Advertisement

Aadhar-Mobile Number Change: বাড়ি বসেই হবে আধারে মোবাইল নম্বর আপডেট, রইল স্টেপ বাই স্টেপ গাইড

এর আগে মোবাইল নম্বর বদলানোর জন্য আপনাকে আধার কেন্দ্রে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হত। কিন্তু এবারে সেই ঝক্কি কমে গেল। বাড়িতে বসেই আপনি সহজেই মোবাইল নম্বর বদলাতে পারবেন।

আধারে মোবাইল নম্বর আপডেট পদ্ধতিআধারে মোবাইল নম্বর আপডেট পদ্ধতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2026,
  • अपडेटेड 2:14 PM IST
  • আধার কার্ডের ব্যবহার অনেক ক্ষেত্রেই হয়ে থাকে।

আধার কার্ডের ব্যবহার অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। সরকারি কিংবা বেসরকারি প্রায় সব কাজেই আধার কার্ড এখন জরুরি হয়ে গিয়েছে। ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি যোজনা থেকে আর্থিক লাভ অথবা ঘুরতে গিয়ে কোনও হোটেলে থাকার আগে আধার কার্ড দেখানো। সবকিছুতেই ভীষণ জরুরি এই আধার। এই আধার কার্ড হল ভারত সরকার কর্তৃক দেশের নাগরিকদের জন্য জারি করা একটি ১২ সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর। এটি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা জারি করা হয়। ব্যবহারকারীর বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক তথ্য ছাড়াও আধারের সঙ্গে মোবাইল নম্বরও যুক্ত থাকে। অনেক সময়ই সেই মোবাইল নম্বর, যেটি আধারের সঙ্গে যুক্ত, তা বদলাতে চান। আর সেই জরুরি কাজের জন্য আপনাকে বাড়ির বাইরে যেতে হবে না। বাড়ি বসেই আপনি এই মোবাইল নম্বর বদলাতে পারেন। 

আধারের নতুন অ্যাপ
এর আগে মোবাইল নম্বর বদলানোর জন্য আপনাকে আধার কেন্দ্রে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হত। কিন্তু এবারে সেই ঝক্কি কমে গেল। বাড়িতে বসেই আপনি সহজেই মোবাইল নম্বর বদলাতে পারবেন। নতুন আধার অ্যাপের মাধ্যমে এই কাজ আরও বেশি সহজ হয়ে গিয়েছে। আসুন তাহলে জেনে নিন কীভাবে ধাপে ধাপে মোবাইল নম্বর বদলাতে পারবেন।   

আধার লিঙ্ক মোবাইল নম্বর এভাবে বদলে নিন
-আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর আপনি আধারের নতুন অ্যাপ থেকে বদলাতে পারবেন। 
-এর জন্য সবার আগে আধারের নতুন অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে নিন।
-এরপর এই অ্যাপে লগইন করুন ও আধার নম্বর দিন। 
-এবার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাপটিতে লগইন করতে পারবেন।
-এটি করার পর অ্যাপটিতে অনেকগুলো অপশন দেখা যাবে, কিন্তু আপনাকে সার্ভিসেস (Services) অপশনটিতে ক্লিক করতে হবে। 
-এরপরে এখানে মোবাইল নম্বর আপডেট অপশনটিতে ক্লিক করুন। 
-এবার Continue to Update Mobile Number-এ ক্লিক করুন। 
-এবার আপনি এখানে আপনার মোবাইল নম্বরটি দিন, যেটা আধারের সঙ্গে লিঙ্ক করতে চান। 
-মোবাই নম্বরটি দিলেই সেই নম্বরে ওটিপি আসবে, যেটা আপনাকে অ্যাপে দিতে হবে। 
-এতসব করার পরও আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে। 
-এরপর আপনাকে ৭৫ টাকা অনলাইনে ফি দিতে হবে। 
-ফি দেওয়ার পর আপনি এটা জমা করে দিন। 
-এটা করার পরে, ১৫ দিনের মধ্যে আপনার নতুন মোবাইল নম্বরটি আধারে আপডেট হয়ে যাবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement