Advertisement

Indian Railways: হাওড়া-ব্যাণ্ডেল শাখায় দফায় দফায় ট্রেন ব্লক, বাতিল ৩৫টি লোকাল ট্রেন

ভোগান্তিতে পড়তে হতে পারে হাওড়া-ব্যাণ্ডেল শাখার যাত্রীদের। এই রুটে ২ মে থেকে শুরু করে ৫ মে পর্যন্ত চলবে দফায় দফায় রেল ব্লক। কোন কোন স্টেশনে প্রভাব পড়বে? জেনে নেওয়া যাক

হাওড়া-ব্যাণ্ডেল শাখায় দফায় দফায় ট্রেন ব্লকহাওড়া-ব্যাণ্ডেল শাখায় দফায় দফায় ট্রেন ব্লক
Aajtak Bangla
  • হাওড়া,
  • 30 Apr 2026,
  • अपडेटेड 12:48 PM IST
  • ভোগান্তিতে পড়তে হতে পারে হাওড়া-ব্যাণ্ডেল শাখার যাত্রীদের।
  • বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন চলাচলেও প্রভাব পড়তে চলেছে।
  • কোন কোন রুটে, কখন কখন ট্রেন ব্লক থাকছে? জেনে নিন

হাওড়া ডিভিশনে ফের চলবে রেলের কাজ। যার জেরে ভোগান্তিতে পড়তে হতে পারে হাওড়া-ব্যাণ্ডেল শাখার যাত্রীদের। রিষড়া স্টেশন লিমিটে লেভেল ক্রসিং গেট নং ০৩-তে  সাবওয়ে সংক্রান্ত কাজের জন্য দফায় দফায় বন্ধ থাকবে লোকাল ট্রেন চলাচল। এছাড়াও, বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন চলাচলেও প্রভাব পড়তে চলেছে। কোন কোন রুটে, কখন কখন ট্রেন ব্লক থাকছে? জেনে নিন

  • ২মে শনিবার রাত ১০টা ৫৫ থেকে ৩ মে ভোর ৫টা ৪০ পর্যন্ত আপ ও রিভার্স লাইনে  ৭ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।
  • ৪ মে রাত ১০টা ৫০ থেকে ৫ মে ভোর ৩টে ১০ পর্যন্ত  ডাউন লাইনে ৪ ঘণ্টা ২০ মিনিটের জন্য ট্রাফিক ব্লক
  • ৪ মে রাত ১১টা ৫০ থেকে  ৫ মে মধ্যরাত ১২টা ৫০ পর্যন্ত রিভার্স লাইনে ট্রাফিক ব্লক
  • ৫ মে রাত ১টা ২০ থেকে ১টা ৪০ পর্যন্ত  ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে।

এরফলে একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে, সেগুলি কী কী? জেনে নেওয়া যাক-

২ মে বাতিল থাকছে আপ হাওড়া-ব্যাণ্ডেল ৩৭২৮৩, ৩৭২৮৫, ৩৭২৮৭, ৩৭২৮৯ ও ৩৭২৯১। হাওড়া-তারকেশ্বর ৩৭৩৪৯ ও ৩৭৩৫১। হাওড়া-বর্ধমান ৩৭৮৫৭। ডাউন: ব্যাণ্ডেল-হাওড়া ৩৭২৮৬, ৩৭২৮৮ ও ৩৭২৯০। গোঘাট-হাওড়া ৩৭৩৮২ ও ৩৭৩৮৪। বর্ধমান-হাওড়া-৩৭৮৫৪। 

৩ মে বাতিল থাকছে আপ: হাওড়া-ব্যাণ্ডেল ৩৭২১১ ও ৩৭২১৩। হাওড়া-গোঘাট ৩৭৩৭১ ও ৩৭৩৭৩। হাওড়া-তারকেশ্বর ৩৭৩১১। হাওড়া-বর্ধমান ৩৭৮১১, ৩৭৮১৩ ও ৩৭৮১৫। ডাউন ব্যাণ্ডেল-হাওড়া ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬ ও ৩৭২১৮। তারকেশ্বর-হাওড়া ৩৭৩১২, ৩৭৩১৪ ও ৩৭৩১৬। বর্ধমান-হাওড়া ৩৭৮১২, ৩৭৮১৪ ও ৩৭৮১৬। 

এছাড়াও, ৪ ও ৫ মে আপ: হাওড়া-গোঘাট ৩৭৩৮৯। ডাউন গোঘাট-হাওড়া ৩৭৩৮৪। বর্ধমান-হাওড়া ৬৩৫০২। মেমু ট্রেন বাতিল (যাত্রা শুরুর তারিখ ০৫.০৫.২০২৬): আপ: হাওড়া-বর্ধমান ৬৩৫০১ ট্রেন বাতিল করা হয়েছে।

এছাড়াও বেশ কিছু মেল/এক্সপ্রেস ও মেমু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ১৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০২.০৫.২০২৬), ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০২.০৫.২০২৬), ০৪০৫১ হাওড়া-নিউ দিল্লি স্পেশাল (যাত্রা শুরুর তারিখ ০৩.০৫.২০২৬) এবং ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু লোকাল (যাত্রা শুরুর তারিখ ০৩.০৫.২০২৬) পথ পরিবর্তন করে হাওড়া-বর্ধমান কর্ড লাইন অর্থাৎ হাওড়া-ডানকুনি-বর্ধমান হয়ে চলবে এবং ডানকুনি ও কামারকুণ্ডু স্টেশনে থামবে।

এছাড়াও, ১৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০২.০৫.২০২৬) ৭ ঘণ্টার জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ হাওড়া থেকে ০২.০৫.২০২৬ তারিখ রাত্রি ১১.৩৫ মিনিটের পরিবর্তে ০৩.০৫.২০২৬ তারিখ সকাল ৬.৩৫ মিনিটে ছাড়বে। ১৩০৩৪ কাটিহার-হাওড়া এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০৩.০৫.২০২৬) ৩ ঘণ্টা ৩০ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ কাটিহার থেকে দুপুর ৩.৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৭টায় ছাড়বে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement