Advertisement

Bank FD rates 2026: ৫ বছরের স্কিমে এখন Best Rate পাবেন এই ব্যাঙ্কে, চটপট দেখুন

ফিক্সড ডিপোজ়িট (FD) এখনও বহু বিনিয়োগকারীর কাছে নিরাপদ সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় উপায়। সম্প্রতি দেশের একাধিক ব্যাঙ্ক তাদের FD সুদের হার সংশোধন করেছে। সেই তালিকায় রয়েছে বেসরকারি খাতের ব্যাঙ্ক IDFC FIRST Bank-এর নামও। 

কোন ব্যাঙ্কে এই ইন্টারেস্ট রেট পাবেন?কোন ব্যাঙ্কে এই ইন্টারেস্ট রেট পাবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2026,
  • अपडेटेड 5:08 PM IST
  • ফিক্সড ডিপোজ়িট (FD) এখনও বহু বিনিয়োগকারীর কাছে নিরাপদ সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় উপায়।
  • সম্প্রতি দেশের একাধিক ব্যাঙ্ক তাদের FD সুদের হার সংশোধন করেছে।
  • নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজ়িটে এখন সর্বোচ্চ ৭.২০ শতাংশ সুদ পাওয়া যাবে।

ফিক্সড ডিপোজ়িট (FD) এখনও বহু বিনিয়োগকারীর কাছে নিরাপদ সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় উপায়। সম্প্রতি দেশের একাধিক ব্যাঙ্ক তাদের FD সুদের হার সংশোধন করেছে। সেই তালিকায় রয়েছে বেসরকারি খাতের ব্যাঙ্ক IDFC FIRST Bank-এর নামও। ব্যাঙ্ক জানিয়েছে, নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজ়িটে এখন সর্বোচ্চ ৭.২০ শতাংশ সুদ পাওয়া যাবে। ব্যাঙ্কের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ মার্চ ২০২৬ থেকে সংশোধিত সুদের হার কার্যকর হয়েছে। ৩ কোটি টাকার কম অঙ্কের আমানতের ক্ষেত্রে এই নতুন হার প্রযোজ্য হবে। এর ফলে আমানতকারীরা নির্দিষ্ট মেয়াদে আগের তুলনায় বেশি সুদ পাওয়ার সুযোগ পাবেন।

কোন মেয়াদে কত সুদ
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, স্বল্পমেয়াদি আমানত থেকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ; সব ক্ষেত্রেই আলাদা আলাদা সুদের হার নির্ধারণ করা হয়েছে।

৭ দিন থেকে ৪৫ দিন মেয়াদের আমানতে সুদের হার রাখা হয়েছে ৩ শতাংশ।

৪৬ দিন থেকে ৯০ দিন মেয়াদের ক্ষেত্রে সুদ ৪ শতাংশ।

৯১ দিন থেকে ১৮০ দিন পর্যন্ত আমানতে মিলবে ৪.৫০ শতাংশ সুদ।

১৮১ দিন থেকে এক বছরের কম মেয়াদে সুদের হার ৫.৫০ শতাংশ।

এক বছরের বেশি মেয়াদের আমানতে সুদের হার আরও বেশি।

১ বছর থেকে ৩৭০ দিন মেয়াদে সুদ ৬.৩০ শতাংশ।

৩৭১ দিন থেকে ৪৪৯ দিন মেয়াদে সুদ ৭ শতাংশ।

৪৫০ দিন থেকে ২ বছর এবং ২ বছর থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদে পাওয়া যাবে সর্বোচ্চ ৭.২০ শতাংশ সুদ।

অন্যদিকে, ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের দীর্ঘমেয়াদি আমানতে সুদের হার নির্ধারণ করা হয়েছে ৬ শতাংশ।

ট্যাক্স সেভার ও গ্রিন ডিপোজ়িট
ব্যাঙ্ক জানিয়েছে, ৫ বছরের ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজ়িটে গ্রাহকরা ৭.২০ শতাংশ সুদ পাবেন।
এ ছাড়া ৩৭৫ দিনের গ্রিন ফিক্সড ডিপোজ়িটে সুদের হার রাখা হয়েছে ৭ শতাংশ।

সিনিয়র সিটিজ়েনদের জন্য বাড়তি সুবিধা
বয়স্ক আমানতকারীদের জন্য বিশেষ সুবিধাও ঘোষণা করেছে ব্যাঙ্ক। সাধারণ গ্রাহকদের সুদের হারের তুলনায় সিনিয়র সিটিজ়েনরা অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ পাবেন। তবে এই অতিরিক্ত সুদ NRE বা NRO ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।

Advertisement

আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল, ৩ কোটি টাকার কম অঙ্কের ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে সিনিয়র সিটিজ়েনরা আগেভাগে টাকা তুললেও অনেক ক্ষেত্রে জরিমানার শিথিলতা পেতে পারেন।

রেকারিং ডিপোজ়িটেও বদল
শুধু ফিক্সড ডিপোজ়িট নয়, ব্যাঙ্ক রিকারিং ডিপোজ়িট (RD)-এর সুদের হারও সংশোধন করেছে। নতুন হার অনুযায়ী;

৬ মাসের RD-তে সুদ ৫.৫০ শতাংশ

৯ মাসের RD-তে সুদ ৫.৫০ শতাংশ

১২ মাসের RD-তে সুদ ৬.৩০ শতাংশ

২৪ মাসের RD-তে সুদ ৭.২০ শতাংশ

৩৬ মাসের RD-তে সুদ ৭.২০ শতাংশ

রিকারিং ডিপোজ়িটের ক্ষেত্রে মাসিক কিস্তির সর্বনিম্ন অঙ্ক ১০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কেন গুরুত্বপূর্ণ এই পরিবর্তন
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে আমানত সংগ্রহে প্রতিযোগিতা বাড়ছে। সেই কারণেই অনেক ব্যাঙ্কই গ্রাহকদের আকৃষ্ট করতে FD সুদের হার বাড়ানোর পথে হাঁটছে।

যারা কম ঝুঁকিতে স্থির আয়ের সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য ফিক্সড ডিপোজ়িট এখনও একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম। নতুন সুদের হার কার্যকর হওয়ায় অনেক আমানতকারী এখন নতুন করে বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। 

Read more!
Advertisement
Advertisement