Advertisement

Indane LPG eKYC Process: রান্নার গ্যাসের e-KYC না থাকলে জুলাই থেকে ভর্তুকি বন্ধ, কীভাবে করবেন? রইল স্টেপস

গ্যাসের ই-কেওয়াইসি করতে হবে। নইলে মিলবে না ভর্তুকি। যদিও বাড়িতে বসেই এই কাজটা করা সম্ভব। জেনে নিন স্টেপস।

ই-কেওয়াইসি করবেন কীভাবে?ই-কেওয়াইসি করবেন কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jun 2026,
  • अपडेटेड 10:10 AM IST
  • গ্যাসের ই-কেওয়াইসি করতে হবে
  • নইলে মিলবে না ভর্তুকি
  • বাড়িতে বসেই এই কাজটা করা সম্ভব

দেশের একটা বড় অংশের মানুষ এলপিজি গ্যাসের ভর্তুকি পান। এমনকী অনেকেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার টাকাও পান। এই যোজনায় বছরের প্রথম ৪টি গ্যাসের ক্ষেত্রে ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। তবে এবার ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হল। এক্ষেত্রে আধারভিত্তিক বায়োমেট্রিক ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। এটা করা না থাকলে ৩০ জুনের পর আর ভর্তুকি মিলবে না। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। 

এই ইস্যুতে সমাজমাধ্যমে বার্তা দিয়েছে ইন্ডিয়ান অয়েল (ইন্ডেন গ্যাস)। তারা জানিয়েছে, ভর্তুকি পেতে চাইছে এলপিজি গ্রাহকদের ৩০ জুনের মধ্যেই ই-কেওয়াইসি সেরে ফেলতে হবে। তাহলেই নিশ্চিন্ত। মিলবে ভর্তুকির টাকা। নইলে ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে। 

এখন প্রশ্ন হল কীভাবে করবেন ই-কেওয়াইসি? 
ই-কেওয়াইসি কোনও হাতিঘোড়া বিষয় নয়। বরং খুব সহজে ঘরে বসেই এটা করে ফেলা যায়। এক্ষেত্রে ইন্ডিয়ান অয়েলের অ্যাপ থেকেও এই প্রক্রিয়াটি সেরে ফেলতে পারেন। আর সেটা যাঁরা পারবেন না, তাঁরা গ্যাসের অফিসে যান। সেখানে গিয়েও করে ফেলতে পারেন ই-কেওয়াইসি। 

অনলাইনে ই-কেওয়াইসি করার পদ্ধতি হল-
১. প্রথমে আপনাকে ইন্ডিয়ান অয়েলের ইন্ডিয়ান ওয়ান অ্যাপটা ইনস্টল করে ফেলতে হবে।
২. তারপর নিজের মোবাইল নম্বর ও ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে ফেলুন। 
৩. এরপর আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হবে। এই প্রোফাইলেই ই-কেওয়াসি বলে একটা অপশন পাবেন। সেই অপশনে গিয়ে ক্লিক করুন। 
৪. এবার আধার নম্বর দিতে হবে। তারপর হবে ফেস স্ক্যান। এভাবেই নির্দিষ্ট পদ্ধতি মেনে ই-কেওয়াইসি করা সম্ভব হবে। 

মাখায় রাখবেন, অনলাইনে ই-কেওয়াইসি করতে কোনও টাকা লাগবে না। সাধারণ স্মার্টফোন দিয়েও এই কাজটা করা সম্ভব হবে।

অফলাইনে কীভাবে হবে? 
এক্ষেত্রে আপনি ইন্ডিয়ান অয়েলের যেই অফিস থেকে গ্যাস নেন, সেখানে যান। যাওয়ার সময় অবশ্যই সঙ্গে রাখুন গ্যাসের বই এবং আধার কার্ড। এছাড়া আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটাও সঙ্গে রাখবেন। এরপর সেখানে গিয়ে বলুন ই-কেওয়াইসি করতে চান। তাহলেই কাজ হবে। সেখানে থাকা কর্মী আপনাকে ই-কেওয়াইসি করতে সাহায্য করবেন। আর ই-কেওয়াইসি করা থাকলেই আর সমস্যা নেই। অনায়াসে গ্যাসের ভর্তুকির টাকা পাবেন। তাই দ্রুত এই কাজটা সেরে ফেলুন। 

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement