Advertisement

Yuva Sathi Form Approval: আপনার যুবসাথী ফর্ম 'অ্যাপ্রুভড' হয়েছে? এই ভাবে চেক করুন মোবাইলে

চলছে যুবসাথী প্রকল্পের ফর্মের আবেদন প্রক্রিয়া। ইতিমধ্যে লক্ষ লক্ষ ফর্ম জমা পড়ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। বহু চাকরিপ্রার্থী ও পড়ুয়ারা ক্যাম্পে ভিড় জমিয়েছেন। ১৫০০ টাকা ভাতা নেওয়ার জন্য ঠা-ঠা রোদে লাইন দিচ্ছেন যুবরা, তাঁদের অভিভাবকেরা। তবে অনেকেরই অজানা যুবসাথী ফর্ম জমা তো দিচ্ছেন, অ্যাপ্রুভ হবে তো?

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Feb 2026,
  • अपडेटेड 12:39 PM IST

চলছে যুবসাথী প্রকল্পের ফর্মের আবেদন প্রক্রিয়া। ইতিমধ্যে লক্ষ লক্ষ ফর্ম জমা পড়ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। বহু চাকরিপ্রার্থী ও পড়ুয়ারা ক্যাম্পে ভিড় জমিয়েছেন। ১৫০০ টাকা ভাতা নেওয়ার জন্য ঠা-ঠা রোদে লাইন দিচ্ছেন যুবরা, তাঁদের অভিভাবকেরা। তবে অনেকেরই অজানা যুবসাথী ফর্ম জমা তো দিচ্ছেন, অ্যাপ্রুভ হবে তো? মোবাইল ফোনেই চেক করে নিতে পারেন। আবেদন করা যুবসাথী প্রকল্পের ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখতে এভাবে চেক করুন।

ফর্মের বর্তমান স্টেটাস জানবেন কীকরে?
আপনি যদি ইতিমধ্যেই যুবসাথী পোর্টালে বা অফলাইন ক্যাম্পে আবেদন করে থাকেন, তবে অফিশিয়াল ওয়েবসাইট https://apas.wb.gov.in/ এ গিয়ে খুব সহজেই স্ট্যাটাস চেক করে নিন। 

- প্রথমে ব্রাউজার থেকে যুবসাথী প্রকল্পের পোর্টালটি খুলুন।
- এরপর হোমপেজে ‘Check Status’ অপশনটিতে ক্লিক করুন।
- আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেটি বক্সে লিখুন। পাশে ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখুন।
- এরপর ‘Get OTP’-তে ক্লিক করুন। ফোনে OTP আসবে। সেটি দিয়ে ‘Verify Pin’ করলেই স্ক্রিনে ফলাফল দেখা যাবে।
- যদি সফলভাবে সিস্টেমে নথিভুক্ত হয়ে থাকে, তবে স্ক্রিনে অ্যাপ্লিকেশন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরটি দেখাবে। ‘Application Form’ অপশনে গিয়ে জমা দেওয়া ফর্মটি প্রিন্টও করতে পারবেন।

যারা এখনও যুবসাথীর ফর্ম ফিল-আপ করছেন তারা খেয়াল রাখবেন পেশা ও শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে উল্লেখ করা। পেশার জায়গায় 'বেকার' শব্দটি লিখবেন। নাম ও বয়স যেন ২১-৪০ বছর বয়সের মধ্যে হয় খেয়াল রাখতে হবে। মাধ্যমিক পাশ করলে তবেই কিন্তু বেকার ভাতা মিলবে। ছবি, স্বাক্ষর ও জাতিগত শংসাপত্র এগুলি যেন সঠিক প্রমাণ সহ থাকে।

Read more!
Advertisement
Advertisement