Advertisement

Vote Without Voter ID: ভোটার কার্ড খুঁজে পাচ্ছেন না? ভোট দিন এই সব কার্ড নিয়ে

বাংলায় প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। হাতে আর মাত্র একদিন। এমন পরিস্থিতিতে অনেকেই ভোটার কার্ডটা খুঁজে পাচ্ছেন না। যার ফলে তাঁদের চিন্তায় সুগার, ব্লাড প্রেশার বাড়ছে। তাঁরা ভাবছেন, ভোটার কার্ড ছাড়া ছাব্বিশের ভোটটা দেবেন কীভাবে?

ভোটার কার্ড ছাড়াই ভোট দিনভোটার কার্ড ছাড়াই ভোট দিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 9:26 AM IST
  • বাংলায় প্রথম দফার ভোট ২৩ এপ্রিল
  • হাতে আর মাত্র একদিন
  • এমন পরিস্থিতিতে অনেকেই ভোটার কার্ডটা খুঁজে পাচ্ছেন না

বাংলায় প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। হাতে আর মাত্র একদিন। এমন পরিস্থিতিতে অনেকেই ভোটার কার্ডটা খুঁজে পাচ্ছেন না। যার ফলে তাঁদের চিন্তায় সুগার, ব্লাড প্রেশার বাড়ছে। তাঁরা ভাবছেন, ভোটার কার্ড ছাড়া ছাব্বিশের ভোটটা দেবেন কীভাবে?

যদিও শেষ মুহূর্তে হাতের কাছে ভোটার কার্ড না পেলেও কোনও সমস্যা নেই। আপনি অন্য কিছু পরিচয়পত্র সঙ্গে নিয়েও ভোট দিতে পারবেন। আর সেই উত্তরটাই দেওয়া হল নিবন্ধটিতে।

ভোটার কার্ড একমাত্র পরিচয়পত্র নয়
অনেকেই ভাবেন ভোটার কার্ড ভোট দেওয়ার একমাত্র পরিচয়পত্র। যদিও বিষয়টা একবারেই তেমন নয়। ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র ঠিকই। তবে সেটাই একমাত্র আইডেন্টিটি নয়। এছাড়াও এমন অনেকে পরিচয়পত্র রয়েছে, যেগুলি নিয়ে ভোট দেওয়া যেতে পারে। আর আজকের নিবন্ধে তেমনই কিছু পরিচয়পত্র সম্পর্কে জানাব আমরা।

ভোটার কার্ড খুঁজে না পেলে কোন কার্ড নিয়ে যাবেন?

  • প্যান কার্ড নিয়ে যেতে পারেন
  • পাসপোর্ট থাকলে সঙ্গে নিয়ে যান
  • ড্রাইভিং লাইসেন্সও একটা ভ্যালিড আইডি কার্ড
  • আধার কার্ডও নিয়ে যেতে পারেন
  • কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া কোনও ফটো আইডি কার্ড

এই সব পরিচয়পত্র নিয়ে ভোট দিতে যান। তাহলেই সমস্যাই নেই। অনায়াসে ভোট দিতে পারবেন।

এই প্রসঙ্গে বলি, সবার প্রথমে আপনাকে নিজের নাম ভোটার তালিকায় রয়েছে কি না দেখতে হবে। সেখান থেকে পার্ট নম্বর আর সিরিয়াল নম্বরটা রেখে দিন। এই দু'টি নম্বর কিন্তু লাগবে ভোট দেওয়ার সময়। এগুলি ছাড়া ভোট দেওয়া যাবে না। এই দুই নম্বর জানতে আপনি নিজের বিএলও-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা চাইলে অনলাইনেও দেখে নিতে পারেন। তাই চিন্তার কোনও কারণ নেই।

অনলাইনেও ভোটার কার্ড ডাউনলোড করা যায়
একটা কথা মাথায় রাখতে হবে, এখন অনলাইনেও ভোটার কার্ড ডাউনলোড করা যায়। এক্ষেত্রে নির্বাচন কমিশনের  https://voters.eci.gov.in/-সাইটে গিয়ে ডাউনলোড কার্ড অপশনে গিয়ে কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন।

এছাড়া চাইলে কমিশনের অ্যাপেও একই পদ্ধতিতে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তারপর সেই কার্ড নিয়ে যেতে পারে ভোট দিতে।

পরিশেষে বলি, ভোটার কার্ড একটি জরুরি পরিচয়পত্র। এটা হারিয়ে গেলে ব্যবস্থা নিন। প্রয়োজনে কার্ডের জন্য আবার অ্যাপ্লাই করুন। তাহলেই পরে সমস্যার হবে না। আপনি ভোটার কার্ড সঙ্গে নিয়েই ভোট দিতে পারবেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement