
কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি (NJP) যাওয়ার সামার স্পেশাল ট্রেন ঘোষণা করে দিল পূর্ব রেলওয়ে। গ্রীষ্মকালে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ০৩১২৯/ ০৩১৩০ কলকাতা–নিউ জলপাইগুড়ি -কলকাতা স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল ভারতীয় রেল।
ট্রেনটি কলকাতা স্টেশন থেকে NJP-র উদ্দেশে চালানো হচ্ছে। এই স্পেশাল সামার স্পেশাল ট্রেনটি ১৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত প্রতি শনিবার করে চালানো হবে। মোট ৫টি (আসা-যাওয়া মিলে ১০টি) ট্রিপ করবে এই স্পেশাল ট্রেন।
ট্রেনটি কলকাতা থেকে ছাড়বে ১৬ মে, ২৩ মে, ৩০ মে, ৬ জুন ও ১৩ জুন রাত ১১টা বেজে ৪০ মিনিটে। সেটি NJP পৌঁছবে পরের দিন সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে। অন্যদিকে ফিরতি পথে ট্রেনটি NJP থেকে ছাড়বে দুপুর ১২টা বেজে ৪৫ মিনিটে। সেটি কলকাতা স্টেশনে এসে পৌঁছবে রাত ১২টা বেজে ৪০ মিনিটে।
যাত্রাপথে ট্রেনটি ব্যান্ডেল, আজিমগঞ্জ, মালদা টাউন ছাড়াও নৈহাটি জংশন, নবদ্বীপধাম, কাটোয়া, জঙ্গিপুর রোড, বারসোই, কিশনগঞ্জ এবং আলুয়াবাড়ি রোডেও দাঁড়াবে।
ট্রেনের টাইম টেবিল চার্টের মাধ্যমে দেওয়া হল-
| স্টেশনের নাম | ছাড়ার দিনের সময় | স্টেশনের নাম | ফেরত আসার সময় |
| কলকাতা | ২৩:৪০ | নিউ জলপাইগুড়ি | ১২:৪৫ |
| ব্যান্ডেল | ০০:৫৭ | মালদা টাউন | ১৭:২০ |
| আজিমগঞ্জ | ০৩:৩৫ | আজিমগঞ্জ | ১৯:৩৫ |
| মালদা টাউন | ০৬:৩০ | ব্যান্ডেল | ২৩:১০ |
| নিউ জলপাইগুড়ি | ১০:৪৫ | কলকাতা | ০০:৪০ |
ভাড়া কত রাখা হয়েছে?
৪ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১২টাতেও দেখা যাচ্ছে, স্লিপার ক্লাসে কলকাতা এনজিপি স্পেশাল ট্রেনে সিট ফাঁকা রয়েছে। ১৬ মে স্লিপার ক্লাসে মোট ২৯৩টি সিট ফাঁকা রয়েছে। এই স্লিপার ক্লাসের ভাড়া রয়েছে ৪৪৫ টাকা। এসি 3 টায়ারের ভাড়া রয়েছে ১১৮৫ টাকা ও এসি 2 টায়ারের ভাড়া রয়েছে ১৬৭৫ টাকা।