Advertisement

নতুন আয়কর আইন চালু, ITR জমা দেওয়ার তারিখ বদল, HRA-র টাকাতেও বিরাট লাভ চাকুরিজীবীদের

আয়কর ব্যবস্থা আরও সহজ ও স্বচ্ছ করে তুলতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। সাধারণ করদাতাদের সুবিধার্থে আজ, ১ এপ্রিল থেকেই New Income Tax Act 2025 লাগু করল সরকার। ১৯৬১ সালের আয়কর আইন বদলে এই নতুন নিয়ম আনা হয়েছে।

HRA-র টাকাতেও বিরাট লাভ চাকুরিজীবীদেরHRA-র টাকাতেও বিরাট লাভ চাকুরিজীবীদের
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 9:44 AM IST
  • আয়কর ব্যবস্থা আরও সহজ ও স্বচ্ছ করে তুলতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র।
  • ১ এপ্রিল থেকেই New Income Tax Act 2025 লাগু করল সরকার।
  • নতুন আইনের আওতায় বেশ কিছু বদল আনা হয়েছে। সেগুলি কী কী?

আয়কর ব্যবস্থা আরও সহজ ও স্বচ্ছ করে তুলতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। সাধারণ করদাতাদের সুবিধার্থে আজ, ১ এপ্রিল থেকেই New Income Tax Act 2025 লাগু করল সরকার। ১৯৬১ সালের আয়কর আইন বদলে এই নতুন নিয়ম আনা হয়েছে। নতুন আইনের আওতায় বেশ কিছু বদল আনা হয়েছে। এগুলি কী কী? দেখে নেওয়া যাক।

আর্থিক বছর

নতুন আয়কর আইনে FY ও AY  শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে এবং সেগুলোর পরিবর্তে শুধু একটি শব্দ ব্যবহার করা হবে। কর প্রক্রিয়াটিকে সহজ করা হয়েছে। আগে অর্থবর্ষ এবং মূল্যায়ন বর্ষ নিয়ে অনেক বিভ্রান্তি ছিল, কিন্তু এখন তা পরিবর্তন করা হয়েছে।

ITR জমা দেওয়ার তারিখ বদল

নতুন আইন অনুযায়ী আইটিআর দাখিলের শেষ তারিখও পরিবর্তন করা হয়েছে। আইটিআর-১ এবং আইটিআর-২ দাখিলের শেষ তারিখ (৩১ জুলাই) অপরিবর্তিত রয়েছে। তবে, আইটিআর-৩ এবং আইটিআর-৪ এর শেষ তারিখ বাড়িয়ে ৩১ অগাস্ট পর্যন্ত করা হয়েছে। 

ট্রেডারদের জন্য খবর

নতুন আয়কর আইনে শেয়ার বাজারে ট্রেডারদের জন্য নিয়মকানুনও পরিবর্তন করেছে। সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) বৃদ্ধির ফলে ডেরিভেটিভস-এ লেনদেন আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। ফিউচারস অ্যান্ড অপশনস (F&O)-এর আওতায়, সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স ০.০২% থেকে বাড়িয়ে ০.০৫% করা হয়েছে এবং অপশন প্রিমিয়ামের উপর কর ও অপশনের উপর আবগারি শুল্ক যথাক্রমে ০.১% ও ০.১২৫% থেকে বাড়িয়ে ০.১৫% করা হয়েছে।

HRA-তে নয়া নিয়ম

চাকুরিজীবীদের জন্য হাউস রেন্ট অ্যালাউন্স (HRA)-এর সুবিধা বাড়ানো হয়েছে। আগে যেখানে এই সুবিধা মাত্র ৪টি শহরে সীমাবদ্ধ ছিল, এখন তা বেড়ে ৮টি শহরে প্রযোজ্য হয়েছে। যোগ করা হয়েছে পুনে ও আহমেদাবাদের মতো শহরকে। এর ফলে ভাড়াবাড়িতে থাকা কর্মীরা বেশি কর ছাড় পাবেন। এছাড়াও, সন্তানদের পড়াশোনা ও হোস্টেল খরচ ক্লেম বৃদ্ধি করা হয়েছে। 

এখন থেকে HRA ক্লেম করতে হলে বাড়িওয়ালার PAN নম্বর জমা দিতে হবে। ভুল তথ্য দিলে জরিমানার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Advertisement

গিফট কার্ডে ছাড়

কোম্পানির গিফট কার্ড, ভাউচার ও কুপনের উপর বার্ষিক করছাড়ের সীমা প্রতি কর্মচারীর জন্য ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা করা হয়েছে।

সন্তানদের পড়াশোনার খরচ ক্লেম বৃদ্ধি করা হয়েছে

বছরে দুই সন্তানের শিক্ষার জন্য সর্বোচ্চ ১৬,০০০ টাকা এবং হোস্টেল খরচ মাসে ৯,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

প্যান কার্ডের নিয়ম বদল

শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করে প্যান কার্ডের জন্য আবেদন করা এখন আর বৈধ নয়। আবেদনকারীদের অতিরিক্ত নথি ব্যবহার করতে হবে। এছাড়াও, এক আর্থিক বছরে ১০ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা, ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি কেনা, হোটেল বা অনুষ্ঠানের জন্য ১ লক্ষ টাকার বেশি টাকা দেওয়া এবং ২০ লক্ষ টাকার বেশি রিয়েল এস্টেট লেনদেনের ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক করা হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement