Advertisement

Train Cancelled: শিয়ালদা থেকে বনগাঁ, মেন লাইনে টানা ৭ ঘণ্টা বাতিল ২১ ট্রেন, লিস্ট দেখুন

ফের সপ্তাহান্তে লাইনের রক্ষণাবেক্ষণের কাজ। যার জেরে শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত বাতিল থাকছে ২০টি লোকাল ট্রেন। কোন কোন Train Cancelled. লিস্ট দেখে নিন

বনগাঁ, মেইন লাইনে বাতিল ২১টি ট্রেনবনগাঁ, মেইন লাইনে বাতিল ২১টি ট্রেন
Aajtak Bangla
  • শিয়ালদা,
  • 05 Sep 2026,
  • अपडेटेड 12:50 PM IST
  • শিয়ালদা শাখার নিত্যযাত্রীদের জন্য বড় খবর।
  • ৭ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকছে শিয়ালদা ডিভিশনে।
  • শিয়ালদা-মেইন লাইন, শিয়ালদা- বনগাঁ লাইন ও শিয়ালদা- ডানকুনি লাইন মিলে বাতিল থাকছে ২১টি ট্রেন।

শিয়ালদা শাখার নিত্যযাত্রীদের জন্য বড় খবর। এবার ৭ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকছে শিয়ালদা ডিভিশনে। শনিবার মধ্যরাত থেকে শুরু হয়ে রবিবার সকাল পর্যন্ত চলবে এই ব্লক। যার জেরে শিয়ালদা-মেইন লাইন, শিয়ালদা- বনগাঁ লাইন ও শিয়ালদা- ডানকুনি লাইন মিলে বাতিল থাকছে ২১টি ট্রেন। 

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্যই ৭ ঘণ্টার ব্লক নেওয়া হচ্ছে। যার জেরে ২১টি লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি, যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে একটা লালগোলা-শিয়ালদা লোকালও। কোন কোন ট্রেন বাতিল করা হল? জেনে নেওয়া যাক

  • 33651 ভোর ৪.৪৫-এর শিয়ালদা-হাবরা লোকাল
  • 33653 ভোর ৬.৪০ -এর শিয়ালদা-হাবরা লোকাল
  • 33652 ভোর ৬.৩৭- এর হাবরা-শিয়ালদা লোকাল
  • 33654 সকাল ৮.৫৫-এর হাবরা-শিয়ালদা লোকাল

 

  • 31311 ভোর ৪.১২-এর শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল
  • 31313 ভোর ৫.৩০ -এর শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল
  • 31312 ভোর ৫.০২ -এর কল্যাণী সীমান্ত- শিয়ালদা লোকাল

 

  • 32213 ভোর ৫.০০ -এর শিয়ালদা-ডানকনি লোকাল
  • 32215  ভোর ৫.৪৫-এর শিয়ালদা-ডানকনি লোকাল
  • 32217 ভোর ৬.০৫- এর শিয়ালদা-ডানকনি লোকাল
  • 32214 ভোর ৫.৫৩-এর ডানকুনি- শিয়ালদা লোকাল
  • 32216 সকাল ৬.৩৪ -এর ডানকুনি- শিয়ালদা লোকাল
  • 32218 সকাল ৭.০০ -এর ডানকুনি- শিয়ালদা লোকাল

 

  • 31615 ভোর ৬.২০-এর শিয়ালদা-রানাঘাট লোকাল
  • 31620 সকাল ৮.৩৫-এর রানাঘাট- শিয়ালদা লোকাল
  • 31213 সকাল ৬.৪৮-এর শিয়ালদা-ব্যারাকপুর গ্যালোপিং লোকাল
  • 31214 সকাল ৭.৪০-এর ব্যারাকপুর- শিয়ালদা গ্যালোপিং লোকাল
  • 33431 সকাল ৮.৫৮ -এর শিয়ালদা- হাসনাবাদ লোকাল
  • 33432 সকাল ৫.১৬-এর বারাসত- শিয়ালদা লোকাল
  • 33613  সকাল ৭.২৬-এর শিয়ালদা- দত্তপুকুর লোকাল
  • 33618 সকাল ৮.৪৫-এর দত্তপুকুর- শিয়ালদা লোকাল

দমদম পর্যন্ত আসবে 53172 লালগোলা- শিয়ালদা লোকাল।  পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, 53172 লালগোলা- শিয়ালদা লোকাল ৫ সেপ্টেম্বর রাত ১০টা ১৫-তে ছেড়ে ভোর ৪টে বেজে ৭ মিনিটে দমদম জংশন স্টেশনে থামবে। ট্রেনটি এই দিন সিয়ালদা পর্যন্ত যাবে না, দমদমেই সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।

 

Read more!
Advertisement
Advertisement