লক্ষ টাকার বিনিয়োগ থেকে পাঁচ বছরে প্রায় ৬৭,৪৫৯ টাকা লাভ হতে পারে। এর মানে হলো, মেয়াদপূর্তিতে মোট মূলধন প্রায় ২.৪৭ লক্ষ টাকায় পৌঁছাতে পারে। যদি বাজার ভালো থাকে এবং রিটার্ন ১২ শতাংশ ছাড়িয়ে যায়, তবে এই পরিমাণ আরও বাড়তে পারে। 

Advertisement

জানুন ঝুঁকি ও নিরাপত্তা
এসআইপি ও আরডি উভয় ক্ষেত্রেই নিজস্ব সুবিধা রয়েছে। পোস্ট অফিস আরডি আপনার মূলধনের নিরাপত্তা নিশ্চিত করে এবং সরকারি নিশ্চয়তা প্রদান করে। অন্যদিকে, এসআইপি একটি বাজার-সংযুক্ত বিনিয়োগ, তাই এতে ঝুঁকি থাকে। তবে, দীর্ঘমেয়াদে এসআইপি বিনিয়োগকারীদের উন্নততর রিটার্ন প্রদান করে বলে প্রমাণিত হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement