Advertisement

Ayushman Bharat e-KYC: আয়ুষ্মান ভারতের e-KYC না করলে মিলবে না ৫ লক্ষ, কীভাবে করবেন? রইল স্টেপস

আয়ুষ্মান ভারতে করতে হবে ই-কেওয়াইসি। তাহলেই কার্ডটা কাজ করবে। এখন প্রশ্ন হল, ই-কেওয়াইসি করবেন কীভাবে? কোথাও যেতে হবে নাকি অনলাইনেই করা যাবে কাজ? সব কিছু রইল এই নিবন্ধটিতে।

আয়ুষ্মান ভারত ই-কেওয়াইসি করবেন কীভাবে?আয়ুষ্মান ভারত ই-কেওয়াইসি করবেন কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2026,
  • अपडेटेड 2:29 PM IST
  • আয়ুষ্মান ভারতে করতে হবে ই-কেওয়াইসি
  • তাহলেই কার্ডটা কাজ করবে
  • ই-কেওয়াইসি করবেন কীভাবে?

পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের পরই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের অধীনে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত মেডিক্যাল ইনস্যুরেন্স মিলছে। আর সেই কারণে ইতিমধ্যেই অনেকে করে ফেলেছেন এই কার্ড। কিন্তু মুশকিল হল, আয়ুষ্মান ভারত কার্ড হাতে পাওয়ার পর ই-কেওয়াইসি করা জরুরি। নইলে কার্ড সঙ্গে থাকলেও কোনও লাভ হবে না। পরিষেবা পেতে বেশ সমস্যায় পড়তে হতে পারে।

সেই কারণেই কার্ড হাতে পাওয়ার পর অবশ্যই সেরে ফেলতে হবে ই-কেওয়াইসি। এই কাজটা করলেই অনায়াসে কার্ডটা ব্যবহার করতে পারবেন। পেয়ে যাবেন ৫ লক্ষ টাকার হেলথ ইনস্যুরেন্স। 

কীভাবে করবেন ই-কেওয়াইসি? 
আয়ুষ্মান ভারত কার্ডে ই-কেওয়াইসি করতেই হবে। তাই এই কাজটা দ্রুত শেষ করে নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেই ই-কেওয়াইসি করে ফেলতে পারেন। তাই ঝটপট গোটা পদ্ধতিটা জেনে নিন-

  1. সবার প্রথমে আপনাকে স্মার্টফোনে আয়ুষ্মান ভারত অ্যাপ ডাউনলোড করতে হবে। 
  2. এরপর অ্যাপ খুলে বেনিফিশিয়ারি ও অপারেটর অপশনে ক্লিক করতে হবে। 
  3. সেখানে যেই সব তথ্য চাওয়া হবে, সেগুলি দিন। তাহলেই ই-কেওয়াইসি কমপ্লিট করে ফেলতে পারবেন বাড়ি বসেই। 

এক্ষেত্রে এই সব তথ্যগুলি দিতে হবে? 

আপনার রেশন কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বর ও ভোটার কার্ডের নম্বর সঙ্গে রাখুন। এছাড়া আয়ুষ্মান ভারত কার্ডটাও সঙ্গে রাখবেন। তাহলেই কাজ হবে। এই সব নম্বরের মাধ্যমেই অনায়াসে ই-কেওয়াইসি করে ফেলতে পারবেন। 

অফলাইনে কীভাবে করবেন? 
আপনাদের এলাকায় কোথায় আয়ুষ্মান ভারতের কাজ হচ্ছে, খোঁজ নিন। প্রয়োজনে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনে যেতে পারেন। এছাড়া বিডিও বা এসডিও অফিসেও যাওয়া যেতে পারে। সেখানে গিয়ে খোঁজ নিন। এছাড়া এলাকার আশাকর্মীদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। তাঁরাও কাজটা করে দিতে পারেন। 

ই-কেওয়াইসি হয়েছে বুঝবেন কীভাবে? 
এক্ষেত্রে আয়ুষ্মান ভারতে লগইন করে কোনও একজনের রেশন ব আধার কার্ডের নম্বর দিন। তারপর সেখান থেকে অনায়াসে আপনার আয়ুষ্মান ভারত কার্ডের ভেরিফিকেশন দেখতে পারবেন। 

কী কী সুবিধা পাবেন?

এই কার্ডড সঙ্গে থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা পাওয়া যাবে। সেটি অনায়াসে ব্যবহার করা যাবে দেশের বড় বড় সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে। এই কার্ড সঙ্গে থাকলে অ্যাম্বুলেন্স পরিষেবাও পাওয়া যাবে। তাই ঝটপট ই-কেওয়াইসি সেরে ফেলুন।   

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement