
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY)-র আওতায় কোটি কোটি উপভোক্তাকে বিনামূল্যে রেশন দেওয়া হয়। কেন্দ্র সরকারের এই সুবিধা কি সকলেই পাবেন? কী যোগ্যতা থাকা বাধ্যতামূলক, ফ্রি রেশন পেতে গেলে? কী কী নথি দেখাতে হবে এক একটি পরিবারকে?
কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা-র আওতায় বিনামূল্যে রেশন পেতে বৈধ রেশন কার্ড থাকা বাধ্যতামূলক।
কারা বিনামূল্যে রেশন পাবেন?
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড হোল্ডার পরিবার এবং প্রায়োরিটি হাউসহোল্ড (PHH) রেশন কার্ড হোল্ডার পরিবার বিনামূল্যে রেশন পাবে।
কতটা পরিমাণ রেশন মিলবে বিনামূল্যে?
AAY পরিবারের জন্য প্রতি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয় মোদী সরকারের এই স্কিমে। PHH পরিবারের ক্ষেত্রে প্রত্যেক সদস্য প্রতি মাসে ৫ কেজি খাদ্যশস্য পান।
রেশন কার্ড না থাকলে কী করবেন?
যাঁদের রেশন কার্ড নেই, তাঁদের আগে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। এছাড়াও রাজ্যের Food & Supplies দফতরের ওয়েবসাইট অথবা নিকটবর্তী জনসেবা কেন্দ্রে গিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে।
অনলাইনে আবেদন
> রাজ্যের Food & Supplies দফতরের সরকারি ওয়েবসাইটে যেতে হবে।
> নতুন রেশন কার্ডের আবেদনপত্র পূরণ করুন।
> প্রয়োজনীয় নথি আপলোড করুন।
> আধার নম্বর ও মোবাইল নম্বর ভেরিফাই করুন।
> সমস্ত তথ্য যাচাই করে আবেদন জমা করুন।
অফলাইনে কীভাবে আবেদন করবেন?
নিকটবর্তী জনসেবা কেন্দ্রে গিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে অফলাইন পদ্ধতিতে।
কী কী নথি লাগবে?
> আধার কার্ড
> ঠিকানার প্রমাণপত্র
> পাসপোর্ট সাইজ ছবি
> পরিবারের সদস্যদের তথ্য
> মোবাইল নম্বর
> e-KYC সম্পূর্ণ থাকা বাধ্যতামূলক