Advertisement

SIR Tribunal Appeal: ভোটার লিস্টে নাম বাদ, ট্রাইবুনালে আবেদন করবেন কীভাবে? জেনে নিন

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই ভয় পাবেন না। বরং ট্রাইবুনালে করা যাবে আবেদন। এই ট্রাইবুনালই আবেদন খতিয়ে দেখবে। সেই মতো নেবে ব্যবস্থা। 

SIR ট্রাইবুনালে আবেদনSIR ট্রাইবুনালে আবেদন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 9:37 AM IST
  • পশ্চিমবঙ্গে SIR ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গিয়েছে
  • ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই ভয় পাবেন না
  • ট্রাইবুনালে করা যাবে আবেদন

পশ্চিমবঙ্গে SIR ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গিয়েছে। সেই তালিকায় ৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশন অবস্থায় ছিল। আর সেই সব ভোটারদের নথি যাচাই করছে জুডিশিয়াল অফিসারের। এই নথি নিষ্পত্তির পর একটা বড় অংশের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। 

কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই ভয় পাবেন না। বরং ট্রাইবুনালে করা যাবে আবেদন। এই ট্রাইবুনালই আবেদন খতিয়ে দেখবে। সেই মতো নেবে ব্যবস্থা। 

আর ভাল খবর হল, কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, ইতিমধ্যেই রাজ্যে ১৯টি ট্রাইবুনাল তৈরি হয়েছে। সেগুলিই ভোটারদের অভিযোগের নিষ্পত্তি করবে। 

এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে ট্রাইবুনালে করা যাবে আবেদন? আর সেই বিষয়টাও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কমিশন। তাঁদের পক্ষ থেকে জানান হয়েছে, অনলাইন ও অফলাইন, দুইভাবেই আবেদন করা যাবে ট্রাইবুনালে। 

অনলাইনে কীভাবে আবেদন? 
কমিশন জানিয়েছে, অনলাইনে আবেদন করতে চাইলে ECI Net প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে https://ecinet.eci.gov.in-এ গিয়ে আপিল করুন। তাহলেই কাজ হবে। আপনার আবেদন শুনবে ট্রাইবুনাল। 

অফলাইনেও আবেদন করা যাবে
আপনি চাইলে অফলাইনেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ডিএম, এসডিও ও এডিএম অফিসে গিয়ে করতে হবে আবেদন। তারপর ওই সংশ্লিষ্ট অফিস থেকেই নথি ডিজিটালাইজড করে আপলোড করে দেওয়া হবে। এরপর নির্দিষ্ট সময় শুরু হবে নিষ্পত্তি। 

কী জানিয়েছে কমিশন? 
কমিশনের পক্ষ থেকে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। সেই মতো দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। এই ট্রাইবুনাল ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। তবে সমস্ত আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে আর ট্রাইবুনালের কোনও অস্তিত্ব থাকবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। 

কারা রয়েছেন দায়িত্বে? 
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ট্রাইবুনাল গঠন করেছেন। ১৯টি ট্রাইবুনালের দায়িত্বে রয়েছেন এঁরা-

প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে উত্তর ২৪ পরগনা ও কলকাতার দায়িত্বে রয়েছেন। প্রাক্তন বিচারপতি প্রদীপ্ত রায় উত্তর ২৪ পরগনার আবেদন শোনার দায়িত্ব পেয়েছেন। প্রাক্তন বিচারপতি তপন সেনকে পূর্ব মেদিনীপুরে নিয়োগ করা হয়েছে। প্রাক্তন বিচারপতি প্রণব কুমার দেবকে কোচবিহার, প্রাক্তন বিচারপতি প্রভাত কুমার দে-কে পূর্ব বর্ধমান, প্রাক্তন বিচারপতি রঘুনাথ রায়কে নদিয়া এবং অশোক কুমার দাসাধিকারীকে হাওড়ায় ট্রাইবুনালে নিয়োগ করা হয়েছে।

Advertisement

আবার প্রাক্তন বিচারপতি দীপক সাহা রায়কে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে। অনিন্দিতা রায় সরস্বতীকে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, তৌফিক উদ্দিনকে দক্ষিণ দিনাজপুর এবং ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়কে মুর্শিদাবাদে নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগকে দক্ষিণ ২৪ পরগনা, সম্পত্তি চট্টোপাধ্যায়কে হুগলি, মোহাম্মদ মুমতাজ খানকে পুরুলিয়া ও বাঁকুড়া, মীর দারা শিকোহকে পশ্চিম বর্ধমান, দেবী প্রসাদ দে-কে উত্তর দিনাজপুর, বিশ্বজিৎ বসুকে মুর্শিদাবাদ, মনোজিৎ মণ্ডলকে বীরভূম এবং সিদ্ধার্থ রায় চৌধুরীকে মালদা জেলায় ট্রাইবুনালে নিয়োগ করা হয়েছে বলে জানিয়ে দিয়েছে কমিশন। এই সব ট্রাইবুনালেই অভিযোগের শুনানি হবে। 

 

Read more!
Advertisement
Advertisement