
হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য জরুরি খবর। বিশেষ করে যে ব্যক্তিরা মেমারি, পাণ্ডুয়া, কাটোয়া রুটে যাতায়াত করেন তাঁদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২ এপ্রিল রবিবার সকাল ১১.০০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাফিক ব্লক থাকছে হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায়। যার জেরে বাতিল হবে বেশ কয়েকটি ট্রেন। সেগুলি কী কী? দেখে নেওয়া যাক।
হাওড়া থেকে বাতিল করা হয়েছে: ৩৭৬৫৭ হাওড়া-মেমারি লোকাল, ৩৭৬১১ হাওড়া-পাণ্ডুয়া লোকাল, ৩৭৮৩৫ হাওড়া-বর্ধমান লোকাল।
বর্ধমান থেকে বাতিল করা হয়েছে: ৩৭৮৩৪ বর্ধমান হাওড়া লোকাল।
ব্যান্ডেল থেকে বাতিল করা হয়েছে: ৩৭৭৪৯ ব্যান্ডেল কাটোয়া লোকাল, ৩৭৭৫১ ব্যান্ডেল কাটোয়া লোকাল, ৩৭৭৫৩ ব্যান্ডেল-কাটোয়া লোকাল, ৩৭৫৪২ ব্যান্ডেল-নৈহাটি লোকাল।
কাটোয়া থেকে বাতিল করা হয়েছে: ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল, ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল, ৩৭৭৫২ কাটোয়া - ব্যান্ডেল লোকাল
পাণ্ডুয়া থেকে বাতিল করা হয়েছে: ৩৭৬১৪ পান্ডুয়া হাওড়া লোকাল
মেমারি থেকে বাতিল করা হয়েছে: ৩৭৬৫৮ মেমারি হাওড়া লোকাল
নৈহাটি থেকে বাতিল করা হয়েছে: ৩৭৫৪১ নৈহাটি-ব্যান্ডেল লোকাল।
এছাড়াও, ৫৩০০১ হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ৩০ মিনিটের জন্য দেরি করে ছাড়বে। অর্থাৎ হাওড়া থেকে ট্রেনটি বিকাল ০৪টা ০৫ মিনিটের পরিবর্তে বিকাল ০৪টা ৩৫ মিনিটে ছাড়বে। পাশাপাশি, ৩৭৯১৭ হাওড়া কাটোয়া লোকাল যাত্রাপথেই ২০ মিনিট লেট করে চলবে।
এছাড়াও, শিয়ালদায় ৮ ঘণ্টা চলবে রেলের কাজ। রেলসূত্রে খবর, ১১ এপ্রিল রাত ১০টা বেজে ১৫ মিনিট থেকে ১২ এপ্রিল তারিখ সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত ৮ ঘন্টার (৪৮০ মিনিট) পাওয়ার এবং ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। বালিগঞ্জে পুরোনো ফুট ওভারব্রিজ ভেঙ্গে ফেলার জন্য ট্রাফিক ব্লকের প্রয়োজন হচ্ছে।
শনিবার রাতে কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে?
শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর: ৩৪৭৫২ ডাউন, ৩৪৭৫৪ ডাউন/৩৪৭৫৫ আপ, ৩৪৭৫৭ আপ।
শিয়ালদা-ক্যানিং: ৩৪৫৫৪ ডাউন/৩৪৫৫৫ আপ।
শিয়ালদা-ডায়মন্ড হারবার: ৩৪৮৫৮ ডাউন, ৩৪৮৬০ ডাউন/৩৪৮৫৭ আপ, ৩৪৮৫৯ আপ।
শিয়ালদা-কোমাগাতা মারু বজবজ: ৩৪১৬২ ডাউন/৩৪১৬১ আপ।
শিয়ালদা-সোনারপুর: ৩৪৪৩৬ ডাউন।
রবিবার কোন কোন ট্রেন বাতিল?
শিয়ালদা-সোনারপুর: ৩৪৪১২ ডাউন/৩৪৪১১ আপ।
শিয়ালদা-: ৩৪৬১২ ডাউন, ৩৪৬১৪ ডাউন/৩৪৬১১ আপ, ৩৪৬১৩ আপ।
শিয়ালদা-কোমাগাতা মারু বজবজ: ৩৪১১৬ ডাউন/ ৩৪১১৫ আপ।
শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর: ৩৪৭১৮ ডাউন/৩৪৭১৭ আপ।