
শহরের তাপমাত্রা ৩৫ ঊর্ধ্ব। অনুভূত হচ্ছে ৫১ ডিগ্রি সেলসিয়াসের মতো। মাত্রাতিরিক্ত আর্দ্রতার কারণে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। AC ছাড়া এক মুহুর্তও টেকা দায় হয়ে পড়েছে। কিন্তু সর্বক্ষণ AC চালালেই আবার বিদ্যুৎ বিল মহার্ঘ হওয়ার চিন্তা তাড়া করে বেড়াচ্ছে। এমন কোনও উপায় আছে কি, AC চলবে অথচ বিদ্যুৎ বিল বেশি বাড়বে না?
গরমকালে সাধারণত AC দীর্ঘক্ষণ চলে। বিদ্যুৎ বিলও আসে অনেকটা বেশি। কীকরে এই বিলকে শূন্যতে নিয়ে আসা যায়?
হাইব্রিড সোলার সিস্টেম অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কাজ করে। এটি অন গ্রিড এবং অফ গ্রিড সোলার সিস্টেমের সমন্বয়ে তৈরি। এটি বিদ্যুৎ সাশ্রয় করার পাশাপাশি AC চলতেও সাহায্য করে।
হাইব্রিড সোলার ইনভার্টার সোলার প্যানেল এবং বাড়ির বিদ্যুৎ বিলের মধথ্যে স্মার্ট পদ্ধতিতে কাজ করে। জিরো বিলের জন্য এই সোলার মোড সেট করে রাখতে হবে।
AC চললে বিদ্যুৎ বিলও বেশি আসে। সেই হিসেবে সঠিক ক্ষমতার সোলার প্যানেল লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে।
যদি AC সারাদিন চালাতে হয় তবে লিথিয়াম ব্যাটারির ব্যবহার করতে হবে। এটি দ্রুত চার্জ হয় এবং অনেক বছর পর্যন্ত টেকসই।
সাধারণত AC বেশি বিদ্যুৎ বিল আনে তবে ফাইভ স্টার AC বিদ্যুৎ সাশ্রয় করে। এই AC চালু করার সময়ে বিদ্যুৎ কম টানে। ফলে সোলার সিস্টেমে চললে একেবারেই কম লোড পড়বে।
AC ১৮ ডিগ্রিতে চালাতে বিদ্যুৎ বিল বেশি আসবেই। বিদ্যুৎ সাশ্রয় করতে হলে AC-র তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখতে হবে। এতে লোড কম পড়বে।
যে ঘরে AC লাগানো হয়েছে, সেখানে সমস্ত দরজা, জানলা বন্ধ রাখতে হবে। এতে ঠান্ডা বাইরে বেরোতে পারবে না। কম বিদ্যুতেই দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে ঘর।