
এ দেশে বাড়িওয়ালা কিংবা ভাড়াটে, অভিযোগ-অনুযোগের শেষ নেই দু'পক্ষেরই। ভাড়াটেরা লড়তে থাকেন অতিরিক্ত ভাড়া বাড়ানো আর রক্ষণাবেক্ষণ না হওয়া নিয়ে, এদিকে বাড়িওয়ালারা ভুগছেন ভাড়া না পাওয়া কিংবা জবরদখলের। এই নিয়ে দীর্ঘ আইনি জটিলতায় জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
এই পরিস্থিতিতে মডেল টেন্যান্সি অ্যাক্ট ২০২১-এর ভিত্তিতে একটি নতুন ভাড়া কাঠামো চালু করা হচ্ছে। যা বাড়িওয়ালা এবং ভাড়াটের সম্পর্ককে আরও স্বচ্ছ, নিয়মতান্ত্রিক এবং ভারসাম্যপূর্ণ করার চেষ্টা করছে।
ভাড়া ব্যবস্থায় কী বদল এসেছে?
আগে অনেক ভাড়ার চুক্তিও মৌখিক বা ১১ মাসের আন রেজিস্টার্ড চুক্তির উপর ভিত্তি করে হতো। এখন লিখিত করা এবং তা রেন্ট অথরিটিতে রেজিস্টার করা বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে ভাড়া, সময়সীমা ও অন্যান্য শর্ত স্পষ্ট ভাবে নথিভুক্ত থাকবে।
এছাড়া
> আবাসিক ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট সর্বোচ্চ ২ মাসের ভাড়া
> বাণিজ্যিক ক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাসের ভাড়া
> মেরামতের দায়িত্ব বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে স্পষ্ট ভাবে ভাগ করা
ভাড়াটিয়া বনাম বাড়িওয়ালা: কার কী অধিকার?
ভাড়াটিয়ার সুবিধা:
> হঠাৎ ভাড়া বাড়ানো যাবে না (চুক্তি অনুযায়ী ও নোটিশ দিয়ে করতে হবে)
> চুক্তিতে সব শর্ত স্পষ্ট থাকবে
> উচ্ছেদ শুধুমাত্র আইনি কারণে করা যাবে
> বিরোধ হলে বিশেষ Rent Authority-তে অভিযোগ জানানো যাবে
বাড়িওয়ালার সুবিধা:
> ভাড়া না দিলে বা চুক্তি ভাঙলে ব্যবস্থা নেওয়া সহজ
> চুক্তির মেয়াদ শেষে ভাড়াটিয়া না গেলে বাড়তি ভাড়া দাবি করা যাবে
> কিছু ক্ষেত্রে এই অতিরিক্ত ভাড়া মাসিক ভাড়ার ৪ গুণ পর্যন্ত হতে পারে
উচ্ছেদ সংক্রান্ত নিয়ম আরও স্পষ্ট
এখন নির্দিষ্ট কারণ ছাড়া উচ্ছেদ করা যাবে না, যেমন:
> ভাড়া না দেওয়া
> সম্পত্তির অপব্যবহার
> অনুমতি ছাড়া সাবলেট করা
> কাঠামোগত ক্ষতি করা
এছাড়া বড় মেরামত বা পুনর্নির্মাণের প্রয়োজন হলেও উচ্ছেদ করা যেতে পারে।
ভাড়া বৃদ্ধির নিয়ম
এখন ভাড়া বাড়ানো যাবে, তবে
> চুক্তিতে আগে থেকেই উল্লেখ থাকতে হবে
> আগাম লিখিত নোটিশ দিতে হবে
> ভাড়াটিয়া আপত্তি করলে বিষয়টি কর্তৃপক্ষের কাছে তোলা যাবে
এই নতুন ভাড়া কাঠামো ভারতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন সম্পর্কটি আর শুধু বিশ্বাস বা আনুষ্ঠানিক ব্যবস্থার উপর নির্ভর করবে না। বরং লিখিত চুক্তি, নিয়ম এবং আইনি সুরক্ষার উপর নির্ভর করবে। তবে এই পরিবর্তন কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে বাস্তবে আইনটি কত ভাল ভাবে প্রয়োগ করা হয় তাঁর উপর।