Advertisement

ডুপ্লিকেট আধার কার্ড বানাবেন কীভাবে? জেনে নিন স্টেপ

আপনার আধার কার্ড কি খুঁজে পাচ্ছেন না? আধার কার্ড কি হারিয়ে গিয়েছে? তাহলে সাবধান হন। সবার প্রথমে নিজের বাড়ি এবং ঘর ভাল করে খুঁজে নিন। তারপরও না পেলে একবার পুলিশে গিয়ে ডায়েরি করে নিন। তাহলেই প্রথম কাজ শেষ। এটা করা থাকলে আপনার কার্ড পরবর্তীকালে কেউ ভুল কাজে ব্যবহার করলেও বিপদ এড়াতে পারবেন। কেউ প্রশ্ন করলে বলতে পারবেন যে কার্ডটা হারিয়ে গিয়েছিল। আপনি পুলিশে জানিয়ে রেখেছেন। 

ডুপ্লিকেট আধার কার্ডডুপ্লিকেট আধার কার্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2026,
  • अपडेटेड 3:51 PM IST
  • আপনার আধার কার্ড কি খুঁজে পাচ্ছেন না?
  • আধার কার্ড কি হারিয়ে গিয়েছে?
  • প্রথমে নিজের বাড়ি এবং ঘর ভাল করে খুঁজে নিন

আপনার আধার কার্ড কি খুঁজে পাচ্ছেন না? আধার কার্ড কি হারিয়ে গিয়েছে? তাহলে সাবধান হন। সবার প্রথমে নিজের বাড়ি এবং ঘর ভাল করে খুঁজে নিন। তারপরও না পেলে একবার পুলিশে গিয়ে ডায়েরি করে নিন। তাহলেই প্রথম কাজ শেষ। এটা করা থাকলে আপনার কার্ড পরবর্তীকালে কেউ ভুল কাজে ব্যবহার করলেও বিপদ এড়াতে পারবেন। কেউ প্রশ্ন করলে বলতে পারবেন যে কার্ডটা হারিয়ে গিয়েছিল। আপনি পুলিশে জানিয়ে রেখেছেন। 

এরপরের ধাপে ডুপ্লিকেট আধার কার্ড বানাতে হবে। আর এই কার্ড তৈরির কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে।

পিভিসি আধার কার্ড তৈরি করুন
আপনি চাইলে অনায়াসে পিভিসি আধার কার্ড তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে সবার প্রথমে https://uidai.gov.in/ ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে পিভিসি কার্ড অপশনে যান। এবার আপনার ১২ ডিজিটের আধার কার্ড নম্বর দিন। তারপর ক্যাপচা দিয়ে ওটিপি ভ্যারিফিকেশন কমপ্লিট করুন। 

এবার ফি দেওয়ার পালা। ৫০ টাকা দিয়ে দিন। তাহলেই আপনি রশিদ পেয়ে যাবেন। কার্ড তৈরি হয়ে গেলে স্পিড পোস্টে চলে আসবে বাড়িতেই। তাই এই কার্ড অর্ডার করে নিতেই পারেন। 

ই আধার ডাউনলোড করুন
পিভিসি কার্ড পেতে পেতে কিছুটা সময় লেগে যেতে পারে। তবে আপনি যদি সেটা না চান, সেক্ষেত্রে অনলাইনেই ই আধার ডাউনলোড করে নিতে পারেন। আবার ওই ওয়েবসাইটে যান। সেখানে ডাউনলোড আধার সেকশনে যেতে হবে। তারপর লগইন করুন নিজের আধার নম্বর দিয়ে। এবার আপনার মনে ওটিপি আসবে। তারপর সেটা দিয়ে ডাউনলোড করে নিন। 

আপনি চাইলে মাক্সড আধার বা সাধারণ আধার পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারেন। তারপর সেটা প্রিন্ট্র করে রেখে দিন। ব্যাস, তাহলেই কাজ শেষ। আপনার হাতেও রইল আধার কার্ড। 

কী কী কাজে লাগে আধার কার্ড? 

  • যে কোনও ধরনের সরকারি পরিষেবা পেতে লাগে এই কার্ড। 
  • এছাড়া ব্যাঙ্কেও এই কার্ড ভীষণভাবে প্রয়োজনীয়। 
  • আপনার পরিচিতি হিসেবে কাজ করতে পারে এই কার্ড। 

তাই এই কার্ড হারিয়ে গেলে ডুপ্লিকেট বানিয়ে ফেলা মাস্ট। তার আগে অবশ্য থানায় একবার জানিয়ে রাখুন। করে রাখুন ডায়েরি। নইলে যে কোনও সময় বড় সমস্যায় পড়ে যাবেন। তখন কেঁদেও কুল পাবেন না। তাই এই ভুল করা যাবে না। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement