Advertisement

Puri Train Ticket: পুরীর টিকিট কাটলেই কনফার্ম? 22 অগাস্ট পর্যন্ত গোল্ডেন সুযোগ

পুরী যাওয়ার জন্য এবার টিকিটের নো টেনশন। হাওড়া, শালিমার থেকে ছাড়া পুরী যাওয়ার একাধিক ট্রেনে কোচ বাড়িয়ে দিল রেল।

হাওড়া-শালিমার ট্রেনে একাধিক কোচ জুড়ল রেলহাওড়া-শালিমার ট্রেনে একাধিক কোচ জুড়ল রেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Aug 2026,
  • अपडेटेड 1:52 PM IST
  • রেলপ্রেমীদের দারুণ সুখবর শোনাল পূর্ব রেল।
  • শালিমার থেকে ছাড়া একটি ট্রেনে ২টি স্লিপার কোচ যুক্ত করা হয়েছে।
  • পুরী যাওয়ার দুটি জনপ্রিয় ট্রেনে একাধিক কোচ যুক্ত করা হয়েছে।

রেলপ্রেমীদের দারুণ সুখবর শোনাল পূর্ব রেল। এবার পুরী যাওয়ার জন্য নো টেনশন। কারণ হাওড়া, শালিমার থেকে ছাড়া পুরী যাওয়ার ট্রেনে কোচ বাড়িয়ে দিল রেল। হাওড়া থেকে ছাড়া একটি ট্রেনে জোড়া হয়েছে স্লিপার কোচ। অন্যদিকে, শালিমার থেকে ছাড়া একটি ট্রেনে ২টি স্লিপার কোচ যুক্ত করা হয়েছে। এরফলে অতিরিক্ত সিট পেয়ে যাচ্ছেন যাত্রীরা।

রেলের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতেই মোট ৬টি রুটের ট্রেনে অতিরিক্ত কোচ জোড়া হয়েছে। এরমধ্যে বাংলা থেকে পুরী যাওয়ার দুটি জনপ্রিয় ট্রেনে একাধিক কোচ যুক্ত করা হয়েছে।

কোন কোন ট্রেনে নতুন কোচ যুক্ত করা হল?

12837 হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে যুক্ত করা হল একটি স্লিপার কোচ। ১৫ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত মেয়াদের জন্য এই অতিরিক্ত কোচটি জোড়া থাকবে। এই ট্রেনটি, হাওড়া স্টেশন থেকে রাত সাড়ে ১০টায় ছেড়ে পুরূ পৌঁছবে পরের দিন সকাল সাড়ে ৭টার সময়।

18039 শালিমার- পুরী এক্সপ্রেসে যুক্ত করা হয়েছে ২টি স্লিপার কোচ। তবে ট্রেনটি শুধুমাত্র ১৬ অগাস্টের জন্য এই অতিরিক্ত কোচটি নিয়ে সফর করবে। ফলে ওই দিন বেশি যাত্রীরা এই ট্রেনে সফর করতে পারবেন। রাত ৯টা ২৫-এ এই ট্রেনটি সালিমার স্টেশন থেকে ছেড়ে পুরী পৌঁছায় পরের দিন ভোর ৬টা ১৫-তে।

18045 ইস্ট কোস্ট এক্সপ্রেসেও জোড়া হচ্ছে একটি 3AC কোচ। ১৫ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত মেয়াদের জন্য এই অতিরিক্ত কোচটি জোড়া থাকবে। এই ট্রেনটির ভুবনেশ্বর স্টেশনে স্টপেজ রয়েছে। অর্থাৎ এই ট্রেনেও যাওয়া যেতে পারে পুরী।

এছাড়াও, শালিমার থেকে মুম্বইগামী ট্রেনেও যুক্ত করা হয়েছে নতুন কোচ। 18030 শালিমার-লোকমান্য তিলক ট্রেনটির সঙ্গে যুক্ত করা হয়েছে একটি 3AC কোচ ও একটি স্লিপার কোচ। ১৫ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত মেয়াদের জন্য এই অতিরিক্ত কোচটি জোড়া থাকবে। মুম্বইগামী যাত্রীরা এরফলে সুবিধা পাবেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement