Advertisement

Salary থেকে মিনিমাম কত টাকা জমাবেন? সহজ নিয়ম জানলেই মিলবে সুরক্ষা

Salary Saving Rule India: মাসের শেষে হাতে টাকা থাকে না। এই অভিযোগ অনেকের। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আয় যতই কম হোক, সঞ্চয় না করলে ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব নয়। তাই প্রশ্ন উঠছে; Salary থেকে ঠিক কত টাকা জমাতেই হবে?

বিশেষজ্ঞরা বলছেন, আয় যতই কম হোক, সঞ্চয় না করলে ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, আয় যতই কম হোক, সঞ্চয় না করলে ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব নয়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 8:07 PM IST
  • সঞ্চয় না করলে ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব নয়।
  • Salary থেকে ঠিক কত টাকা জমাতেই হবে?
  • একটি নির্দিষ্ট নিয়ম মেনে চললেই সঞ্চয় করা সম্ভব।

Salary Saving Rule India: মাসের শেষে হাতে টাকা থাকে না। এই অভিযোগ অনেকের। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আয় যতই কম হোক, সঞ্চয় না করলে ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব নয়। তাই প্রশ্ন উঠছে; Salary থেকে ঠিক কত টাকা জমাতেই হবে? সহজ করে বললে, একটি নির্দিষ্ট নিয়ম মেনে চললেই সঞ্চয় করা সম্ভব। অনেকেই ‘৫০-৩০-২০’ নিয়মের কথা বলেন। অর্থাৎ, মাসিক আয়ের ৫০% খরচ, ৩০% নিজের প্রয়োজন বা লাইফস্টাইল, আর অন্তত ২০% সেভিংস। এই ২০% অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তবে বাস্তবে সবার পক্ষে এক নিয়ম মানা সম্ভব হয় না। কম আয় হলে অনেক সময় ২০% জমানো কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে কী করবেন? বিশেষজ্ঞদের মতে, অন্তত ১০% থেকে শুরু করুন। ধীরে ধীরে তা বাড়িয়ে ১৫% বা ২০% করার চেষ্টা করুন।

ধরুন, আপনার মাসিক আয় ২০,০০০ টাকা। তাহলে প্রথমে ২,০০০ টাকা জমাতে শুরু করুন। পরে সুযোগ হলে সেটাকে ৩,০০০ বা ৪,০০০ টাকায় নিয়ে যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল; নিয়মিত সঞ্চয় করা।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়; ‘আগে সেভিংস, পরে খরচ’। অনেকেই যা বাঁচে, সেটাই জমাতে চান। কিন্তু এতে সেভিংস হয় না। বেতন হাতে পেলেই আগে সঞ্চয়ের টাকা আলাদা করে রাখুন, তারপর বাকি টাকা দিয়ে খরচ করুন।

কোথায় টাকা জমাবেন?
শুধু সেভিংস অ্যাকাউন্টে রেখে দিলে লাভ কম। তাই কিছু অংশ ফিক্সড ডিপোজিট (FD), রেকারিং ডিপোজিট (RD), বা পোস্ট অফিস স্কিমে রাখা যেতে পারে। এতে সুদও মিলবে, টাকাও বাড়বে।

কেন সেভিংস করা জরুরি?
হঠাৎ অসুস্থতা, চাকরি চলে যাওয়া, বা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে এই সঞ্চয়ই ভরসা। এছাড়া বাড়ি কেনা, বাচ্চার পড়াশোনা; সব কিছুর জন্য আগে থেকে টাকা জমানো দরকার।

সব মিলিয়ে, Salary যতই হোক, অন্তত ১০% থেকে ২০% সেভিংস করাই বুদ্ধিমানের কাজ। ছোট থেকে শুরু করুন, কিন্তু থামবেন না। কারণ, আজকের ছোট সঞ্চয়ই আগামী দিনের বড় নিরাপত্তা। 

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement