Advertisement

ঘরে বসেই LPG সিলিন্ডারের E-KYC কমপ্লিট করুন, রইল স্টেপ বাই স্টেপ গাইড

LPG গ্রাহকদের জন্য LPG E-KYC বাধ্যতামূলক করেছে সরকার। ঘরে বসেই কীভাবে E-KYC কমপ্লিট করবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Mar 2026,
  • अपडेटेड 3:51 PM IST
  • LPG E-KYC বাধ্যতামূলক
  • ঘরে বসেই কীভাবে E-KYC কমপ্লিট করবেন?
  • জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি

গৃহস্থ্য LPG গ্রাহকদের জন্য LPG E-KYC বাধ্যতামূলক করেছে সরকার। যাতে ভর্তুকির অপব্যবহার বন্ধ করা যায় এবং সঠিক গ্রাহকদের কাছে ভর্তুকি পৌঁছয়। এই সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। 

এখন আধার ভিত্তিক ফেস অথেনটিকেশন ব্যবহার করে এই E-KYC ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে করা যাবে। এজন্য গ্যাস এজেন্সিতে যাওয়ারও দরকার পড়বে না। 

আধার নম্বরকে LPG সংযোগের সঙ্গে যুক্ত করে E-KYC সম্পন্ন করলে আপনার গ্যাস ভর্তুকি নিরবিচ্ছিন্ন ভাবে পাওয়া যাবে।

কেন LPG E-KYC গুরুত্বপূর্ণ
LPG E-KYC করার মূল উদ্দেশ্য হল
> প্রকৃত গ্রাহক যাচাই করা 
> ভর্তুকির অপব্যবহার রোধ করা 
> সঠিক ব্যক্তির কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া
> পুরো প্রক্রিয়াকে ডিজিটাল ও সহজ করা

LPG আধার E-KYC করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি
> LPG কোম্পানির অ্যাপ ডাউনলোড করুন (mLPG, MyBPCL Gas, MyHP Gas)
> এরপর Aadhaar FaceRD অ্যাপটি ইনস্টল করুন
>  LPG অ্যাপে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও Consumer ID দিয়ে লগ-ইন করুন
> E-KYC/ Aadhaar Verification অপশনটি নির্বাচন করুন
> আধার নম্বর লিখুন
> স্ক্রিনে ভেসে ওঠা নির্দেশ অনুসারে ফেস স্ক্যান সম্পন্ন করুন
> যাচাই সফল হলে মোবাইলে SMS কনফার্মেশন আসবে


 

Read more!
Advertisement
Advertisement