Advertisement

Pink Card Bus Service: পিঙ্ক কার্ড পেলেই বাসে FREE, কোথায়-কীভাবে আবেদন? জেনে নিন

পিঙ্ক কার্ড ছাড়া বাসে ফ্রি পরিষেবা পাওয়া যাবে না। সেক্ষেত্রে কোথায় গিয়ে বানাতে হবে এই কার্ড? কীভাবে আবেদন করতে হবে? সব তথ্য জেনে নিন।

পশ্চিমবঙ্গে কীভাবে পাবেন পিঙ্ক কার্ডপশ্চিমবঙ্গে কীভাবে পাবেন পিঙ্ক কার্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jun 2026,
  • अपडेटेड 11:18 AM IST
  • পিঙ্ক কার্ড ছাড়া বাসে ফ্রি পরিষেবা পাওয়া যাবে না
  • কোথায় গিয়ে বানাতে হবে এই কার্ড?
  • কীভাবে আবেদন করতে হবে?

পশ্চিমবঙ্গের সরকারি বাসে এখন মহিলাদের জন্য পরিষেবা ফ্রি। সে সাধারণ বাস হোক বা এসি বাস, সব সরকারি বাসেই বিনামূল্যে যাত্রা করতে পারছেন মহিলারা। এখন এই ফ্রি পরিষেবা পেতে আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য কোনও পরিচয়পত্র দেখাতে হচ্ছে। তাহলেই জিরো টিকিট দিচ্ছেন কন্ডাক্টর। কিন্তু এভাবে আর বেশিদিন যাতায়াত করা যাবে না। সরকার জানিয়ে দিয়েছে, এবার পিঙ্ক কার্ড চালু করতে চলেছে তারা। এই কার্ড থাকলেই সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করা যাবে। কিন্তু কীভাবে বানান যাবে এই কার্ড? কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে? এই সব তথ্য জানতে নিবন্ধটি পড়ে ফেলুন। 

কী জানান হয়েছে?
কয়েকদিন আগেই পেশ হয়েছে পশ্চিমবঙ্গের বাজেট। সেখানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, মহিলাদের ফ্রি বাস পরিষেবার জন্য ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি আগামিদিনে পিঙ্ক কার্ডের মাধ্যমেই বাসে চড়া যাবে বলে জানিয়েছেন তিনি। 

কোথায় মিলবে এই পিঙ্ক কার্ড? 
এখনও পর্যন্ত বিষয়টা নিয়ে নিশ্চিত কিছু জানায়নি সরকার। তবে জানা যাচ্ছে, রাজ্যের বিডিও, এসডিও এবং পুরসভা থেকে পিঙ্ক কার্ড পাওয়া যাবে। সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করার পর হবে ভ্যারিফিকেশন। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলেই পিঙ্ক কার্ড ইস্যু হবে। 

অনলাইনে আবেদন করা যাবে? 
এই নিয়ে এখনও মুখ খোলেনি সরকার। তবে আশা করা যায়, অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই কার্ড তৈরির ব্যবস্থা থাকবে। ঠিক যেমনটা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে হচ্ছে। তবে পিঙ্ক কার্ড করার জন্য ঠিক কোন ওয়েবসাইটে যেতে হবে, সেই বিষয়ে নিশ্চিত করে কিছুই জানান হয়নি। 

কারা পাবেন পিঙ্ক কার্ড? 
প্রথমত, রাজ্যের মহিলারা এই কার্ড পাবেন। এছাড়া সেই মহিলাকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি তাঁকে অবশ্যই দেশের নাগরিক হতে হবে। তাহলেই পিঙ্ক কার্ড মিলবে বলে জানা যাচ্ছে। 

কোন কোন বাসে ফ্রি পরিষেবা? 
রাজ্য সরকারের সব বাসেই মিলবে ফ্রি পরিষেবা। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লুবিটিসি), সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এসবিএসটিসি) এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এনবিএসটিসি) সমস্ত বাসে পিঙ্ক কার্ডের সুবিধা পাওয়া যাবে। 

Advertisement

দিঘা, দার্জিলিংও ফ্রিতে যাওয়া যাবে? 
অনেকেরই প্রশ্ন দূরপাল্লার সরকারি বাসেও কি বিনামূল্যে ট্রাভেল করা যাবে? উত্তরে বলা যায়, হ্যাঁ, কলকাতা থেকে দার্জিলিং বা দিঘা যাওয়ার বাসেও অনায়াসে বিনামূল্যে যাওয়া যাবে। আগামিদিনে শুরু লাগবে পিঙ্ক কার্ড। 

  

Read more!
Advertisement
Advertisement