Advertisement

PF balance on WhatsApp: এবার WhatsApp-এ দেখা যাবে PF ব্যালেন্স, কীভাবে? LINK রইল

পিএফ ব্যালেন্স জানতে চান? তাহলে আর আলাদা করে পিএফ ওয়েবসাইটে ঢুকতে হবে না। বরং অনায়াসে হোয়াটসঅ্যাপেই পেতে পারেন পরিষেবা। সেটা কীভাবে সম্ভব? জেনে নিন।

হোয়াটসঅ্যাপে পিএফ ব্যালেন্সহোয়াটসঅ্যাপে পিএফ ব্যালেন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2026,
  • अपडेटेड 1:14 PM IST
  • পিএফ ব্যালেন্স জানতে চান?
  • তাহলে আর আলাদা করে পিএফ ওয়েবসাইটে ঢুকতে হবে না
  • বরং অনায়াসে হোয়াটসঅ্যাপেই পেতে পারেন পরিষেবা

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও দেশের কর্মচারীদের জন্য বিরাট সুখবর নিয়ে এসেছে। এবার ইপিএফও-এর অনেক পরিষেবা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে। বারবার পিএফ-এর ওয়েবসাইট খুলতে হবে না। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সংস্থা এক্স-এ বিষয়টা নিয়ে বিস্তারিত পোস্ট করেছে ইপিএফও। 

ইপিএফও জানিয়েছে, এখন থেকে পিএফ অ্যাকাউন্টের সব আপডেট জানা যাবে হোয়াটসঅ্যাপে। আলাদা করে পিএফ পোর্টালে ঢুকতে হবে না।

ইপিএফও জানিয়েছে, তারা চাইছে যাতে সকল সদস্যদের কাছে সহজে পরিষেবা পৌঁছে দেওয়া যায়। এই লক্ষ্যে ইপিএফও-এর হোয়াটসঅ্যাপ মেসেজিং প্ল্যাটফর্মে নতুন ফিচারটি চালু করা হয়েছে। একটি ইমেল পোস্টে ইপিএফও সদস্যদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছে।

কী পোস্ট করা হয়েছে? 
সম্প্রতি একটি পোস্ট করেছে ইপিএফও। সেখানে বলা হয়েছে, একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে পিএফ-এর সর্বশেষ আপডেট পাওয়া যেতে পারে। এই পোস্টে একটি কিউআর কোডও শেয়ার করা হয়েছে। সেটা স্ক্যান করেই সদস্যরা ইপিএফও-এর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে পারে।

লিঙ্কের মাধ্যমেও যোগ দেওয়া যাবে
যদিও শুধু কিউআর কোড নয়, বরং একটি লিঙ্কের মাধ্যমেও হোয়াটসঅ্যাপে যোগ দেওয়া যাবে। এক্ষেত্রে https://whatsapp.com/channel/0029Vb6kmH48Pgs8ftd6Kw3Y- লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে ইপিএফও-এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে পারবেন। তারপর চাইলে সেখান গিয়ে হ্যালো লিখুন। তারপর অনেকগুলি অপশন পাবেন। সেখান থেকেই ব্যালেন্সে ক্লিক করলে ব্যালেন্স দেখতে পাবেন।

কী কী সুবিধা পাবেন? 
হোয়াটসঅ্যাপে ইপিএফও-এর একাধিক সুবিধা মিলবে। এক্ষেত্রে সবার প্রথমে নিজের নম্বরটি ইপিএফও-এর হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে লিঙ্ক করে নিতে হবে। তারপরই মিলবে নানা পরিষেবা। 

এই চ্যানেলের মাধ্যমে আপনি ইপিএফও-এর ব্যালেন্স জানতে পারবেন। সেই সঙ্গে ইপিএফও-ও অ্যাকাউন্টে যা লেনদেন হয়েছে, সেই সম্পর্কেও তথ্য পাবেন। এছাড়াও বেশ কিছু পরিষেবা মিলবে এই অ্যাকাউন্টের মাধ্যমে। 

মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই পরিষেবা ফেরাতে ইতিমধ্যেই বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে ইপিএফও। এমনকী ইউপিআই-এর মাধ্যমে পিএফ-এর টাকা সরাসরি তোলা যাবে বলেও ঘোষণা করা হয়েছে। তারপর আবার হোয়াটসঅ্যাপ পরিষেবা নিয়ে এল ইপিএফও। আর এই ফিচারের জন্য অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement