Advertisement

Madhyamik result 2026 check: মাধ্যমিকের রেজাল্ট কোন কোন সাইটে, কীভাবে দেখবেন? স্টেপ বাই স্টেপ প্রসেস

ঠিক কোন কোন সাইটে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট? সেখানে কীভাবে ফল দেখা যাবে? আর সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই নিবন্ধটি লেখা হল। তাই ঝটপট প্রতিবেদনটি পড়ে নিন। 

মাধ্যমিকের রেজাল্ট দেখবেন কীভাবে?মাধ্যমিকের রেজাল্ট দেখবেন কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 1:37 PM IST
  • ঠিক কোন কোন সাইটে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট?
  • সেখানে কীভাবে ফল দেখা যাবে?
  • আর সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই নিবন্ধটি লেখা হল

৮ মে, ২০২৬ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। ইতিমধ্যেই পর্ষদের তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে বিষয়টা সম্পর্কে নিশ্চিত করা হয়েছে। আর তাতেই হাঁপ ছেড়ে বেঁচেছে পড়ুয়ারা। এমনকী অভিভাবকারও শান্তিতে শ্বাস নিচ্ছেন। 

যদিও মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিন সামনে আসার পরই অনেকের মনে প্রশ্ন, ঠিক কোন কোন সাইটে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট? সেখানে কীভাবে ফল দেখা যাবে? আর সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই নিবন্ধটি লেখা হল। তাই ঝটপট প্রতিবেদনটি পড়ে নিন। 

কোন কোন সাইটে দেখা যেতে পারে মাধ্যমিকের ফল? 
এ বছর একাধিক সাইটে দেখা যেতে পারে মাধ্যমিকের ফলাফল। তবে এখনও পর্যন্ত দু'টি সাইট সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে, যেখানে এই রেজাল্ট দেখা যাবে। আর সেই দুইটি ওয়েবসাইট হল- wbbse.wb.gov.in এবং wbresults.nic.in। এই দুই ওয়েবসাইটে দেখা যাবে ফল। এছাড়া আরও কিছু ওয়েবসাইটে এই ফল দেখা যাবে। তবে সেই সম্পর্কে এখনও কোনও আপডেট সামনে আসেনি। 

কীভাবে দেখবেন? 
মাধ্যমিকের রেজাল্ট দেখতে চাইলে হাতের কাছে রাখতে হবে রোল নম্বর এবং জন্ম তারিখ। এই দুই থাকলেই অনায়াসে দেখা যাবে রেজাল্ট। আসুন ফলাফল চেক করার পদ্ধতিটা জেনে নেওয়া যাক-

১. প্রথমে নির্দিষ্ট সাইটে যেতে হবে
২. এই দুই সাইটেই ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট ২০২৬ বলে একটা লিঙ্ক দেখতে পাবেন
৩. ওই লিঙ্কে ক্লিক করলেই নির্দিষ্ট একটা পেজ খুলে যাবে
৪. সেই পেজের নির্দিষ্ট জায়গায় রোল নম্বর লিখতে হবে, পাশাপাশি দিতে হবে জন্ম তারিখ
৫. এরপর সঠিকভাবে ক্যাপচা এন্টার করতে হবে
৬. তারপর ক্লিক করুন সাবমিট বাটন

ব্যাস, এই কাজটা করলেই মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। চাইলে সেটা ডাউনলোড করা যেতে পারে। এমনকী প্রিন্টও করা যেতে পারে। 

স্কুলেও দেখা যাবে রেজাল্ট
প্রতিবছরের মতো এবছরও স্কুলে গিয়ে দেখা যাবে রেজাল্ট। সেখান থেকে মার্কশিটও দেওয়া হবে। তবে সেটা কখন দেওয়া হবে, সেটা স্কুল কর্তৃপক্ষই জানিয়ে দেবে। 

Advertisement

কতদিন বেরচ্ছে রেজাল্ট? 
এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। আর রেজাল্ট বেরতে চলেছে ৮ মে। অর্থাৎ প্রায় তিনমাস বাদে এই রেজাল্ট বেরতে চলেছে। 

মাথায় রাখতে হবে, গত বছর মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল ২ মে। সেই বছর বছর পাশের হার ছিল ৮৬.৫৬ শতাংশ। আর এবছর কত ছাত্রছাত্রী পাশ করে, সেই দিকেও আলাদা করে নজর থাকবে।


 

 

Read more!
Advertisement
Advertisement