Advertisement

Local Train Ticket: মান্থলি না কেটে টিকিট কাটুন এভাবে, অনেক টাকা বাঁচবে

Rail One app: প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত? তাহলে শুধু মান্থলি টিকিট কাটলেই হবে না। একটু বুদ্ধি খাটালেই অনেকটা টাকা বাঁচানো সম্ভব।

একটু বুদ্ধি খাটালেই অনেকটা টাকা বাঁচানো সম্ভব।একটু বুদ্ধি খাটালেই অনেকটা টাকা বাঁচানো সম্ভব।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 7:37 PM IST
  • প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত?
  • শুধু মান্থলি টিকিট কাটলেই হবে না।
  •  একটু বুদ্ধি খাটালেই অনেকটা টাকা বাঁচানো সম্ভব।

Rail One app: প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত? তাহলে শুধু মান্থলি টিকিট কাটলেই হবে না। একটু বুদ্ধি খাটালেই অনেকটা টাকা বাঁচানো সম্ভব। এখন ডিজিটাল যুগে রেলওয়ের নতুন অ্যাপ ব্যবহার করে আরও স্মার্ট উপায়ে টিকিট কাটা যাচ্ছে। বিশেষ করে Rail One অ্যাপের মাধ্যমে কোয়ার্টারলি, হাফ-ইয়ারলি এবং অ্যানুয়াল পাস নিলে খরচ অনেকটাই কমে আসে বলে জানাচ্ছেন রেল আধিকারিকরা। নিত্যযাত্রীদের মধ্যে মান্থলি টিকিট দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। কিন্তু অনেকে জানেন না, তিন মাস বা ছয় মাসের পাস নিলে প্রতি মাসের খরচ অনেকটাই কমে যায়। তাছাড়া মান্থলি প্রতি মাসে রিনিউ করার ঝামেলাও কমে। অর্থাৎ একবারে বেশি টাকা খরচ করতে হলেও দীর্ঘমেয়াদে সাশ্রয় হয়। Rail One অ্যাপে খুব সহজেই পেয়ে যাবেন। ফলে লাইনে দাঁড়ানোর ঝামেলাও কমবে।

রেল সূত্রে জানা যাচ্ছে, কোয়ার্টারলি (৩ মাস) টিকিটের ক্ষেত্রে সাধারণত মান্থলি টিকিটের তুলনায় ৮-১২ শতাংশ পর্যন্ত সাশ্রয় হয়। আবার হাফ-ইয়ারলি (৬ মাস) পাস নিলে সেই সাশ্রয়ের পরিমাণ আরও বাড়ে। যেমন ধরুন, কোন্নগর থেকে হাওড়ার মান্থলি ১০০ টাকা। সেখানে কোয়ার্টারলি কাটলে ২৬০ টাকা। অর্থাৎ ৪০ টাকা কম লাগছে। সবচেয়ে বেশি বেনেফিট পাওয়া যায় অ্যানুয়াল (১ বছর) পাসে। সেখানে মোট খরচ হিসেব করলে প্রায় ১৫-২০ শতাংশ পর্যন্ত কম পড়তে পারে। নিত্যযাত্রীদের জন্য এই অপশন তাই অত্যন্ত লাভজনক।

Rail One অ্যাপ ব্যবহার করার পদ্ধতিও খুব সহজ। প্রথমে অ্যাপ ডাউনলোড করে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর জার্নির রুট সিলেক্ট করে পাসের ধরন বেছে নিতে হবে। মান্থলি, কোয়ার্টারলি, হাফ-ইয়ারলি বা অ্যানুয়াল। অনলাইন পেমেন্টের মাধ্যমে কয়েক মিনিটেই টিকিট বুক হয়ে যায়। টিকিট চেকারকে অ্যাপেই ডিজিটাল পাস দেখানো যায়, আলাদা করে প্রিন্ট নেওয়ারও প্রয়োজন হয় না।

যাঁরা প্রতিদিন একই রুটে অফিস বা পড়াশোনার জন্য যাতায়াত করেন, তাদের জন্য দীর্ঘমেয়াদি পাস নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে শুধু টাকা বাঁচে না, বারবার টিকিট কাটার ঝামেলাও কমে। পাশাপাশি ডিজিটাল পদ্ধতি ব্যবহার করলে সময়ও বাঁচে অনেক।

Advertisement

তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি। লং টার্মের পাস নেওয়ার আগে এটা নিশ্চিত করুন যে আপনি টানা যাতায়াত করবেন কিনা। কারণ মাঝপথে ব্যবহার বন্ধ হলে আর রিফান্ডের ব্যাপার নেই। তাই আগে পরিকল্পনা করে তবেই কোয়ার্টারলি বা অ্যানুয়াল পাস নেওয়া উচিত। 

Read more!
Advertisement
Advertisement