Advertisement

Voter slip download: BLO ভোটার স্লিপ দিয়ে যায়নি? অনলাইনে এভাবে করুন ডাউনলোড

BLO-রা ভোটার স্লিপ দিয়ে যায়নি? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এবছর বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ জেবেন BLO। আপনি কোনওভাবে না পেলে কী করবেন? অনলাইনে ডাউনলোড করে নিতে পারেন। কীভাবে? জানুন।

ভোটার স্লিপ ডাউনলোডের পদ্ধতিভোটার স্লিপ ডাউনলোডের পদ্ধতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 10:58 AM IST

BLO-রা ভোটার স্লিপ দিয়ে যায়নি? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এবছর বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ জেবেন BLO। আপনি কোনওভাবে না পেলে কী করবেন? অনলাইনে ডাউনলোড করে নিতে পারেন। কীভাবে? জানুন।

জেনে রাখুন, ভোটার স্লিপ ছাড়া ভোট দিতে পারবেন না। এই ভোটার ইনফরমেশন স্লিপে ভোটারের নাম-ঠিকানা, ভোটকেন্দ্রের অবস্থান, ভোটের তারিখ ও সময়সহ তথ্য থাকে। পাশাপাশি, ভোটের দিন কী করণীয় ও কী বর্জনীয় সে বিষয়ের তালিকা রয়েছে। দ্রুত তথ্য যাচাইয়ের জন্য এতে একটি QR কোডও দেওয়া হয়েছে। এতে ভোটারদের সুবিধা বাড়বে।

ভোটকেন্দ্রে কী কী নথি নিয়ে যেতে হয়? কোনটা না নিলে হতে পারে ভোট বাতিল? 
তবে জেনে রাখুন ভোটার ইনফরমেশন স্লিপ কোনও পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য নয়। ভোটার কার্ড না থাকলে এগুলির একটি দেখাতে পারেন। তবে ভোট দিতে ভোটার কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক। তা না থাকলে ভোট দিতে হলে EPIC কার্ড ছাড়াও নির্ধারিত ১২টি বৈধ পরিচয়পত্রের মধ্যে যে কোনও একটি সঙ্গে রাখতে হবে। এর মধ্যে আধার কার্ড, পাসপোর্ট রয়েছে। 

ভোটার স্লিপ কী?
ভারতের নির্বাচন কমিশন (ECI)-র জারি করা একটি নথি হল ভোটার স্লিপ। যা ভোটারদের তাদের ভোটকেন্দ্র খুঁজে পেতে এবং ভোটার তালিকার বিবরণ যাচাই করতে সহায়তা করে। এতে ভোটারের বিবরণ, যেমন নাম, বয়স, লিঙ্গ, বিধানসভা কেন্দ্র, ভোটকেন্দ্রের অবস্থান এবং ভোটের তারিখ ও সময়ের বিবরণ থাকে। যদিও ভিআইএস-এ ব্যক্তিগত এবং ভোট সংক্রান্ত তথ্য থাকে, এটি ভোট দেওয়ার জন্য একটি স্বতন্ত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যায় না।

ভোটার হেল্পলাইন অ্যাপ ব্যবহার করে কীভাবে ভোটার স্লিপ ডাউনলোড করবেন?

  • প্রথমে গুগল ক্রোমে CEO West Bengal লিখে সার্চ করুন।
  • এবার https://ceowestbengal.wb.gov.in/ ওয়েবসাইটটি দেখতে পারবেন। তাতে ক্লিক করুন। অফিশিয়াল ওয়েবসাইটটি এসে যাবে।
  • পেজে Electors বলে অপশনটিতে ক্লিক করে নিন।
  • এবার প্রথমেই পাবেন Find your name in Electoral Roll অপশনটি দেখাবে। সেখানে Search Your Name in Electoral Roll-এ ক্লিক করুন।
  • এরপর ভোটার কার্ড থেকে EPIC Number দিয়ে দিন, রাজ্যের নাম ও ক্যাপচা সঠিকভাবে বসিয়ে দিয়ে সার্চ করুন।
  • এরপর আপনার ভোটার স্লিপটি পেয়ে যাবেন। তাতে সমস্ত তথ্য থাকবে। এরপর Action থেকে View Details-এ ক্লিক করলে স্লিপটি বেরিয়ে যাবে। এতে নাম, পার্ট নম্বর, পার্ট সিরিয়াল নম্বর, পোলিংয়ের তারিখ সহ সমস্ত তথ্য বিস্তারিত পেয়ে যাবেন।
  • এবার 'প্রিন্ট ভোটার ইনফরমেশনে' ক্লিক করুন। ডাউনলোড হয়ে যাবে।

Read more!
Advertisement
Advertisement