Advertisement

AC In Solar Panel: সূর্যের আলোয় চলবে AC! বাঁচবে বিদ্যুতের বিল, কীভাবে সম্ভব?

সূর্যের আলোয় চলবে AC! এমন একটি সরকারি প্রকল্প রয়েছে, যাতে সূর্যের আলোর মাধ্যমেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালানো সম্ভব হবে ঘরে ঘরে। কীভাবে এমনটা সম্ভব? জেনে নিন বিস্তারিত...

সূর্যের আলোয় ACসূর্যের আলোয় AC
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 5:31 PM IST
  • সূর্যের আলোয় চলবে AC
  • এই ধরনের AC মেশিন আপনার বিদ্যুতের বিল অর্ধেক করে দিতে পারে
  • ১ টন AC চালানোর জন্য ১.৫-২ কিলোওয়াট সোলার প্যানেল প্রয়োজন

সূর্যের আলোয় চলবে AC! অবাক হচ্ছেন? এমন একটি সরকারি প্রকল্প রয়েছে, যাতে সূর্যের আলোর মাধ্যমেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালানো সম্ভব হবে ঘরে ঘরে। কিন্তু কীভাবে এমনটা সম্ভব? 

এপ্রিল মাসের শুরুতে কালবৈশাখী এবং বৃষ্টির জেরে আবহাওয়া খানিকটা স্বস্তিদায়ক হলেও পরবর্তীতে প্রবল গরমের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মাস পড়তে না পড়তেই ঘরে ঘরে শুরু হয়েছে এসি চালানো। মাস যত এগোবে, ততই এসির ব্যবহার বাড়বে। 

একাধিক অফিস, হাইরাইজ বিল্ডিং এমনকী প্রতি ঘরে ঘরে AC চলবে প্রায় সারাদিন ধরে। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এ রাজ্যেই। ফলে নিরুপায় হয়েই AC চালাতে বাধ্য হবেন সকলে। বাইরে যখন লু বইবে, তখন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকা ছাড়াও উপায়ও থাকবে না অধিকাংশের। 

AC গরমের হাত থেকে বাঁচাবে তো বটেই তবে তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে বিদ্যুতের বিল। দ্বিগুণ, তিনগুণ পর্যন্ত বিদ্যুতের বিল গুণতে হয় এই গ্রীষ্মকালে। গরম থেকে বাঁচাতে AC চালিয়ে পকেটে টান পড়ে মধ্যবিত্তের। 

তবে জানেন কি, বাজারে এমন অনেক AC রয়েছে, তা সোলার পাওয়ারে চলে। এই ধরনের AC মেশিন আপনার বিদ্যুতের বিল অর্ধেক করে দিতে পারে। 

১ টন AC চালানোর জন্য ১.৫ কিলোওয়াট থেকে শুরু করে ২ কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেল থাকা আবশ্যক। সূর্যের আলোয় সোলার পাওয়ার থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। 

সোলার প্যানেল থেকে জেনারেট হওয়া বিদ্যুতের সাহায্যে AC চালানো যায়। তবে ঘরে বিদ্যুতের বিল বাঁচাতে হলে সোলার প্যানেল লাগানোর জন্য প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি প্রকল্প নিতে হবে। এই প্রকল্পের ২০২৪ সালে শুরু হয়েছিল। 

প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের মাধ্যমে ঘরে সোলার প্যানেল লাগানো যায়। সরকার এর জন্য সাবসিডি দেয়। ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়া যায় এই প্রকল্পে আবেদন করলে। 

আপনার AC সরাসরি যুক্ত করতে পারেন সোলার প্যানেলের সঙ্গে। আবার সেই সোলার প্যানেলের সাহায্যে ব্যাটারি চার্জ করে রাখলে, তা দিয়ে আপনি রাতে AC চালাতে পারবেন। এই ভাবে সোলার ব্যাটারি দিয়ে এয়ার কন্ডিশনার চালানোর ব্যবস্থাপনাকে বলা হয় ‘অফ গ্রিড’। আপনি যেমন দিনের বেলায় কেবল সোলার প্যানেলের সাহায্য নিয়েই এয়ার কন্ডিশনারটি চালাতে পারবেন, তেমনই আবার রাতে সোলার প্যানেল দিয়ে বা অন্য কোনও উপায়ে চার্জ করা ব্যাটারির দ্বারা AC চালাতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, ব্যাটারিতে যদি চার্জ না থাকে, তাহলে আপনি এসি চালাতে পারবেন না। যদিও ইনভার্টারের মতো আরও একটি ডিভাইস দরকার হবে, যা DC-কে AC শক্তিতে রূপান্তর করে এবং তার আপনি প্যানেল থেকে সরাসরি এসি ব্যবহার করতে পারবেন। অন-গ্রিড সিস্টেম সেটআপের জন্য আপনাকে সরকারের অনুমোদন নিতে হবে। যদি সোলার প্যানেল থেকে 1.5 টন এসি চালাতে চান তবে আপনার 2.5 বা 3 কিলোওয়াট পাওয়ার সিস্টেম বা ব্যাটারির প্রয়োজন পড়বে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement