Advertisement

PAN Card Mobile Number Update: অনলাইনে PAN Card-এর মোবাইল নম্বর বদলান ৫ মিনিটে, রইল স্টেপস

প্যান কার্ডে মোবাইল নম্বর চেঞ্জ করতে চান? সেক্ষেত্রে সহজেই কাজটা সেরে ফেলতে পারেন। জেনে নিন স্টেপগুলি।

প্যান কার্ডে মোবাইল নম্বর আপডেটপ্যান কার্ডে মোবাইল নম্বর আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jul 2026,
  • अपडेटेड 12:12 PM IST
  • প্যান কার্ডে মোবাইল নম্বর চেঞ্জ করতে চান?
  • সেক্ষেত্রে সহজেই কাজটা সেরে ফেলতে পারেন
  • জেনে নিন স্টেপগুলি

প্যান কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট। এই নথি ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দিয়ে থাকে। এতে থাকে প্যান নম্বর, পুরো নাম, জন্মের তারিখ, ছবি এবং কার্ড হোল্ডারদের স্বাক্ষর। 

আর এই ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া থেকে শুরু করে ট্যাক্স দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজে প্রয়োজন হয়। তাই প্যান কার্ডের ডিটেলস আপডেটেড থাকা জরুরি। বিশেষত, এই কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর সঠিক থাকতে হবে। তাহলেই প্যান কার্ড সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। 

অনলাইনে প্যান কার্ডের মোবাইল নম্বর বদলে ফেলবেন কীভাবে? 
এই কাজটা খুব কঠিন কিছু নয়। বরং খুব সহজেই মোবাইল নম্বরটা বদলে ফেলা সম্ভব। আসুন এর স্টেপগুলি জেনে নেওয়া যাক-
সবার প্রথমে ইনকাম ট্যাক্সের অফিশিয়াল পোর্টালে যান। 
সেখানে গিয়ে লগইন অপশনে যান। তারপর নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিন। আগে থেকে ইউজার আইডি বানান না থাকলে সাইনআপ করুন। 
এরপর মেনু অপশন থেকে মাই প্রোফাইলে যান। 
তারপর প্রোফাইল সেটিং অপশনে ক্লিক করতে হবে। 
এবার নিজের নতুন মোবাইল নম্বর ইনপুট করুন।
এরপর ভেরিফিকেশনের পালা। সেক্ষেত্রে আপনার নতুন এবং পুরনো নম্বরে ওটিপি আসবে। 
সেই ওটিপি দিয়ে ভেরিফিকেশন এবং কনফারমেশন দিন।
তাহলেই আপনার মোবাইল নম্বর বদলে যাবে। 

কত টাকা ফি দিতে হবে? 
প্যান কার্ডে মোবাইল নম্বর আপডেটের জন্য কিছু টাকা খরচ করতে হবে। যেমন ধরুন পেপারলেস আপডেটের জন্য ১০১ টাকা খরচ হবে। তবে দেশের বাইরে থাকলে সেটা বেড়ে হয়ে যাবে ১০১১ টাকা। এছাড়া এই প্যান কার্ড পেতে দিতে হবে ৬৬ টাকা। এই প্যান কার্ড আপনার মেইলে চলে আসবে। 

প্যান কার্ড কী কাজে জরুরি? 
একাধিক জরুরি কাজে লাগে প্যান কার্ড। যেমন ধরুন-


ব্যাঙ্কিং পরিষেবা
ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে এখন প্যান কার্ড মাস্ট। এটি ছাড়া কোনও কাজ হবে না।

ট্যাক্স সংক্রান্ত কাজ 
আয়কর জমা দিতে, নিজের ট্যাক্স ট্র্যাক করতে এবং টিডিএস ক্রেডিট পেতে প্যান নম্বর অপরিহার্য।
বিনিয়োগ ও ইনস্যুরেন্স 

Advertisement

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বন্ড কেনা, এবং ইনস্যুরেন্সের জন্য এটি জরুরি।

সম্পত্তি ও যানবাহন কেনা 
১০ লক্ষের বেশি দামের স্থাবর সম্পত্তি কেনা-বেচা এবং চারচাকা গাড়ি কেনার জন্য এটি দরকার।

এছাড়াও চাকরির জন্য এবং অন্যান্য ক্ষেত্রে পরিচয় পত্র হিসেবে প্রয়োজন হয় এই কার্ড। 

 

Read more!
Advertisement
Advertisement