Advertisement

Sleeper Vande Bharat: হাওড়া-দিল্লি রুটে স্লিপার বন্দে ভারত নিয়ে বড় আপডেট, জানিয়ে দিল রেল

Sleeper Vande Bharat: হাওড়া-নিউ দিল্লি স্লিপার বন্দে ভারত পেতে চলেছে পূর্ব রেল। কবে নাগাদ আসছে বাংলার দ্বিতীয় স্লিপার বন্দে ভারত? মুখ খুললেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

কিশোর শীল
  • কলকাতা,
  • 22 Oct 2026,
  • अपडेटेड 6:44 PM IST
  • পূর্ব রেল পাচ্ছে আরও একটি স্লিপার বন্দর ভারত।
  • বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল হাওড়া-নিউ দিল্লি স্লিপার বন্দে ভারত পাবে পূর্ব রেল।
  • কবে নাগাদ আসছে বাংলার দ্বিতীয় স্লিপার বন্দে ভারত?

পূর্ব রেল পাচ্ছে আরও একটি স্লিপার বন্দে ভারত। গত বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল হাওড়া-নিউ দিল্লি স্লিপার বন্দে ভারত পাবে পূর্ব রেল। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুলল পূর্ব রেল। কবে নাগাদ আসছে বাংলার দ্বিতীয় স্লিপার বন্দে ভারত?

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি এ প্রসঙ্গে bangla.aajtak.in -কে জানান, "পুজোর আগে স্লিপার হাওড়া- বন্দে ভারত চালানোর ভাবনা করা হয়েছিল। কিন্তু তা শেষ পর্যন্ত করা যায়নি। আমরা প্রস্তুত ছিলাম। আসলে বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনগুলি লাস্ট মিনিটে অ্যালোটমেন্টে করা হয়। সেই সময় কতটা চাহিদা থাকে, তা দেখেই এই সিদ্ধান্ত নেয় রেল বোর্ড। আমরা সব বিষয়েই সম্মতি জানিয়েছি। এবার দেখা যাক রেল বোর্ড কবে ট্রেন ঘোষণা করে।"

বিশেষ বিষয় হল,  এই নতুন রুটটি চালু হলে, এটি দিল্লি ও কলকাতার মধ্যে সংযোগকারী বর্তমান ট্রেনগুলির তুলনায় যাত্রীদের জন্য একটি উন্নতমানের রাত্রিকালীন অপশন চালু হতে পারে।  কারণ বর্তমানে যে বন্দে ভারত হাওড়া- নিউ দিল্লি রুটে চলছে, তাতে স্লিপার ক্লাস নেই, অর্থাৎ শোয়ার ব্যবস্থা নেই। 

ভারতের নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের প্রিমিয়াম ইন্টেরিয়র, পরিচ্ছন্নতা এবং অনবোর্ড পরিষেবা ইতিমধ্যেই সেরা বলে গণ্য হয়েছে। হাওড়া-কামাখ্যা রুটে চলছে বাংলার প্রথম বন্দে ভারত। গত ২২ জানুয়ারি থেকে চলছে এই ট্রেনটি। ওই ট্রেনের ভাড়া রয়েছে -  থ্রি- টায়ার এসি: প্রায় ২,৩০০ টাকা, টু-টায়ার এসি: প্রায় ৩,০০০ টাকা, ফার্স্ট এসি: প্রায় ৩,৬০০ টাকা। এই ভাড়ার মধ্যেই খাবারের খরচ অন্তর্ভুক্ত থাকবে।

বন্দে ভারতের চাহিদা দ্রুত বেড়েছে। আর তথ্যই ইঙ্গিত দিচ্ছে সেই দিকে। শুধুমাত্র ২০২৫-২৬ অর্থবর্ষে বন্দে ভারত ট্রেনে প্রায় ৩.৯৮ কোটি যাত্রী চড়েছেন। ২০২৪-২৫ অর্থবর্ষে এই সংখ্যা ছিল ২.৯৭ কোটি। অর্থাৎ মাত্র এক বছরে যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। আর এটাই কিন্তু বিরাট বড় বিষয়। তাই এই দিকটাও মাথায় রাখতে ভারতীয় রেল।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement