Advertisement

Train Mobile Charge: রাতে ট্রেনে মোবাইল ফোন চার্জ দেওয়া নিষিদ্ধ করল রেল, আচমকা কেন এই সিদ্ধান্ত?

Indian Railways: রাতের ট্রেনে মোবাইল ফোন চার্জ দেওয়া নিষিদ্ধ করল রেল। আকস্মিক বিপদ এড়াতেই ভারতীয় রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাতের বেলা ট্রেনে মোবাইল ফোন চার্জ দেওয়া নিষিদ্ধ করল রেলরাতের বেলা ট্রেনে মোবাইল ফোন চার্জ দেওয়া নিষিদ্ধ করল রেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2026,
  • अपडेटेड 9:30 AM IST
  • ট্রেনে মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে বড় ঘোষণা করল ভারতীয় রেল।
  • রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় মোবাইল চার্জ দেওয়া BAN করল রেলওয়ে বোর্ড।
  • দক্ষিণ-পূর্ব রেলওয়েতে সম্প্রতি চার্জ দেওয়ার সময় এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ হয়।

ট্রেনে মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে বড় ঘোষণা করল ভারতীয় রেল।  রাত থেকে ভোর পর্যন্ত ট্রেনে মোবাইল চার্জ নিষিদ্ধ করা হল। সঠিক সময় হিসেবে, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় মোবাইল চার্জ দেওয়া BAN করল রেলওয়ে বোর্ড। এ বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের দাবি, নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। দক্ষিণ-পূর্ব রেলওয়েতে সম্প্রতি চার্জ দেওয়ার সময় এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ হয়। ধোঁয়ায় ছেয়ে যায় কামরা। সেই প্রেক্ষিতেই এবার কঠোর অবস্থান নিচ্ছে রেল। এই সংক্রান্ত একটি নির্দেশ  ২০১৪ সালের ১৯ জুনও জারি করেছিল রেল।

রাতের পর সমস্ত চার্জিং সকেটগুলি যাতে বন্ধ থাকে তার জন্য অনবোর্ড কর্মীদের অবশ্যই নির্ধারিত সময়ে চার্জিং পয়েন্টগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ চলন্ত ট্রেনে ওই রাতে রেলের যে কর্মীরা থাকবেন তাঁরাই রাত ১১টায় সমস্ত কোচের চার্জার সকেটের সুইচ বন্ধ করে দেবেন। এই নিয়মের ক্ষেত্রে কোনও ব্যতিক্রম হবে না বলে জানিয়েছে রেলওয়ে।

মোবাইল চার্জ ও অন্য নিয়মগুলি মেনে চলার জন্যও সংশ্লিষ্ট কর্মচারীদের যথাযথ পরামর্শ ও প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলবোর্ড। এ সংক্রান্ত নির্দেশ সঠিক ভাবে মেনে চলা হচ্ছে কিনা, তা জানার জন্য অফিসার ও সুপারভাইজারদের সারপ্রাইজ ভিজিট করার পরামর্শও দিয়েছে রেল। 

এই নয়া নির্দেশের কথা জানিয়ে সব জোনাল রেলওয়ের প্রিন্সিপাল চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে ট্রেনে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা নাও থাকতে পারে। তাই প্রত্যেক যাত্রী যেন নিজের মোবাইল ফোন ও পাওয়ার ব্যাঙ্ক চার্জ করিয়েই ট্রেনে ওঠেন।

 

Read more!
Advertisement
Advertisement