Advertisement

Indian Railways AI Reservation System: টিকিট কনফার্ম কি না জানিয়ে দেবে AI, বদলে যাচ্ছে রেলের রিজার্ভেশন ব্যবস্থা

Indian Railways AI Reservation System: এবার সাধারণ মানুষের সেই উদ্বেগ দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' (AI)-কে হাতিয়ার করছে ভারতীয় রেল। রেলের সংরক্ষণ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। টিকিট কনফার্ম হবে কি না, তা এখন অনেক আগেভাগেই নির্ভুলভাবে জানিয়ে দেবে রেলের নতুন সিস্টেম।

AI Reservation rail ticket: AI দিয়ে টিকিট কনফার্ম কি না জানা যাবেAI Reservation rail ticket: AI দিয়ে টিকিট কনফার্ম কি না জানা যাবে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 May 2026,
  • अपडेटेड 7:10 PM IST

Indian Railways AI Reservation System: ট্রেনের টিকিট কাটার পর সেটি ওয়েটিং লিস্টে থাকলেই যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। গন্তব্যে পৌঁছানো যাবে কি না, তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চলে চরম অনিশ্চয়তা। এবার সাধারণ মানুষের সেই উদ্বেগ দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' (AI)-কে হাতিয়ার করছে ভারতীয় রেল। রেলের সংরক্ষণ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। টিকিট কনফার্ম হবে কি না, তা এখন অনেক আগেভাগেই নির্ভুলভাবে জানিয়ে দেবে রেলের নতুন সিস্টেম।

কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?
রেল সূত্রে খবর, এই নতুন এআই-ভিত্তিক মডিউলটি বিগত কয়েক বছরের ট্রেনের টিকিটের ধরন এবং বুকিংয়ের তথ্য বিশ্লেষণ করবে। উৎসবের মরশুম, সপ্তাহান্তের ভিড় কিংবা বিশেষ ট্রেনের টিকিটের গতিবিধি খতিয়ে দেখে এটি বলে দেবে নির্দিষ্ট কোনও ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা ঠিক কতটা। এর ফলে যাত্রীরা অনেক আগেই সিদ্ধান্ত নিতে পারবেন তাঁরা ওই টিকিটেই যাত্রা করবেন নাকি বিকল্প কোনও ব্যবস্থা করবেন। আইআরসিটিসি (IRCTC)-র ওয়েবসাইটে বা অ্যাপে টিকিট বুক করার সময়ই এই ভবিষ্যৎবাণী দেখা যাবে।

ভুল তথ্যের দিন শেষ
আগে অনেক ক্ষেত্রেই যাত্রীরা থার্ড পার্টি অ্যাপের ওপর নির্ভর করতেন, যা সব সময় সঠিক হতো না। কিন্তু রেলের নিজস্ব সিস্টেমে এআই যুক্ত হওয়ায় তথ্যের নির্ভুলতা অনেকটাই বাড়বে। রেল মন্ত্রকের দাবি, এই ব্যবস্থার ফলে টিকিটের কালোবাজারি রোখা যেমন সহজ হবে, তেমনই কামরা অনুযায়ী টিকিটের চাহিদা বুঝে ট্রেনের সংখ্যা বাড়ানো বা কমানোর সিদ্ধান্তও দ্রুত নেওয়া যাবে।

যাত্রী সুবিধায় অগ্রাধিকার
মূলত রিজার্ভেশন সিস্টেমকে আরও স্বচ্ছ এবং যাত্রীবান্ধব করে তুলতেই এই পদক্ষেপ। রেলের এই নতুন পদ্ধতিতে টিকিটের ওয়েটিং লিস্টের দীর্ঘ লাইন ম্যানেজ করাও অনেক সহজ হবে। শীঘ্রই দেশজুড়ে সমস্ত দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এই সুবিধা চালু হতে চলেছে। প্রযুক্তির ছোঁয়ায় রেল সফর যে আরও দুশ্চিন্তামুক্ত হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement