
ফের হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল। জানা গিয়েছে, রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের কারণে ১ ও ২ নভেম্বর হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় দিনের বেলায় ট্রাফিক ও পাওয়ার ব্লক রাখা হবে। এর ফলে ওই দিন একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। কিছু এক্সপ্রেস ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে।
রবিবার কোন কোন ট্রেন বাতিল?
> হাওড়া–ব্যান্ডেল: ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩ নম্বর ট্রেনগুলি বাতিল।
> হাওড়া–গোঘাট: ৩৭৩৭৭ নম্বর ট্রেন বাতিল।
> হাওড়া–পাণ্ডুয়া: ৩৭৬১১ নম্বর ট্রেন বাতিল।
> হাওড়া–মেমারি: ৩৭৬৫১, ৩৭৬৫৫ নম্বর ট্রেন বাতিল।
> হাওড়া–বর্ধমান (মেইন লাইন): ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫ নম্বর ট্রেন বাতিল।
> হাওড়া–বর্ধমান (কর্ড লাইন): ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭ নম্বর ট্রেন বাতিল।
> হাওড়া–চন্দনপুর: ৩৬০৩৩, ৩৬০৩৫ নম্বর ট্রেন বাতিল।
> হাওড়া–কাটোয়া: ৩৭৯১৭ নম্বর ট্রেন বাতিল।
অন্যান্য স্টেশন থেকে বাতিল থাকবে-
> ব্যান্ডেল থেকে ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০ এবং ৩৭৭৪৯ নম্বর ট্রেন।
> আরামবাগ থেকে ৩৭৩৬২ নম্বর ট্রেন।
> গোঘাট থেকে ৩৭৩৭৬ নম্বর ট্রেন।
> পাণ্ডুয়া থেকে ৩৭৬১৪ নম্বর ট্রেন।
> মেমারি থেকে ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ নম্বর ট্রেন।
> কাটোয়া থেকে ৩৭৭৪৮, ৩৭৯২০, ৫৩০০৯ ও ৬৩০০৭ নম্বর ট্রেন।
> আজমগঞ্জ থেকে ৫৩০১২ নম্বর ট্রেন।
> বর্ধমান থেকে ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮২৪, ৩৬৮২৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪ ও ৬৩৫৮৩ নম্বর ট্রেন।
> চণ্ডিতলা থেকে ৩৬০৩৪ ও ৩৬০৩৬ নম্বর ট্রেন বাতিল।
> রামপুরহাট থেকে ৬৩০০৮ ও ৬৩৫৮৪ নম্বর ট্রেন।
> শিয়ালদা থেকে ৬৩১৪১ নম্বর ট্রেন বাতিল।
২ নভেম্বর গোড্ডা থেকে ৬৩১৪২ নম্বর ট্রেনটি বাতিল থাকবে।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৪টি এক্সপ্রেস ট্রেনের ছাড়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। সেগুলি হল-
> ১৩০১৫ হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস: সকাল ১০:৫৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২:৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে (২ ঘণ্টা দেরিতে)।
> ১২৩৪৭ হাওড়া–রামপুরহাট শহিদ এক্সপ্রেস: দুপুর ১২:১৫ মিনিটের পরিবর্তে দুপুর ১:৩০ মিনিটে ছাড়বে (১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে)।
> ১৩০৩১ হাওড়া–জয়নগর এক্সপ্রেস: সকাল ১১:২৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২:২৫ মিনিটে ছাড়বে (১ ঘণ্টা দেরিতে)।
> ১২৩৪৮ রামপুরহাট–হাওড়া শহিদ এক্সপ্রেস: বিকেল ৪:৪০ মিনিটের পরিবর্তে বিকেল ৫:৪০ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে (১ ঘণ্টা দেরিতে)।